Columbus, ৩১ আগস্ট, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
লর্ডসে পাকিস্তানকে ১৯৪ রানে হারিয়ে টেস্ট সিরিজ জিতল ইংল্যান্ড চট্টগ্রাম বন্দরে ৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া কনটেইনার টার্মিনালের নির্মাণ শুরু হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ভেনেজুয়েলার তেল দিয়ে কৌশলগত মজুত ভরাট করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ঢাকায় IPU মহাসচিব: সংসদীয় কূটনীতি ও সহযোগিতা জোরদারে আলোচনা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে নিউইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে নিউইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাগর-রুনি হত্যা তদন্তে নতুন মোড়: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীকে ঘিরে তদন্ত গ্রামীণ শক্তিতে ম্যানেজার এইচআর অ্যান্ড অ্যাডমিন পদে নিয়োগ, আবেদন শেষ ৩১ আগস্ট নেপালের ভয়াবহ বন্যায় জরুরি সহায়তা, ১ লাখ ৫০ হাজার ডলার ছাড় করল WHO “Finding Future Scientists-2026” তৃতীয়বারের মতো জাতীয় বিজ্ঞান মেলা স্বাইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি, পিছিয়ে গেল বেঙ্গালুরুর অনুষ্ঠান শিশুর হাতে স্মার্টফোন দেওয়ার আগে সতর্ক হওয়ার পরামর্শ সেমিফাইনালে এক উইকেটের হৃদয়ভাঙা হার, Top End T20 থেকে বিদায় বাংলাদেশের
হোম আন্তর্জাতিক গাজায় শরণার্থী শিবিরে ইসরাইলের হামলা

গাজায় শরণার্থী শিবিরে ইসরাইলের হামলা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:২২ পিএম, ১৬ এপ্রিল, ২০২৪ 171
গাজায় শরণার্থী শিবিরে ইসরাইলের হামলা

ফিলিস্তিনের উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। এদিকে, গত ২৪ ঘন্টায় আল ফাখৌরা এলাকায় ইসরাইলি বোমা হামলায় একজন নিহত ও আহত হয়েছেন বহু ফিলিস্তিনি। আহতদের মধ্যে বিপুল সংখ্যক নারী ও শিশু রয়েছে। এ হামলায় একটি মসজিদ ও বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।  

এর মধ্যে গাজার বেইত হানুনের এক আশ্রয়কেন্দ্র ঘেরাও করে ভারী গোলাবর্ষণ ও গুলিবর্ষণ করেছে ইসরাইলি সেনারা। আশ্রয়কেন্দ্রটিতে শত শত বাস্তুচ্যুত ফিলিস্তিনি রয়েছে। 


এদিকে, গাজা শহরের আল-শিফা হাসপাতালের সামনে একটি গণকবর থেকে দশটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন গাজার এক স্বাস্থ্য কর্মকর্তা।


অন্যদিকে, ইসরাইলি বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিম তীরে তাদের তীব্র তাণ্ডব চালিয়েই যাচ্ছে। এ হামলায় নাবলুস শহরে ফিলিস্তিনি আরও দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।