Columbus, ১৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা প্রতিমন্ত্রীর সফরের মধ্যেই উত্তপ্ত কুমারখালী, হাতাহাতির ঘটনায় লাঞ্ছিত ৩ সাংবাদিক চিকিৎসকের বদলে অন্য ব্যক্তির সিজার করায় নবজাতকের মৃত্যু; হাসপাতাল মালিক গ্রেপ্তার নওগাঁয় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৯ জন; আটক ১ শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা নওগাঁয় পাচারকালে আটক সার কৃষকদের মাঝে বিক্রি; অর্থ গেলো সরকারি কোষাগারে নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১ কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা খুন, বাবা গুরুতর আহত
হোম › বিনোদন › এক যুগ পর দলছুট, সঙ্গে ‘সঞ্জীব’

এক যুগ পর দলছুট, সঙ্গে ‘সঞ্জীব’

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ২২ এপ্রিল, ২০২৪ 239
এক যুগ পর দলছুট, সঙ্গে ‘সঞ্জীব’

অনেক দিন ধরেই নতুন অ্যালবামের অপেক্ষায় ছিল দেশের জনপ্রিয় ব্যান্ডটির ভক্ত-শ্রোতারা। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটলো। এক যুগ পর নতুন অ্যালবাম নিয়ে এসেছে দলছুট। ব্যান্ডের প্রতিষ্ঠাকালীন সদস্য সঞ্জীব চৌধুরীকে উৎসর্গ করে নতুন অ্যালবামের নাম রাখা হয়েছে ‘সঞ্জীব’।

স্বাধীন মিউজিক অ্যাপে শোনা যাবে নতুন অ্যালবামের গানগুলো। দুই-এক দিনের মধ্যে প্রকাশ হতে যাচ্ছে স্পটিফাইসহ আন্তর্জাতিক অ্যাপগুলোতে। অ্যালবামটির আর্টওয়ার্ক করেছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল।


এর আগে, ২০১২ সালে প্রকাশ পেয়েছিল দলছুটের সর্বশেষ অ্যালবাম ‘আয় নিমন্ত্রণ’। দীর্ঘ ১২ বছর পর এবার এলো ‘সঞ্জীব’। এতে টাইটেল ট্র্যাক ছাড়াও থাকছে ‘তুমি যাও’, ‘গানের শুরুটা’, ‘তুমি আছ নাকি’, ‘মন কারিগর’, ‘শূন্য লাগে’, ‘দুটো মানুষ’, ‘মেঘ জমেছে’, ‘তার ছায়ায়’, ‘প্রবঞ্চনা’ ও ‘মন দাবাড়ু’ গানগুলো।


অ্যালবামে গান থাকছে ১১টি। গানগুলো লিখেছেন ৮ জন গীতিকার। তারা হলেন– জুলফিকার রাসেল, কবির বকুল, শাহান কবন্ধ, শেখ রানা, মাস মাসুম, ইন্দ্রনীল চট্টোপাধ্যায়, দীপান ও রাসেল ও’নিল। অ্যালবামের টাইটেল গান ‘সঞ্জীব’ লিখেছেন শাহান কবন্ধ।


এই অ্যালবামে ফুটে উঠেছে দলছুটের প্রতিষ্ঠাতা সঞ্জীব চৌধুরীর প্রতিচ্ছবি। কিংবদন্তি এই গীতিকবি-গায়ক প্রয়াত হন ২০০৭ সালের ১৯ নভেম্বর। এ প্রসঙ্গে দলনেতা বাপ্পা মজুমদার বলেন, সঞ্জীব চৌধুরীকে নিয়ে সবসময় আমাদের একটা ভালোবাসার জায়গা আছে। তার প্রতি সেই ভালোবাসা উদযাপন করতেই আমাদের এই অ্যালবাম। তাকে নিয়ে আমাদের ভাবনাগুলো ফুটে উঠবে গানগুলোতে। সঞ্জীবদাকে আমরা ভালোবাসি, এখনও মিস করি; তাই তাকে ট্রিবিউট করে আমাদের এই অ্যালবাম।


অ্যালবামের গান প্রসঙ্গে বাপ্পা বলেন, সব গান মেলোডিনির্ভর। এর মধ্যে রক, ফোকের ধাঁচও পাওয়া যাবে। সর্বোপরি দলছুট যে সাউন্ডে গান করে, সেই ধারাই পাওয়া যাবে নতুন অ্যালবামে। দলছুটের সিগনেচার স্টাইলটা খুঁজে পাবেন শ্রোতারা।


উল্লেখ্য, ব্যান্ডটির বর্তমান লাইনআপে আছেন বাপ্পা মজুমদার (ভোকাল ও গিটার), মাসুম ওয়াহিদুর (গিটার), জন শার্টন (বেস গিটার), ডানো শেখ (ড্রামস), সোহেল আজিজ (কি-বোর্ড) ও শাহান কবন্ধ (ম্যানেজার)।