Columbus, ৩১ আগস্ট, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ভেনেজুয়েলার তেল দিয়ে কৌশলগত মজুত ভরাট করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ঢাকায় IPU মহাসচিব: সংসদীয় কূটনীতি ও সহযোগিতা জোরদারে আলোচনা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে নিউইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে নিউইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাগর-রুনি হত্যা তদন্তে নতুন মোড়: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীকে ঘিরে তদন্ত গ্রামীণ শক্তিতে ম্যানেজার এইচআর অ্যান্ড অ্যাডমিন পদে নিয়োগ, আবেদন শেষ ৩১ আগস্ট নেপালের ভয়াবহ বন্যায় জরুরি সহায়তা, ১ লাখ ৫০ হাজার ডলার ছাড় করল WHO “Finding Future Scientists-2026” তৃতীয়বারের মতো জাতীয় বিজ্ঞান মেলা স্বাইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি, পিছিয়ে গেল বেঙ্গালুরুর অনুষ্ঠান শিশুর হাতে স্মার্টফোন দেওয়ার আগে সতর্ক হওয়ার পরামর্শ সেমিফাইনালে এক উইকেটের হৃদয়ভাঙা হার, Top End T20 থেকে বিদায় বাংলাদেশের NASA-র Roman Space Telescope উৎক্ষেপণ, ডার্ক এনার্জি ও ডার্ক ম্যাটারের রহস্য উন্মোচনে নতুন অধ্যায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১,৮৫৫ পদে নিয়োগের ছাড়পত্রের মেয়াদ বাড়ল ২০২৭ পর্যন্ত
হোম আন্তর্জাতিক ‘ইরানের পাল্টা হামলা মোকাবেলায় প্রস্তুত ইসরায়েল’

‘ইরানের পাল্টা হামলা মোকাবেলায় প্রস্তুত ইসরায়েল’

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:০১ পিএম, ১২ এপ্রিল, ২০২৪ 175
‘ইরানের পাল্টা হামলা মোকাবেলায় প্রস্তুত ইসরায়েল’

ইরানের পাল্টা হামলা মোকাবেলায় প্রস্তুত ইসরায়েল, এমন দাবি করেছেন দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি। গতকাল বৃহস্পতিবার (১১ এপ্রিল) তিনি এ দাবি করেন। খবর রয়টার্সের।

এই সামরিক কর্মকর্তার দাবি, প্রয়োজনে পাল্টা হামলার সক্ষমতাও আছে তার দেশের। এ সময় দেশের সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বানও জানান তিনি।


গাজা থেকে বর্তমানে বেশিরভাগ সেনাকেই ফেরত নিয়েছে ইসরায়েল। যদিও তাদের দাবি, রাফাহ অভিযানের প্রস্তুতির জন্যই এই পদক্ষেপ। তবে ধারণা করা হচ্ছে, ইরানের হামলা মোকাবেলার জন্যই সেনাদের ইসরায়েলে নেয়া হয়েছে।


গত ১ এপ্রিল সিরিয়ায় নিজেদের দূতাবাসের ভবনে হামলা চালিয়ে অন্তত ১৬ জনকে হত্যার পর থেকেই পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে আসছে ইরান।


ড্যানিয়েল হ্যাগারি বলেন, আমাদের সেনাবাহিনী প্রতিরক্ষা ও পাল্টা হামলার জন্য প্রস্তুত। ইরানের ভূখণ্ড থেকে ইসরায়েলে হামলা মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বাড়াবে। প্রক্সিদের আড়ালে লুকিয়ে থেকে হামলা চালানো ইরানের আসল রূপ বের হবে। সম্প্রতি আমাদের সেনাবাহিনীর সক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে। চলমান যুদ্ধে হাজার হাজার হামলা প্রতিহত করে আমাদের প্রতিরক্ষাব্যবস্থার সক্ষমতাও আমরা প্রমাণ করেছি। কীভাবে ইরানের হামলা মোকাবেলা করতে হবে তা আমরা জানি।