Columbus, ৩১ আগস্ট, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ভেনেজুয়েলার তেল দিয়ে কৌশলগত মজুত ভরাট করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ঢাকায় IPU মহাসচিব: সংসদীয় কূটনীতি ও সহযোগিতা জোরদারে আলোচনা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে নিউইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে নিউইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাগর-রুনি হত্যা তদন্তে নতুন মোড়: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীকে ঘিরে তদন্ত গ্রামীণ শক্তিতে ম্যানেজার এইচআর অ্যান্ড অ্যাডমিন পদে নিয়োগ, আবেদন শেষ ৩১ আগস্ট নেপালের ভয়াবহ বন্যায় জরুরি সহায়তা, ১ লাখ ৫০ হাজার ডলার ছাড় করল WHO “Finding Future Scientists-2026” তৃতীয়বারের মতো জাতীয় বিজ্ঞান মেলা স্বাইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি, পিছিয়ে গেল বেঙ্গালুরুর অনুষ্ঠান শিশুর হাতে স্মার্টফোন দেওয়ার আগে সতর্ক হওয়ার পরামর্শ সেমিফাইনালে এক উইকেটের হৃদয়ভাঙা হার, Top End T20 থেকে বিদায় বাংলাদেশের NASA-র Roman Space Telescope উৎক্ষেপণ, ডার্ক এনার্জি ও ডার্ক ম্যাটারের রহস্য উন্মোচনে নতুন অধ্যায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১,৮৫৫ পদে নিয়োগের ছাড়পত্রের মেয়াদ বাড়ল ২০২৭ পর্যন্ত
হোম আন্তর্জাতিক আফগানিস্তানে বন্যায় ৩৩ জন নিহত

আফগানিস্তানে বন্যায় ৩৩ জন নিহত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ১৫ এপ্রিল, ২০২৪ 158
আফগানিস্তানে বন্যায় ৩৩ জন নিহত

ভারী বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যায় আফগানিস্তানে অন্তত ৩৩ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ২৭ জন। হতাহতের বেশিরভাগই বাড়ির ছাদ ধসে পড়ার কারণে ঘটেছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। বন্যায় শত শত বাড়িঘর ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী, আফগানিস্তানে তিন দিনের ভারী বর্ষণ ও এর ফলে বন্যা দেখা দিয়েছে। দেশটির সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে অন্তত ৬০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া, কমপক্ষে ২০০টি গবাদি পশু মারা গেছে। প্রায় ৬০০ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় প্লাবিত হয়েছে ৮০০ হেক্টর কৃষি জমি।


আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে ২০টি বন্যার কবলে পড়েছে। বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে, পশ্চিম ফারাহ, হেরাত, দক্ষিণ জাবুল এবং কান্দাহার প্রদেশ। সামনের দিনে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।