Columbus, ৩১ আগস্ট, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
মাগুরার শিশু আসিয়া ধর্ষণ-হত্যা: হাইকোর্টে হিতু শেখের মৃত্যুদণ্ড বহাল নারী এশিয়া কাপে আজ বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ইন্দোনেশিয়া হরমুজে সংঘাত আরও ছড়ানোর আশঙ্কা: ইরানের দাবি, সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর রামন ম্যাগসেসে পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান # ৩৮ বছর পর ফিরছেন টম ক্রুজ, ‘ডেজ অব থান্ডার’ সিক্যুয়েলে অ্যান হ্যাথাওয়ে # ৩৮ বছর পর ফিরছেন টম ক্রুজ, ‘ডেজ অব থান্ডার’ সিক্যুয়েলে অ্যান হ্যাথাওয়ে লর্ডসে পাকিস্তানকে ১৯৪ রানে হারিয়ে টেস্ট সিরিজ জিতল ইংল্যান্ড চট্টগ্রাম বন্দরে ৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া কনটেইনার টার্মিনালের নির্মাণ শুরু হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ভেনেজুয়েলার তেল দিয়ে কৌশলগত মজুত ভরাট করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ঢাকায় IPU মহাসচিব: সংসদীয় কূটনীতি ও সহযোগিতা জোরদারে আলোচনা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে নিউইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে নিউইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
হোম আন্তর্জাতিক ইরাকে সমকামিতায় অভিযুক্ত হলে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড

ইরাকে সমকামিতায় অভিযুক্ত হলে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ২৮ এপ্রিল, ২০২৪ 223
ইরাকে সমকামিতায় অভিযুক্ত হলে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড

সমকামিতাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করে একটি বিল পাস হয়েছে ইরাকের পার্লামেন্টে। শনিবার (২৮ এপ্রিল) এই বিলটি পাস হয়। তবে এই বিলের তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সরকারের দাবি, ধর্মীয় মূল্যবোধকে রক্ষা করতেই এই আইন পাশ করা হয়েছে। এদিকে, আইন পাশ হওয়ার পরই উঠেছে সমালোচনার ঝড়। বিশেষ করে মানবাধিকার সংগঠনগুলো সরকারের এমন সিদ্ধান্তকে ‘মানবতার চরম বিপর্যয়’ বলে দাবি করে করেছে।


ইরাকে সমকামী সম্পর্ক বিরোধী আইনে বলা হয়েছে, ইরাকি সমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে এই আইন আনা হয়েছে। দেহ ব্যবসা ও সমকামীতার বিরুদ্ধে আনা আইনে বলা হয়েছে, যদি কোনও পুরুষ বা মহিলা সমকামী সম্পর্কে ধরা পড়েন, তবে তাদের সর্বনিম্ন ১০ বছর এবং সর্বাধিক ১৫ বছর পর্যন্ত সাজা দেওয়ার বিধান আনা হয়েছে। যদি কেউ সমকামী বা দেহ ব্যবসার প্রচার করেন, তবে তাদেরও কমপক্ষে ৭ বছর অবধি সাজা দেওয়া হবে।


যদি কেউ তাদের বায়োলজিক্যাল জেন্ডার বা জৈবিক লিঙ্গকে স্বীকার না করেন এবং লিঙ্গ পরিবর্তন করেন, বা নিজের লিঙ্গের বিরুদ্ধে গিয়ে পোশাক পরেন, তবে তাদেরও ১ থেকে ৩ বছরের কারাবাসের সাজা দেওয়া হবে।


ইরাকে ১৯৮৮ সালের পতিতাবৃত্তি বিরোধী আইন সংশোধনের ওপর পার্লামেন্টে বিলটি আনা হয়। মোট ৩২৯ সংসদ সদস্যের মধ্যে ১৭০ জনই নতুন বিলটির পক্ষে ছিলেন।


প্রসঙ্গত, বিশ্বের ৬০টিরও বেশি দেশে সমকামী সম্পর্ককে নিষিদ্ধ করা হয়েছে। ১৩০টিরও বেশি দেশে এই সম্পর্ক বৈধ।