অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
নেত্রকোনা সীমান্তে ৩১ বিজিবির অভিযানে ৫ মানব পাচারকারী আটক ইউপি নির্বাচন নিয়ে ইসির সংলাপ, কালো টাকা ও পেশিশক্তিমুক্ত ভোট চায় দলগুলো আওয়ামী লীগের কর্মসূচির দ্বিতীয় দিনে বরগুনা-নড়াইল থেকে ঢাকার বাস বন্ধ দিনাজপুরে রেললাইনে আগুন ও বোমাসদৃশ বস্তু, চালকের সতর্কতায় রক্ষা পেল দুই ট্রেন কুড়িগ্রাম সীমান্তে ৭২ ঘণ্টায় ৭ লাখ টাকার ভারতীয় মদ ও চোরাচালানি পণ্য জব্দ আইওয়ায় ৫ টন বিস্ফোরক ধ্বংসের পর পানিতে সিসা বাড়েনি: ইপিএ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় লেবার পার্টির ভরাডুবি, ইতিহাস গড়ছেন ৩৬ বছরের জেস উইলসন আইজেনকটকে আগে প্রধানমন্ত্রী করে পালাবদলের সরকারের প্রস্তাব নেতানিয়াহুর মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও বাজারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩০ সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক পূর্বধলায় যুবদল নেতাকে কোপানোর পর সাবেক এমপিসহ ৯ বাড়িতে আগুন আওয়ামী লীগের কর্মসূচিতে মহাসড়ক অবরোধ, জাজিরায় শত শত বোমা বিস্ফোরণ বড়লেখায় চার শতাধিক চা গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা শিক্ষক সংকটে নাসিরনগরের একমাত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ব্যাহত পাঠদান সিলেট সিটির সড়ক উন্নয়ন ও নির্মাণের লক্ষ্যে কাজ করছে সরকার: মন্ত্রী মুক্তাদির
হোম › বিনোদন › এবার তেলুগু ছবিতে পা রাখছেন অক্ষয়

এবার তেলুগু ছবিতে পা রাখছেন অক্ষয়

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৩৬ পিএম, ১৭ এপ্রিল, ২০২৪ 174
এবার তেলুগু ছবিতে পা রাখছেন অক্ষয়

এবার তেলুগু ছবিতে অভিনয় করবেন অক্ষয় কুমার। বলি পাড়ায় এ নিয়ে বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিলো। অবশেষে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (১৬ই এপ্রিল) এই খবরে সিলমোহর দিলেন নির্মাতারা। 

আনন্দবাজার পত্রিকা জানায়, বিষ্ণু মাঞ্চু অভিনীত সিনেমাটির নাম ‘কন্নপ্পা’। ছবিটি পরিচালনা করছেন মুকেশ কুমার সিংহ। অক্ষয় ছাড়াও একাধিক তারকার মেলা দেখা যাবে সিনেমাটিতে। তবে, এই ছবিতে অক্ষয়ের চরিত্রটি কী রকম হতে চলেছে, সে প্রসঙ্গে কোনও তথ্য দিতে নারাজ নির্মাতারা।


এর আগে দেশের একাধিক আঞ্চলিক ভাষার ছবিতে অভিনয় করেছেন অক্ষয়। ২০১৩ সালে পঞ্জাবি ছবি ‘ভাজি ইন প্রবলেম’-এ ক্যামিয়ো চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয়। ২০১৮ সালে রজনীকান্ত এবং ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গে ‘টু পয়েন্ট ও’ নামের তামিল ছবিতে খল চরিত্রে অভিনয় করেছিলেন খিলাড়ি কুমার। এবার তিনি তেলুগু ছবিতে অভিনয় করতে চলেছেন। বিষ্ণু মাঞ্চু অভিনীত ছবিটির নাম ‘কন্নপ্পা’। ছবিটি পরিচালনা করছেন মুকেশ কুমার সিংহ।


এদিকে, বিষ্ণু তার সমাজমাধ্যমে এই ছবিতে অক্ষয়ের উপস্থিতি জানিয়েছেন ইতিমধ্যেই। এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) এই অভিনেতা লেখেন, ‘‘সুপারস্টার অক্ষয় কুমারকে সঙ্গে পেয়ে আমাদের সফরটা এবার আরও আকর্ষণীয় হতে চলেছে। ‘কন্নপ্পা’ ছবির মাধ্যমে তেলুগু ছবিতে অক্ষয়ের অভিষেক ঘোষণা করতে পেরে আমি গর্বিত।’’ ওই পোস্টটি শেয়ার করে অক্ষয় লিখেছেন, ‘‘বিষ্ণু মাঞ্চু এ রকম অভ্যর্থনা এবং তোমার কন্নপ্পা সফরে আমাকে নেয়ার জন্য ধন্যবাদ।’’


নির্মাতারা জানিয়েছেন শিবের ভক্ত কন্নপ্পাকে কেন্দ্র করে এই ছবির গল্প আবর্তিত হয়েছে। ২০২৩ সালে নিউজিল্যান্ডে ছবির শুটিং শুরু হয়। শোনা যাচ্ছে, ছবিতে মোহনলাল ও প্রভাস ক্যামিয়ো চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও ছবিতে রয়েছেন মধু ও মোহনবাবুর মতো একাধিক দক্ষিণী তারকা। ছবিটি একাধিক ভারতীয় ভাষায় মুক্তি পাওয়ার কথা।

লিংক কপি হয়েছে ✓
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারতে পাকিস্তানি নাটকের জোয়ার নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারতে পাকিস্তানি নাটকের জোয়ার ◷ ২১ ঘণ্টা ৮ মিনিট আগে ‘ওয়াকা ওয়াকা’খ্যাত শাকিরাকে ঢাকায় আনার পরিকল্পনা, আর্মি স্টেডিয়ামে কনসার্টের ইঙ্গিত ‘ওয়াকা ওয়াকা’খ্যাত শাকিরাকে ঢাকায় আনার পরিকল্পনা, আর্মি স্টেডিয়ামে কনসার্টের ইঙ্গিত ◷ ২৩ ঘণ্টা ১৪ মিনিট আগে চার বছরের আইনি লড়াইয়ের অবসান, শাতো মিরাভাল নিয়ে আদালতের বাইরে সমঝোতায় পিট-জোলি চার বছরের আইনি লড়াইয়ের অবসান, শাতো মিরাভাল নিয়ে আদালতের বাইরে সমঝোতায় পিট-জোলি ◷ ১ দিন আগে দুই বছর পর কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’ ও ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ দুই বছর পর কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’ ও ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ◷ ৩ দিন আগে বক্স অফিসে ‘হাঙ্গার গেমস’-এর দাপুটে প্রত্যাবর্তন, প্রথম সপ্তাহান্তে বিশ্বজুড়ে আয় ২২৫ মিলিয়ন ডলার বক্স অফিসে ‘হাঙ্গার গেমস’-এর দাপুটে প্রত্যাবর্তন, প্রথম সপ্তাহান্তে বিশ্বজুড়ে আয় ২২৫ মিলিয়ন ডলার ◷ ৬ দিন আগে পাম স্প্রিংসে ঘরোয়া আয়োজনে ড্রামার ম্যাক্স মোরান্ডোকে বিয়ে করলেন মাইলি সাইরাস পাম স্প্রিংসে ঘরোয়া আয়োজনে ড্রামার ম্যাক্স মোরান্ডোকে বিয়ে করলেন মাইলি সাইরাস ◷ ৬ দিন আগে