অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
নেত্রকোনা সীমান্তে ৩১ বিজিবির অভিযানে ৫ মানব পাচারকারী আটক ইউপি নির্বাচন নিয়ে ইসির সংলাপ, কালো টাকা ও পেশিশক্তিমুক্ত ভোট চায় দলগুলো আওয়ামী লীগের কর্মসূচির দ্বিতীয় দিনে বরগুনা-নড়াইল থেকে ঢাকার বাস বন্ধ দিনাজপুরে রেললাইনে আগুন ও বোমাসদৃশ বস্তু, চালকের সতর্কতায় রক্ষা পেল দুই ট্রেন কুড়িগ্রাম সীমান্তে ৭২ ঘণ্টায় ৭ লাখ টাকার ভারতীয় মদ ও চোরাচালানি পণ্য জব্দ আইওয়ায় ৫ টন বিস্ফোরক ধ্বংসের পর পানিতে সিসা বাড়েনি: ইপিএ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় লেবার পার্টির ভরাডুবি, ইতিহাস গড়ছেন ৩৬ বছরের জেস উইলসন আইজেনকটকে আগে প্রধানমন্ত্রী করে পালাবদলের সরকারের প্রস্তাব নেতানিয়াহুর মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও বাজারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩০ সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক পূর্বধলায় যুবদল নেতাকে কোপানোর পর সাবেক এমপিসহ ৯ বাড়িতে আগুন আওয়ামী লীগের কর্মসূচিতে মহাসড়ক অবরোধ, জাজিরায় শত শত বোমা বিস্ফোরণ বড়লেখায় চার শতাধিক চা গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা শিক্ষক সংকটে নাসিরনগরের একমাত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ব্যাহত পাঠদান সিলেট সিটির সড়ক উন্নয়ন ও নির্মাণের লক্ষ্যে কাজ করছে সরকার: মন্ত্রী মুক্তাদির
হোম › বিনোদন › ইউকে এশিয়ান ফেস্টিভ্যালে সেরা শর্ট ফিল্ম বাংলাদেশের রিয়াদের

ইউকে এশিয়ান ফেস্টিভ্যালে সেরা শর্ট ফিল্ম বাংলাদেশের রিয়াদের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৩৫ এএম, ১৪ মে, ২০২৪ 217
ইউকে এশিয়ান ফেস্টিভ্যালে সেরা শর্ট ফিল্ম বাংলাদেশের রিয়াদের

ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা শর্ট ফিল্মের পুরস্কার এসেছে বাংলাদেশের নির্মাতা রিয়াদ আরফিনের ঝুলিতে। তার বানানো ছবির নাম ‘আ বর্ডার বিটুইন আস’। যার তরজমা করলে দাঁড়ায়– তোমার আমার মাঝের ফারাক। শর্ট ফিল্মে এই পুরস্কার প্রাপ্তি নিঃসন্দেহে বাংলাদেশিদের জন্য এক বড় অর্জন।

ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে প্রধান অতিথির আসনে ছিলেন শাবানা আজমি। আরও উপস্থিত ছিলেন বলিউড সেলিব্রিটি কারিশমা কাপুর, সোনালি বোসসহ আরও অনেক তারকা।


১৪ মিনিটের এই শর্ট ফিল্মের সারসংক্ষেপ– একজন বাংলাদেশি তার ব্রিটিশ সঙ্গীকে আপন করে পেতে সারা বিশ্ব ঘুরে বেড়ায়। তখন দুজনার মনে এমন কিছু বিষয় আপনাআপনি আবিষ্কৃত হয়, যা চিন্তার খোরাক যোগানোর মতো।


‘আ বর্ডার বিটুইন আস’ আন্তঃজাতিগত সম্পর্কের একটি পরিচিত গল্প। কিন্তু এখানটাতে উঠে আসে পরিচালক রিয়াদ আরফিনের একান্ত অভিজ্ঞতার বুনন। নিজের পরিচিত জগত থেকে একেবারে আলাদা একটি সংস্কৃতিতে বসতি স্থাপনের প্রয়াস। প্রতিনিয়ত যে সংগ্রামের মুখোমুখি হন পৃথিবীর নানা প্রান্তের মানুষ। তাই এই ছবি কোনো এক প্রান্তের থাকে না, হয়ে ওঠে ‘বৈশ্বিক’।

রিয়াদের এই ছবিটি প্রদর্শিত হয়েছে গ্লাসগো শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে। লন্ডন ও যুক্তরাষ্ট্রের উৎসব থেকেও প্রশংসা জুটেছে। গত বছর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে এডিনবার্গ ফিল্ম ফেস্টিভ্যালে। এছাড়া, ঘুরে এসেছে স্কটিশ মেন্টাল হেলথ আর্ট ফেস্টিভ্যালসহ আরও অনেক জায়গা থেকে।

এর আগে, ২০১৪ সালে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম আয়োজিত ‘আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব’-এ রিয়াদ আরফিনের শর্টফিল্ম পুরস্কৃত হয়েছিল। ‘তারেক শাহরিয়ার ইনডিপেন্ডেন্ট শর্টস’ বিভাগে ৮টি চলচ্চিত্রের মধ্যে সেরা নির্বাচিত হয়েছিল রিয়াদ পরিচালিত ‘আ বাস রাইড’।


লিংক কপি হয়েছে ✓
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারতে পাকিস্তানি নাটকের জোয়ার নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারতে পাকিস্তানি নাটকের জোয়ার ◷ ২১ ঘণ্টা ২৯ মিনিট আগে ‘ওয়াকা ওয়াকা’খ্যাত শাকিরাকে ঢাকায় আনার পরিকল্পনা, আর্মি স্টেডিয়ামে কনসার্টের ইঙ্গিত ‘ওয়াকা ওয়াকা’খ্যাত শাকিরাকে ঢাকায় আনার পরিকল্পনা, আর্মি স্টেডিয়ামে কনসার্টের ইঙ্গিত ◷ ২৩ ঘণ্টা ৩৫ মিনিট আগে চার বছরের আইনি লড়াইয়ের অবসান, শাতো মিরাভাল নিয়ে আদালতের বাইরে সমঝোতায় পিট-জোলি চার বছরের আইনি লড়াইয়ের অবসান, শাতো মিরাভাল নিয়ে আদালতের বাইরে সমঝোতায় পিট-জোলি ◷ ১ দিন আগে দুই বছর পর কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’ ও ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ দুই বছর পর কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’ ও ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ◷ ৩ দিন আগে বক্স অফিসে ‘হাঙ্গার গেমস’-এর দাপুটে প্রত্যাবর্তন, প্রথম সপ্তাহান্তে বিশ্বজুড়ে আয় ২২৫ মিলিয়ন ডলার বক্স অফিসে ‘হাঙ্গার গেমস’-এর দাপুটে প্রত্যাবর্তন, প্রথম সপ্তাহান্তে বিশ্বজুড়ে আয় ২২৫ মিলিয়ন ডলার ◷ ৬ দিন আগে পাম স্প্রিংসে ঘরোয়া আয়োজনে ড্রামার ম্যাক্স মোরান্ডোকে বিয়ে করলেন মাইলি সাইরাস পাম স্প্রিংসে ঘরোয়া আয়োজনে ড্রামার ম্যাক্স মোরান্ডোকে বিয়ে করলেন মাইলি সাইরাস ◷ ৬ দিন আগে