অনলাইন, ১৩ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
কৃষ্ণসাগরে ড্রোন হামলায় দুটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত, একটি ডুবেছে; নিখোঁজ ১১ নাবিক কিয়েভে পাঁচ রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত, জ্বালানি যুদ্ধবিরতি নিয়ে বাড়ছে উত্তেজনা চীনের মেমোরি চিপে নতুন অগ্রগতি, চাপে মার্কিন ও এশীয় প্রযুক্তি শেয়ার অসদাচরণের অভিযোগে গ্রিসে মার্কিন রাষ্ট্রদূত কিম্বারলি গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ভোট ২১ জানুয়ারি মোংলা বন্দর আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস ৩.২ শতাংশে নামাল আইএমএফ, মূল্যস্ফীতি নিয়ে বাড়ছে উদ্বেগ মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে হারিকেন সাইমন ও ঝড় র‍্যাচেলের তাণ্ডব, নিহত অন্তত ৫ যুক্তরাষ্ট্রের জেএফকে বিমানবন্দরে যুবলীগ নেতাদের হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস, নিরাপত্তা নিয়ে উদ্বেগ হারিয়ে যেতে বসা ঘোড়ার গাড়িতে ঘোরে সংসারের চাকা দূর্গাপূজায় টানা ৮দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি বিএনপি সরকার বারবার ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার যবিপ্রবিতে নজরকাড়া ‘লুঙ্গি প্যারেড’ নওগাঁয় বিয়েতে পরিবারের অসম্মতি, ঘর থেকে কিশোরের মরদেহ উদ্ধার দুর্গাপূজা ঘিরে নোয়াখালী'র কোম্পানীগঞ্জে নিরাপত্তা জোরদারসহ পৌরসভা জামায়াত আমীরের ১৪ দফা দাবি
হোম › শিক্ষা › নটর ডেম কলেজে একাদশে ভর্তি: বাড়ল আবেদন ফি, ‘ও’ লেভেল শিক্ষার্থীদের সুযোগ নেই, আসন ৩২৯০

নটর ডেম কলেজে একাদশে ভর্তি: বাড়ল আবেদন ফি, ‘ও’ লেভেল শিক্ষার্থীদের সুযোগ নেই, আসন ৩২৯০

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০:৫৫ এএম, ২৯ আগস্ট, ২০২৬ 42
নটর ডেম কলেজে একাদশে ভর্তি: বাড়ল আবেদন ফি, ‘ও’ লেভেল শিক্ষার্থীদের সুযোগ নেই, আসন ৩২৯০

শিক্ষা ডেস্ক ||


২০২৬–২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন ও যোগ্যতার শর্ত প্রকাশ করেছে রাজধানীর ঐতিহ্যবাহী নটর ডেম কলেজ। কলেজের নিজস্ব ভর্তি প্রক্রিয়ায় এবার মোট ৩ হাজার ২৯০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। একই সঙ্গে গত শিক্ষাবর্ষের তুলনায় আবেদন ফি ১০০ টাকা বাড়িয়ে ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ‘ও’ লেভেল শিক্ষার্থীদের এ ভর্তি প্রক্রিয়ায় আবেদন করার সুযোগ থাকছে না।


নটর ডেম কলেজের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬–২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে ১ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিটে। আবেদন করা যাবে ১০ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত। আবেদন সম্পন্ন করতে ভর্তি পরীক্ষার খরচ বাবদ অফেরতযোগ্য ৫০০ টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ করতে হবে।


বাড়ল আবেদন ফি


গত ২০২৫–২৬ শিক্ষাবর্ষে নটর ডেম কলেজের ভর্তি পরীক্ষার আবেদন ফি ছিল ৪০০ টাকা। এবার তা বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। কলেজের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন শেষে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে।


‘ও’ লেভেল শিক্ষার্থীদের আবেদন নয়


ভর্তি বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, ‘O Level’ শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে না। একই সঙ্গে এসএসসিতে বাংলা মাধ্যমে পড়া শিক্ষার্থীরা নটর ডেম কলেজের ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবেন না।


বিজ্ঞান বিভাগে আবেদন করতে হলে পঠিত বিষয়গুলোর মধ্যে উচ্চতর গণিত থাকা বাধ্যতামূলক। ন্যূনতম জিপিএও বিভাগভেদে নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞান বিভাগে বাংলা ও ইংরেজি মাধ্যম—উভয়ের জন্য ন্যূনতম জিপিএ ৫.০০, ব্যবসায় শিক্ষা বিভাগে ৪.০০ এবং মানবিক বিভাগে ৩.০০ প্রয়োজন।


৩ হাজার ২৯০ আসনে ভর্তি


এবার নটর ডেম কলেজে মোট ৩ হাজার ২৯০টি আসন রাখা হয়েছে। এর মধ্যে—


* বিজ্ঞান বিভাগ, বাংলা মাধ্যম: ১,৮১০টি

* বিজ্ঞান বিভাগ, ইংরেজি মাধ্যম: ৩২০টি

* ব্যবসায় শিক্ষা বিভাগ: ৭৫০টি

* মানবিক বিভাগ: ৪১০টি


সব মিলিয়ে চার বিভাগে ৩ হাজার ২৯০ শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পাবেন।


লিখিত ও মৌখিক পরীক্ষায় বাছাই


নটর ডেম কলেজের ভর্তি প্রক্রিয়ায় আবেদনকারীদের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষার তারিখ ও সময় ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে জানানো হবে।


লিখিত পরীক্ষা ও এসএসসিতে অর্জিত জিপিএর ভিত্তিতে পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষার জন্য শিক্ষার্থী বাছাই করা হবে। বিজ্ঞান বিভাগের বাংলা মাধ্যম থেকে ১ হাজার ৯০০, ইংরেজি মাধ্যম থেকে ৪০০, মানবিক বিভাগ থেকে ৬০০ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৮৫০ জনকে মৌখিক পরীক্ষার জন্য প্রাথমিকভাবে নির্বাচনের কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। চূড়ান্ত ভর্তি হবে এসএসসির জিপিএ, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ফলাফলের সমন্বিত মেধাক্রমের ভিত্তিতে।


আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য


নটর ডেম কলেজ ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদন নিয়ে নিজস্ব প্রক্রিয়ায় ২০২৬–২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম পরিচালনা করছে। কলেজের ওয়েবসাইটে মূল ভর্তি বিজ্ঞপ্তির পর ২৭ আগস্ট সংশোধিত বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। তাই আবেদন করার আগে শিক্ষার্থীদের সর্বশেষ সংশোধিত বিজ্ঞপ্তি ও কলেজের অফিসিয়াল ওয়েবসাইটের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।