অনলাইন, ২১ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
যাত্রীবোঝাই বিমানে ওঠার মুহূর্তে সিয়াটল বিমানবন্দরে আইসের অভিযান, মেয়েকে নিয়ে যাওয়ার সময় মায়ের চিৎকার ঢাকার চারপাশের নদীতীরের ১০০ মিটারের মধ্যে নতুন স্থাপনা নির্মাণের অনুমোদন দেবে না রাজউক পেনসিলভেনিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বইমেলা শুরু, চলবে রোববার পর্যন্ত ভারতের মণিপুরে বিষাক্ত মদ পানে অন্তত ১৬ জনের মৃত্যু, হাসপাতালে শত শত মানুষ হামলা-হয়রানির শিকার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা, অনুদান পাবেন ১২৮ জন পুরোনো ও এআই-তৈরি ছবি দিয়ে পরিচ্ছন্নতা অভিযানের প্রচার, বরগুনা পৌরসভা নিয়ে সমালোচনা ইউরোপের ডেনিম বাজারে শীর্ষে থেকেও হিস্যা কমছে বাংলাদেশের, এগোচ্ছে চীন-মিশর-ভিয়েতনাম এআই দিয়ে রায় লেখা যাবে না, এজলাসে মোবাইল-ফেসবুক নয়: বিচারকদের প্রধান বিচারপতির নির্দেশনা এআই চালিত ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে বাধ্যতামূলক নিয়ম হলো না, আলোচনা গড়াল ২০২৮ সালে ভারতে সেনাবাহিনীর গাড়ি থামিয়ে মামলা দিয়ে বিপাকে নারী কর্মকর্তা, দুঃখ প্রকাশ জেলা প্রশাসনের মালয়েশিয়ায় দুই ঘণ্টার অভিযানে ১৫২ বাংলাদেশিসহ ৪৮৯ অভিবাসী আটক ট্রাম্পের নতুন নিয়মে ফেডারেল আবাসন হারাতে পারে মিশ্র অভিবাসন মর্যাদার হাজারো পরিবার কংগ্রেসের প্রশ্নের জবাব দেওয়ার আগে হোয়াইট হাউসের অনুমতি নিতে হবে: ফেডারেল ঠিকাদারদের প্রতি ট্রাম্পের নির্বাহী আদেশ টুঙ্গিপাড়ায় চার দিনে বিএনপি-এনসিপির ১২ নেতাকর্মীর পদত্যাগ, কারণ হিসেবে ভয়ভীতি ও অসন্তোষের কথা আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন, গোপালগঞ্জের ঘটনা ট্রাইব্যুনালে যাবে কি না দেখছে সরকার: আইনমন্ত্রী
হোম › আমেরিকা › যাত্রীবোঝাই বিমানে ওঠার মুহূর্তে সিয়াটল বিমানবন্দরে আইসের অভিযান, মেয়েকে নিয়ে যাওয়ার সময় মায়ের চিৎকার

যাত্রীবোঝাই বিমানে ওঠার মুহূর্তে সিয়াটল বিমানবন্দরে আইসের অভিযান, মেয়েকে নিয়ে যাওয়ার সময় মায়ের চিৎকার

যুক্তরাষ্ট্র ডেস্ক | প্রকাশিত: ০৭:২০ পিএম, ২১ নভেম্বর, ২০২৬ 53
যাত্রীবোঝাই বিমানে ওঠার মুহূর্তে সিয়াটল বিমানবন্দরে আইসের অভিযান, মেয়েকে নিয়ে যাওয়ার সময় মায়ের চিৎকার
মো: নাজমুল হক
মো: নাজমুল হকযুক্তরাষ্ট্র প্রতিনিধি॥

যুক্তরাষ্ট্রের সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীরা যখন বিমানে উঠছিলেন, তখন জেট ব্রিজ থেকে অন্তত একজনকে আটক করেছেন মুখোশধারী অভিবাসন কর্মকর্তারা। শনিবার (২১ নভেম্বর) সকালে লস অ্যাঞ্জেলেসগামী আলাস্কা এয়ারলাইনসের ফ্লাইট ১৩০৬-এ ওঠার সময় এ ঘটনা ঘটে। এতে ফ্লাইটটি দেরিতে ছাড়ে।

বার্তা সংস্থা এপি জানায়, ঘটনার ভিডিওতে দেখা গেছে, কর্মকর্তারা অন্তত একজনকে টেনে নিয়ে যাচ্ছেন। এ সময় এক নারী চিৎকার করে বলছিলেন, তাঁর মেয়েকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাঁর কাজের অনুমতিপত্র (ওয়ার্ক পারমিট) আছে। ঠিক কতজনকে আটক করা হয়েছে, তা স্পষ্ট নয়। সিয়াটলের স্থানীয় টিভি কিং ফাইভ দুজন যাত্রীকে আটকের কথা জানিয়েছে।

