Columbus, ৩১ আগস্ট, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
মাগুরার শিশু আসিয়া ধর্ষণ-হত্যা: হাইকোর্টে হিতু শেখের মৃত্যুদণ্ড বহাল নারী এশিয়া কাপে আজ বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ইন্দোনেশিয়া হরমুজে সংঘাত আরও ছড়ানোর আশঙ্কা: ইরানের দাবি, সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর রামন ম্যাগসেসে পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান # ৩৮ বছর পর ফিরছেন টম ক্রুজ, ‘ডেজ অব থান্ডার’ সিক্যুয়েলে অ্যান হ্যাথাওয়ে # ৩৮ বছর পর ফিরছেন টম ক্রুজ, ‘ডেজ অব থান্ডার’ সিক্যুয়েলে অ্যান হ্যাথাওয়ে লর্ডসে পাকিস্তানকে ১৯৪ রানে হারিয়ে টেস্ট সিরিজ জিতল ইংল্যান্ড চট্টগ্রাম বন্দরে ৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া কনটেইনার টার্মিনালের নির্মাণ শুরু হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ভেনেজুয়েলার তেল দিয়ে কৌশলগত মজুত ভরাট করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ঢাকায় IPU মহাসচিব: সংসদীয় কূটনীতি ও সহযোগিতা জোরদারে আলোচনা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে নিউইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে নিউইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
হোম আন্তর্জাতিক ইরাকের টিকটক তারকাকে বাড়ির সামনে গুলি করে হত্যা

ইরাকের টিকটক তারকাকে বাড়ির সামনে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ২৮ এপ্রিল, ২০২৪ 226
ইরাকের টিকটক তারকাকে বাড়ির সামনে গুলি করে হত্যা

ইরাকের টিকটক তারকা উম ফাহাদকে বাগদাদে তার বাড়ির সামনে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। দেশটির রাজধানীর পূর্ব জায়েন এলাকায় ওই টিকটক তারকা নিহত হন। শনিবার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গাড়িতে চড়ে যাওয়ার সময় মোটরবাইকে আসা একদল দুর্বৃত্ত তাকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 


ইরাকের একটি নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী, হামলাকারীরা খাবার সরবরাহকারী ছদ্মবেশে এসে ফাহাদকে গুলি করে হত্যা করে। এ হামলায় আরেক নারী আহত হয়েছেন।


ফাহাদ টিকটকে পপ মিউজিকের সঙ্গে নাচের ভিডিও শেয়ার করে জনপ্রিয় হয়েছেন। তার রয়েছে হাজার হাজার ভক্ত-অনুসারী। গত বছর আদালত শালীনতা ও জনসাধারণের নৈতিকতা ক্ষুণ্ন করে এমন ভিডিও শেয়ার করার জন্য তাকে ছয় মাসের কারাদণ্ড দেন।