Columbus, ৩০ আগস্ট, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
সাগর-রুনি হত্যা তদন্তে নতুন মোড়: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীকে ঘিরে তদন্ত গ্রামীণ শক্তিতে ম্যানেজার এইচআর অ্যান্ড অ্যাডমিন পদে নিয়োগ, আবেদন শেষ ৩১ আগস্ট নেপালের ভয়াবহ বন্যায় জরুরি সহায়তা, ১ লাখ ৫০ হাজার ডলার ছাড় করল WHO “Finding Future Scientists-2026” তৃতীয়বারের মতো জাতীয় বিজ্ঞান মেলা স্বাইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি, পিছিয়ে গেল বেঙ্গালুরুর অনুষ্ঠান শিশুর হাতে স্মার্টফোন দেওয়ার আগে সতর্ক হওয়ার পরামর্শ সেমিফাইনালে এক উইকেটের হৃদয়ভাঙা হার, Top End T20 থেকে বিদায় বাংলাদেশের NASA-র Roman Space Telescope উৎক্ষেপণ, ডার্ক এনার্জি ও ডার্ক ম্যাটারের রহস্য উন্মোচনে নতুন অধ্যায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১,৮৫৫ পদে নিয়োগের ছাড়পত্রের মেয়াদ বাড়ল ২০২৭ পর্যন্ত CERN-এর বিজ্ঞান প্রতিযোগিতায় বাংলাদেশের ঐতিহাসিক জয়, বিজয়ী POLARIS ডলি পার্টনের প্রয়াণে বিশ্বসংগীতে শোকের ছায়া মানবাধিকার কমিশন ও সম্পত্তি হস্তান্তর বিল সংশোধিত আকারে পাসের সুপারিশ মানবপাচারের শিকার বাংলাদেশিদের ফেরাতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু যাত্রাবাড়ী হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখানোর আদেশ ‘আয়নাঘর’ আর ফিরতে দেওয়া হবে না: রাষ্ট্রপতি
হোম বিনোদন আজ রাতে ঈদের বিশেষ ‘ইত্যাদি’

আজ রাতে ঈদের বিশেষ ‘ইত্যাদি’

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৪৫ পিএম, ১২ এপ্রিল, ২০২৪ 301
আজ রাতে ঈদের বিশেষ ‘ইত্যাদি’

কেউ কেউ অবিরাম চুপি চুপি, চেহারাটা পাল্টে সাজে বহুরূপী; বোঝাতো যায়না তাদের মতিগতি, সমাজের ছোট-বড় অসঙ্গতি। এই নেপথ্য সঙ্গীত বাজলে সবাই বুঝে নেয় দেশের অন্যতম জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র কথা।

প্রায় আড়াই দশকেরও বেশি সময় ধরে দেশের লোকজ সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য ‘ইত্যাদি’তে তুলে ধরছেন দেশবরেণ্য নির্মাতা হানিফ সংকেত। ইত্যাদি অনুষ্ঠানটি এখন ঈদ ঐতিহ্যে পরিণত হয়েছে। হানিফ সংকেতের এ অনুষ্ঠানটি দেখার জন্য ঈদ এলেই টিভি দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করেন। প্রতি বছরের মতো এবারও ঈদ আনন্দের সঙ্গে দর্শকদের জন্য বাড়তি আনন্দ দিতে প্রচার হবে ঈদের বিশেষ ইত্যাদি।


এবারের ঈদের বিশেষ ইত্যাদি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে শুক্রবার (১২ এপ্রিল) রাত ৮টার বাংলা সংবাদের পর। ইতোমধ্যেই ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবে পর্বটির ট্রেলার প্রকাশিত হয়েছে। ১ মিনিট ২১ সেকেন্ডের সেই ট্রেলারে এক ঝলক দেখা গেছে এবারের অনুষ্ঠানটির কিছু চুম্বক অংশ। এবারের পর্বটির দৃশ্যধারণ করা করা হয়েছে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে।


ঈদের ইত্যাদি যথারীতি শুরু হবে ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ এই গানটি দিয়ে। এছাড়া অনুষ্ঠানজুড়ে থাকবে দেশের সেরা অভিনয় শিল্পীরাসহ দেশসেরা সঙ্গীতশিল্পীরাও। সঙ্গীত পরিবেশন করবেন বাপ্পা মজুমদার, ইমরান মাহমুদুল, প্রতীক হাসান, প্রীতম হাসান, তাহসান খান। এছাড়া সিয়াম আহমেদ, মেহজাবীন চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, সাবেরী আলম, আল মামুন, ইন্তেখাব দিনার, সারিকা সাবরিন, তাসনিয়া ফারিণসহ অনেকে থাকবেন অনুষ্ঠানটির পুরো অংশজুড়ে তাদের বিভিন্ন ধাঁচের অভিনয় দিয়ে।


উল্লেখ্য, ইত্যাদির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। ইত্যাদি স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।