Columbus, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
কুলাউড়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ-এলাকাবাসীর হানায় ডাকাত গ্রেপ্তার কুলাউড়ায় গুদামে ৬৮৩ বস্তা চাল উদ্ধার, নিখোঁজ ১১৭ বস্তা গ্রাম আদালত সক্রিয় হলে সহজে বিচার পাবেন গ্রামের মানুষ: নোয়াখালীতে সমন্বয় সভা মুসাপুর ক্লোজার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ ব্রিফিং নওগাঁয় উৎসবমূখর পরিবেশে সমতলের আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ, জাতিসংঘ সফর নিয়ে আলোচনা কুড়িগ্রামে মানসিক প্রতিবন্ধী নারী ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগ দৌলতপুরে সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ। পেনসিলভেনিয়ায় লাইসেন্স পেল সোনালী এক্সচেঞ্জ, তবে এখনো প্রকাশ হয়নি কোনো শাখার ঠিকানা চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ, ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশ-চীন সম্পর্ক নিয়ে আলোচনা ইরানকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব দেওয়ার কথা অস্বীকার ট্রাম্পের, পরমাণু ইস্যুতে নতুন উত্তেজনা সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে চাঁদাবাজির বিস্তার, ৮৫ শতাংশ মামলায় অভিযোগের সত্যতা পাওয়ার দাবি রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম পরিবহনে বাধা, অক্টোবরের প্রথম সপ্তাহে আসার কথা
হোম › আন্তর্জাতিক › গাজায় সহায়তা পাঠাতে যাওয়া ৪৪৩ স্বেচ্ছাসেবী আটক করল ইসরায়েলি বাহিনী

গাজায় সহায়তা পাঠাতে যাওয়া ৪৪৩ স্বেচ্ছাসেবী আটক করল ইসরায়েলি বাহিনী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ০২ অক্টোবর, ২০২৫ 154
গাজায় সহায়তা পাঠাতে যাওয়া ৪৪৩ স্বেচ্ছাসেবী আটক করল ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক:

মো: নাজমুল হাসান বাবু

গাজার অবরুদ্ধ জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা নিয়ে যাত্রা করা গ্লোব সুমুদ ফ্লোটিলা’র ৪৪৩ জন স্বেচ্ছাসেবীকে আন্তর্জাতিক জলসীমা থেকে আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। আটক ব্যক্তিরা বিশ্বের ৪৭টি দেশের নাগরিক, যাদের মধ্যে চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক, মানবাধিকারকর্মী এমনকি ইউরোপীয় পার্লামেন্টের সদস্যও রয়েছেন।


ফ্লোটিলা কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার (২ অক্টোবর) ইসরায়েলি নৌবাহিনী আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করে জলকামান ও দুর্গন্ধযুক্ত পানি ছিটিয়ে জাহাজগুলোতে হামলা চালায়। এরপর জোরপূর্বক স্বেচ্ছাসেবীদের তুলে নিয়ে সামরিক জাহাজে করে অজ্ঞাত স্থানে সরিয়ে নেয়। তাদের সঙ্গে বাইরের যোগাযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।


‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ এক বিবৃতিতে বলেছে, এ ঘটনা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের শামিল। সংগঠনটির দাবি, অনেক জাহাজের সঙ্গে এখনো কোনো যোগাযোগ নেই, ফলে তাদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।


ফ্লোটিলার তথ্য অনুযায়ী, অন্তত ২০টির বেশি জাহাজ নিশ্চিতভাবে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছে। এর মউইলি (পোল্যান্ড), অল ইন (ফ্রান্স), মোহাম্মদ ভাহর (নেদারল্যান্ডস), জেনো (স্পেন), অরোরা (ইতালি), আলমা (যুক্তরাজ্য) সহ আরও অনেক জাহাজ।

এছাড়া মিয়ামিয়ভ্যাংলেইস, ইনানা, আহেদ তামিমি, আমস্টারডাম, কাতালিনা প্রভৃতি জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।


ফরাসি পতাকাবাহী মিকেনো জাহাজটি ফিলিস্তিনি জলসীমায় প্রবেশ করেছে বলে ধারণা করা হলেও এর সঙ্গেও যোগাযোগ নেই। কেবল পোলিশ ম্যারিনেট জাহাজ স্টারলিংক ব্যবস্থার মাধ্যমে এখনও সংযুক্ত আছে, যেখানে ৬ জন আরোহী রয়েছেন।


আটকদের বিষয়ে খুব সীমিত তথ্য পাওয়া যাচ্ছে। মানবাধিকার সংগঠন আদালাহ জানিয়েছে, আটকদের আশদোদ বন্দরে নেওয়া হচ্ছে কিনা তা নিশ্চিত নয়।


গ্লোবাল সুমুদ ফ্লোটিলা একটি আন্তর্জাতিক উদ্যোগ, যার উদ্দেশ্য ইসরায়েলের অবরোধ ভেঙে সমুদ্রপথে গাজায় সরাসরি মানবিক সহায়তা পৌঁছে দেওয়া। সাম্প্রতিক এই অভিযানে বিশ্বের ৪৭টি দেশের শত শত স্বেচ্ছাসেবী অংশ নিয়েছিলেন।া, ধ্ যে রয়েছে— ফ্রিাল