Columbus, ৩১ আগস্ট, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ভেনেজুয়েলার তেল দিয়ে কৌশলগত মজুত ভরাট করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ঢাকায় IPU মহাসচিব: সংসদীয় কূটনীতি ও সহযোগিতা জোরদারে আলোচনা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে নিউইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে নিউইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাগর-রুনি হত্যা তদন্তে নতুন মোড়: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীকে ঘিরে তদন্ত গ্রামীণ শক্তিতে ম্যানেজার এইচআর অ্যান্ড অ্যাডমিন পদে নিয়োগ, আবেদন শেষ ৩১ আগস্ট নেপালের ভয়াবহ বন্যায় জরুরি সহায়তা, ১ লাখ ৫০ হাজার ডলার ছাড় করল WHO “Finding Future Scientists-2026” তৃতীয়বারের মতো জাতীয় বিজ্ঞান মেলা স্বাইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি, পিছিয়ে গেল বেঙ্গালুরুর অনুষ্ঠান শিশুর হাতে স্মার্টফোন দেওয়ার আগে সতর্ক হওয়ার পরামর্শ সেমিফাইনালে এক উইকেটের হৃদয়ভাঙা হার, Top End T20 থেকে বিদায় বাংলাদেশের NASA-র Roman Space Telescope উৎক্ষেপণ, ডার্ক এনার্জি ও ডার্ক ম্যাটারের রহস্য উন্মোচনে নতুন অধ্যায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১,৮৫৫ পদে নিয়োগের ছাড়পত্রের মেয়াদ বাড়ল ২০২৭ পর্যন্ত
হোম আন্তর্জাতিক গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়ালো

গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়ালো

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:১৮ এএম, ২১ এপ্রিল, ২০২৪ 164
গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়ালো

গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে বেড়েই চলছে মৃতের সংখ্যা। ছয়মাস ধরে ফিলিস্তিনের গাজায় চালানো ইসরায়েলের হামলায় নিহত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৩৪ হাজার। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। আহতদের সংখ্যাও প্রায় ৭৭ হাজার। শুক্রবার (১৯ এপ্রিল) হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও অর্ধশত ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৬৩ জন। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় ৩৪ হাজার ১২ জন ফিলিস্তিনি নিহত হলেন। আহত মানুষের সংখ্যা ঠেকেছে ৭৬ হাজার ৮৩৩ জনে।


গত ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। তাদের হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হন। এরপরই গাজায় গত ছয় মাস ধরে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল।