Columbus, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
কুলাউড়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ-এলাকাবাসীর হানায় ডাকাত গ্রেপ্তার কুলাউড়ায় গুদামে ৬৮৩ বস্তা চাল উদ্ধার, নিখোঁজ ১১৭ বস্তা গ্রাম আদালত সক্রিয় হলে সহজে বিচার পাবেন গ্রামের মানুষ: নোয়াখালীতে সমন্বয় সভা মুসাপুর ক্লোজার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ ব্রিফিং নওগাঁয় উৎসবমূখর পরিবেশে সমতলের আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ, জাতিসংঘ সফর নিয়ে আলোচনা কুড়িগ্রামে মানসিক প্রতিবন্ধী নারী ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগ দৌলতপুরে সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ। পেনসিলভেনিয়ায় লাইসেন্স পেল সোনালী এক্সচেঞ্জ, তবে এখনো প্রকাশ হয়নি কোনো শাখার ঠিকানা চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ, ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশ-চীন সম্পর্ক নিয়ে আলোচনা ইরানকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব দেওয়ার কথা অস্বীকার ট্রাম্পের, পরমাণু ইস্যুতে নতুন উত্তেজনা সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে চাঁদাবাজির বিস্তার, ৮৫ শতাংশ মামলায় অভিযোগের সত্যতা পাওয়ার দাবি রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম পরিবহনে বাধা, অক্টোবরের প্রথম সপ্তাহে আসার কথা
হোম › আন্তর্জাতিক › কলকাতায় বাংলাদেশবিরোধী বিক্ষোভে 'রক্তাক্ত' ময়ূখ রঞ্জন

কলকাতায় বাংলাদেশবিরোধী বিক্ষোভে 'রক্তাক্ত' ময়ূখ রঞ্জন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:৫০ এএম, ২৩ ডিসেম্বর, ২০২৫ 389
কলকাতায় বাংলাদেশবিরোধী বিক্ষোভে  'রক্তাক্ত' ময়ূখ রঞ্জন

কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হন।

এ সময় পশ্চিমবঙ্গের সমালোচিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। সংঘর্ষে তিনি সরাসরি আঘাত না পেলেও আহতদের রক্তে তার শার্ট রক্তাক্ত হয়ে যায়। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে নিজের ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি পোস্ট দেন তিনি।


পোস্টে রক্তের দাগ লেগে থাকা শার্টের ছবি শেয়ার করে ময়ূখ রঞ্জন ঘোষ লেখেন, “বাংলাদেশের হিন্দুদের জন্য প্রতিবাদ করতে এসে, কলকাতায় লাঠির আঘাতে সনাতনীদের রক্ত লেগে আমার জামায়। নাক-মুখ ফাটিয়েছে। কিন্তু আমি একা ছিলাম না। সবাইকে জাপটে ধরেছিলাম। এই দাগ লাগা জামাটা অনেককিছু বদলে দেবে। সবকিছু মনে রাখা হবে।”


তিনি আরও উল্লেখ করেন, “বাংলাদেশ হাইকমিশন, কলকাতা, ডিসেম্বর ২০২৫”—এবং পোস্টের সঙ্গে মুষ্টিবদ্ধ হাতের ইমোজি যুক্ত করেন।


এ ঘটনায় পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।