Columbus, ৩১ আগস্ট, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর রামন ম্যাগসেসে পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান # ৩৮ বছর পর ফিরছেন টম ক্রুজ, ‘ডেজ অব থান্ডার’ সিক্যুয়েলে অ্যান হ্যাথাওয়ে # ৩৮ বছর পর ফিরছেন টম ক্রুজ, ‘ডেজ অব থান্ডার’ সিক্যুয়েলে অ্যান হ্যাথাওয়ে লর্ডসে পাকিস্তানকে ১৯৪ রানে হারিয়ে টেস্ট সিরিজ জিতল ইংল্যান্ড চট্টগ্রাম বন্দরে ৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া কনটেইনার টার্মিনালের নির্মাণ শুরু হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ভেনেজুয়েলার তেল দিয়ে কৌশলগত মজুত ভরাট করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ঢাকায় IPU মহাসচিব: সংসদীয় কূটনীতি ও সহযোগিতা জোরদারে আলোচনা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে নিউইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে নিউইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাগর-রুনি হত্যা তদন্তে নতুন মোড়: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীকে ঘিরে তদন্ত গ্রামীণ শক্তিতে ম্যানেজার এইচআর অ্যান্ড অ্যাডমিন পদে নিয়োগ, আবেদন শেষ ৩১ আগস্ট নেপালের ভয়াবহ বন্যায় জরুরি সহায়তা, ১ লাখ ৫০ হাজার ডলার ছাড় করল WHO
হোম আন্তর্জাতিক ইউক্রেনে ফের রকেট হামলা চালিয়েছে রাশিয়া

ইউক্রেনে ফের রকেট হামলা চালিয়েছে রাশিয়া

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৪০ পিএম, ২৪ এপ্রিল, ২০২৪ 235
ইউক্রেনে ফের রকেট হামলা চালিয়েছে রাশিয়া

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রকেট হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার (২৪ এপ্রিল) ভোররাতে আবাসিক ভবনগুলোকে লক্ষ্য করে ছোঁড়া হয় কয়েকটি এস-৩০০ রকেট। এছাড়া ড্রোন হামলা চালানো হয় দেশটির আরেক শহর ওয়েডাসোতেও। খবর, রয়টার্স।

রকেট হামলার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন খারভি শহরের গভর্নর ওলেহ সিনহুবভ। গভর্নরের বিবৃতিতে বলা হয়েছে, হামলায় শহরের প্রানকেন্দ্রে তিনটি আবাসিক ভবন, দুটি অফিস, তিনটি অনাবাসিক ভবন, একটি গ্যাস পাইপলাইনসহ ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৩টি গাড়ি। গুরুতর আহত হয়েছে ৬ জন। এ ঘটনার একটি ফুটেজও প্রকাশ করে তারা। এতে দেখা যায়, ধ্বংসস্তূপ থেকে রকেটের অবশিষ্ট উদ্ধার করছে কর্তৃপক্ষ।


অপরদিকে, দেশটির আরেক শহর ওডেসাতে চালানো হয়েছে ড্রোন হামলা। শিশুসহ এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৯ জন। আহতদের পরবর্তীতে নেয়া হয় হাসপাতালে। ইউক্রেনের বিমান বাহিনী জানায়, রাজধানী কিয়েভকে লক্ষ্য করে ১৬টি ড্রোনসহ ছোঁড়া হয়েছিলো স্বল্পপাল্লার দু’টি ব্যালিস্টিক মিসাইল। যার সবগুলোই ভূপাতিত করতে সক্ষম হয়েছে তারা।