আলাস্কা এয়ারলাইনস জানিয়েছে, অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইস) আগে থেকে কোনো নোটিশ দেয়নি। থ্যাংকসগিভিংয়ের আগের ব্যস্ত সপ্তাহান্তে এ অভিযান চালানো হয়। এক বিবৃতিতে এয়ারলাইনসটি বলেছে, ‘এ ঘটনা ক্ষতিগ্রস্ত কর্মী ও যাত্রীদের জন্য কতটা কষ্টদায়ক ছিল, আমরা তা বুঝতে পারছি।’ প্রত্যেক যাত্রীর সঙ্গে মর্যাদাপূর্ণ আচরণের প্রতিশ্রুতিও দিয়েছে তারা।

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের পরনে ছিল চিহ্নবিহীন জ্যাকেট। ভিডিওতে দেখা যায়, ট্রলি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকা যাত্রীদের সামনে মাটিতে একজনের সঙ্গে ধস্তাধস্তি করছেন তাঁরা। আইসের তত্ত্বাবধায়ক সংস্থা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

চলতি বছরের গ্রীষ্ম থেকে বিমানবন্দরে গ্রেপ্তার অভিযান জোরদার করেছে আইস। বিশেষ করে যাঁরা অতীতে ভিসার মেয়াদ পেরিয়েও যুক্তরাষ্ট্রে থেকেছেন, তাঁদের লক্ষ্য করে এসব অভিযান চালানো হচ্ছে।

সূত্র: এপি, কিং ফাইভ

লিংক কপি হয়েছে ✓
পেনসিলভেনিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বইমেলা শুরু, চলবে রোববার পর্যন্ত পেনসিলভেনিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বইমেলা শুরু, চলবে রোববার পর্যন্ত ◷ ৪৮ মিনিট আগে ট্রাম্পের নতুন নিয়মে ফেডারেল আবাসন হারাতে পারে মিশ্র অভিবাসন মর্যাদার হাজারো পরিবার ট্রাম্পের নতুন নিয়মে ফেডারেল আবাসন হারাতে পারে মিশ্র অভিবাসন মর্যাদার হাজারো পরিবার ◷ ৫ ঘণ্টা ৪৩ মিনিট আগে কংগ্রেসের প্রশ্নের জবাব দেওয়ার আগে হোয়াইট হাউসের অনুমতি নিতে হবে: ফেডারেল ঠিকাদারদের প্রতি ট্রাম্পের নির্বাহী আদেশ কংগ্রেসের প্রশ্নের জবাব দেওয়ার আগে হোয়াইট হাউসের অনুমতি নিতে হবে: ফেডারেল ঠিকাদারদের প্রতি ট্রাম্পের নির্বাহী আদেশ ◷ ৫ ঘণ্টা ৪৩ মিনিট আগে এফবিআইয়ের জাতীয় অপরাধ তথ্যভান্ডারে হ্যাকিং, তদন্ত শুরু; ট্রাম্প বললেন ‘ভালো খবর নয়’ এফবিআইয়ের জাতীয় অপরাধ তথ্যভান্ডারে হ্যাকিং, তদন্ত শুরু; ট্রাম্প বললেন ‘ভালো খবর নয়’ ◷ ৬ ঘণ্টা ১৩ মিনিট আগে উত্তরসূরি বাছাইয়ের ‘অডিশন’? ব্রিফিং রুমে রুবিও-ভ্যান্সকে পাশে দাঁড় করিয়ে রাখলেন ট্রাম্প উত্তরসূরি বাছাইয়ের ‘অডিশন’? ব্রিফিং রুমে রুবিও-ভ্যান্সকে পাশে দাঁড় করিয়ে রাখলেন ট্রাম্প ◷ ৬ ঘণ্টা ২৬ মিনিট আগে মুসলিম জনসংখ্যা বাড়ার গবেষণা শেয়ার করে ‘বেশি সন্তান নিন’ আহ্বান, সমালোচনার মুখে ক্যারোলিন লেভিট মুসলিম জনসংখ্যা বাড়ার গবেষণা শেয়ার করে ‘বেশি সন্তান নিন’ আহ্বান, সমালোচনার মুখে ক্যারোলিন লেভিট ◷ ৬ ঘণ্টা ২৮ মিনিট আগে