Columbus, ১৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা প্রতিমন্ত্রীর সফরের মধ্যেই উত্তপ্ত কুমারখালী, হাতাহাতির ঘটনায় লাঞ্ছিত ৩ সাংবাদিক চিকিৎসকের বদলে অন্য ব্যক্তির সিজার করায় নবজাতকের মৃত্যু; হাসপাতাল মালিক গ্রেপ্তার নওগাঁয় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৯ জন; আটক ১ শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা নওগাঁয় পাচারকালে আটক সার কৃষকদের মাঝে বিক্রি; অর্থ গেলো সরকারি কোষাগারে নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১ কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা খুন, বাবা গুরুতর আহত
হোম › বাংলাদেশ › তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:৩১ পিএম, ৩০ আগস্ট, ২০২৬ 45
তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খ ম জুলফিকার,

মৌলভীবাজার প্রতিনিধি॥

তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।


রোববার (৩০ আগস্ট ২০২৬) দুপুর ১২টায় মৌলভীবাজারের জিএফসি রেস্টুরেন্টে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তমদ্দুন মজলিস মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সৈয়দ কামাল আহমদ বাবু। সভা সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক খিজির মুহাম্মদ জুলফিকার।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তমদ্দুন মজলিস সিলেট বিভাগীয় শাখার সভাপতি ও মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ লে. কর্নেল (অব.) আতাউর রহমান পীর।


প্রস্তুতি সভায় বক্তারা তমদ্দুন মজলিসের ঐতিহাসিক ভূমিকা, প্রতিষ্ঠার উদ্দেশ্য এবং সমাজ ও দেশ গঠনে সংগঠনটির অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


সভায় বক্তব্য দেন আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক বাবুল উদ্দিন খান, সাপ্তাহিক দেশপক্ষ পত্রিকার সহকারী সম্পাদক দেওয়ান মুনাকিব চৌধুরী, তমদ্দুন মজলিস মৌলভীবাজার জেলা শাখার সদস্য হেনা চৌধুরী এবং সমাজকর্মী আব্দুস সামাদ আজাদসহ আরও অনেকে।


সভায় আগামী ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির ড. সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।


এ সময় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সফল করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।