অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
নেত্রকোনা সীমান্তে ৩১ বিজিবির অভিযানে ৫ মানব পাচারকারী আটক ইউপি নির্বাচন নিয়ে ইসির সংলাপ, কালো টাকা ও পেশিশক্তিমুক্ত ভোট চায় দলগুলো আওয়ামী লীগের কর্মসূচির দ্বিতীয় দিনে বরগুনা-নড়াইল থেকে ঢাকার বাস বন্ধ দিনাজপুরে রেললাইনে আগুন ও বোমাসদৃশ বস্তু, চালকের সতর্কতায় রক্ষা পেল দুই ট্রেন কুড়িগ্রাম সীমান্তে ৭২ ঘণ্টায় ৭ লাখ টাকার ভারতীয় মদ ও চোরাচালানি পণ্য জব্দ আইওয়ায় ৫ টন বিস্ফোরক ধ্বংসের পর পানিতে সিসা বাড়েনি: ইপিএ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় লেবার পার্টির ভরাডুবি, ইতিহাস গড়ছেন ৩৬ বছরের জেস উইলসন আইজেনকটকে আগে প্রধানমন্ত্রী করে পালাবদলের সরকারের প্রস্তাব নেতানিয়াহুর মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও বাজারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩০ সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক পূর্বধলায় যুবদল নেতাকে কোপানোর পর সাবেক এমপিসহ ৯ বাড়িতে আগুন আওয়ামী লীগের কর্মসূচিতে মহাসড়ক অবরোধ, জাজিরায় শত শত বোমা বিস্ফোরণ বড়লেখায় চার শতাধিক চা গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা শিক্ষক সংকটে নাসিরনগরের একমাত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ব্যাহত পাঠদান সিলেট সিটির সড়ক উন্নয়ন ও নির্মাণের লক্ষ্যে কাজ করছে সরকার: মন্ত্রী মুক্তাদির
হোম › বিনোদন › অপুর জিডি, তিনজনকে সতর্ক করলো পুলিশ

অপুর জিডি, তিনজনকে সতর্ক করলো পুলিশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:৪৩ এএম, ২৩ মে, ২০২৪ 238
অপুর জিডি, তিনজনকে সতর্ক করলো পুলিশ

অরুচিকর, মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগে ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাসের করা সাধারণ ডায়েরির (জিডি) প্রেক্ষিতে দুই নারীসহ তিনজনকে ডেকে সতর্ক করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন (সিটিটিসি)।

রোববার (১৯ মে) সিটিটিসির ফেসবুক পেজ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সিটিটিসির পক্ষ থেকে বলা বলেছে, সামাজিকমাধ্যমগুলোতে এখন নানা ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছেন নেটিজেনরা। ফেসবুক, ম্যাসেঞ্জার, এক্স (সাবেক টুইটার), ভাইবার, ইমো, হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যমে তারা সাইবার অপরাধীদের শিকারে পরিণত হচ্ছেন। সাম্প্রতিক সময়ে সিটিটিসি প্রাপ্ত অভিযোগগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে, কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে রোস্টিংয়ের নামে সংস্কৃতিকর্মীদের টার্গেট করে অনবরত বুলিং করছেন এবং কুৎসা রটনা করে চলেছেন।

অপু বিশ্বাসের অভিযোগের কথাও উল্লেখ করা হয় পোস্টে। লেখা হয়, সম্প্রতি অভিনয়শিল্পী অপু বিশ্বাসও এহেন অপরাধের শিকার হন। তার জিডি ও অভিযোগের ভিত্তিতে একজন পুরুষ ও দুজন নারী কনটেন্ট ক্রিয়েটরকে অপপ্রচার বিষয়ে নিউট্রালাইজ করা হয়েছে এবং অনলাইনে ঘৃণা ছড়ানো বন্ধ করতে বলা হয়েছে। এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

পোস্টে নায়িকা বুবলী, অভিনেতা চঞ্চল চৌধুরীসহ বেশ কয়েকজন তারকার নাম উল্লেখ করে বলা হয়েছে– এর আগেও আমরা অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী, বুবলী, মিশু, সিমরিন লুবাবাসহ অনেকেরই ইস্যু নিয়ে সাইবার বুলিং না করার জন্য বলেছি। একটা সুস্থ ও রিজিলিয়েন্ট সাইবার স্পেস আমাদের সবার কাম্য। আমরা বিশ্বাস করি, সবাই আইন মানবে ও সাইবার এথিকসগুলো মেনে চলে নিরাপদ সাইবার ভুবন গড়তে সহায়তা করবে।

দীর্ঘ এই পোস্টে আরও বলা হয়েছে, সাইবার স্পেসে যে কাউকে হেয় করা অপরাধ ও তাদের আইনের আওতায় আনা হবে। সংস্কৃতিকর্মী বা সাধারণ ভিকটিম সবার জন্য আমাদের সাইবার সেবা উম্মুক্ত থাকবে।

প্রসঙ্গত, গত ৯ মে (বৃহস্পতিবার) রাজধানীর ভাটারা থানায় অপু বিশ্বাস এ সাধারণ ডায়েরিটি (জিডি) করেন। জিডিতে তিনি বলেন, বেশ কিছুদিন যাবৎ ৩৪ ব্যক্তি ও ব্লগার তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আমার নামে বিভিন্ন অরুচিকর, মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছে। এমন অবস্থায় বিষয়টি আমি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখার প্রয়োজন বলে মনে করেছি।

লিংক কপি হয়েছে ✓
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারতে পাকিস্তানি নাটকের জোয়ার নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারতে পাকিস্তানি নাটকের জোয়ার ◷ ২১ ঘণ্টা ১৪ মিনিট আগে ‘ওয়াকা ওয়াকা’খ্যাত শাকিরাকে ঢাকায় আনার পরিকল্পনা, আর্মি স্টেডিয়ামে কনসার্টের ইঙ্গিত ‘ওয়াকা ওয়াকা’খ্যাত শাকিরাকে ঢাকায় আনার পরিকল্পনা, আর্মি স্টেডিয়ামে কনসার্টের ইঙ্গিত ◷ ২৩ ঘণ্টা ২০ মিনিট আগে চার বছরের আইনি লড়াইয়ের অবসান, শাতো মিরাভাল নিয়ে আদালতের বাইরে সমঝোতায় পিট-জোলি চার বছরের আইনি লড়াইয়ের অবসান, শাতো মিরাভাল নিয়ে আদালতের বাইরে সমঝোতায় পিট-জোলি ◷ ১ দিন আগে দুই বছর পর কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’ ও ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ দুই বছর পর কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’ ও ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ◷ ৩ দিন আগে বক্স অফিসে ‘হাঙ্গার গেমস’-এর দাপুটে প্রত্যাবর্তন, প্রথম সপ্তাহান্তে বিশ্বজুড়ে আয় ২২৫ মিলিয়ন ডলার বক্স অফিসে ‘হাঙ্গার গেমস’-এর দাপুটে প্রত্যাবর্তন, প্রথম সপ্তাহান্তে বিশ্বজুড়ে আয় ২২৫ মিলিয়ন ডলার ◷ ৬ দিন আগে পাম স্প্রিংসে ঘরোয়া আয়োজনে ড্রামার ম্যাক্স মোরান্ডোকে বিয়ে করলেন মাইলি সাইরাস পাম স্প্রিংসে ঘরোয়া আয়োজনে ড্রামার ম্যাক্স মোরান্ডোকে বিয়ে করলেন মাইলি সাইরাস ◷ ৬ দিন আগে