Columbus, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
কুলাউড়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ-এলাকাবাসীর হানায় ডাকাত গ্রেপ্তার কুলাউড়ায় গুদামে ৬৮৩ বস্তা চাল উদ্ধার, নিখোঁজ ১১৭ বস্তা গ্রাম আদালত সক্রিয় হলে সহজে বিচার পাবেন গ্রামের মানুষ: নোয়াখালীতে সমন্বয় সভা মুসাপুর ক্লোজার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ ব্রিফিং নওগাঁয় উৎসবমূখর পরিবেশে সমতলের আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ, জাতিসংঘ সফর নিয়ে আলোচনা কুড়িগ্রামে মানসিক প্রতিবন্ধী নারী ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগ দৌলতপুরে সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ। পেনসিলভেনিয়ায় লাইসেন্স পেল সোনালী এক্সচেঞ্জ, তবে এখনো প্রকাশ হয়নি কোনো শাখার ঠিকানা চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ, ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশ-চীন সম্পর্ক নিয়ে আলোচনা ইরানকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব দেওয়ার কথা অস্বীকার ট্রাম্পের, পরমাণু ইস্যুতে নতুন উত্তেজনা সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে চাঁদাবাজির বিস্তার, ৮৫ শতাংশ মামলায় অভিযোগের সত্যতা পাওয়ার দাবি রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম পরিবহনে বাধা, অক্টোবরের প্রথম সপ্তাহে আসার কথা
হোম › আন্তর্জাতিক › চীন যাচ্ছেন মধ্যপ্রাচ্যের নেতারা

চীন যাচ্ছেন মধ্যপ্রাচ্যের নেতারা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৪১ পিএম, ২৭ মে, ২০২৪ 193
চীন যাচ্ছেন মধ্যপ্রাচ্যের নেতারা

চলতি সপ্তাহেই চীন সফরে যাচ্ছেন মিসরের প্রেসিডেন্টসহ আরো কয়েক জন আরব নেতা। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

চীনা কর্তৃপক্ষ জানাচ্ছে, ২৮ মে থেকে ১ জুন পর্যন্ত বেইজিং অবস্থান করবেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, বাহরাইনের বাদশাহ হামাদ বিন ঈসা আল খলিফা, তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ‘চায়না-আরব স্টেটস কো-অপারেশন ফোরামে’-এর ১০ম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তারা। 


চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী দেং লি বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, ৩০শে মে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই ফোরামে যোগ দেবেন এবং বক্তব্য দেবেন। এসময় দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অভিন্ন উদ্বেগের আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে মত বিনিময়ের জন্য চার আরব রাষ্ট্রপ্রধানের সাথে আলোচনা করবেন শি।


চীন ঐতিহাসিকভাবে ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে চাইছে চীন। এমন প্রেক্ষাপটে বেইজিংয়ে আরব নেতাদের এই সম্মেলন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। 


গত নভেম্বরে বেইজিং ফিলিস্তিনি কর্তৃপক্ষ, ইন্দোনেশিয়া, মিসর, সৌদি আরব ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে একটি বৈঠক আয়োজন করেছিল। ইসরাইল-ফিলিস্তিন চলমান সংঘাত বন্ধে এই আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছিল।