Columbus, ৩১ আগস্ট, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
গুম প্রতিরোধের বাতিল করা অধ্যাদেশ বহাল রাখতে হবে: গোলাম পরওয়ার মাগুরার শিশু আসিয়া ধর্ষণ-হত্যা: হাইকোর্টে হিতু শেখের মৃত্যুদণ্ড বহাল নারী এশিয়া কাপে আজ বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ইন্দোনেশিয়া হরমুজে সংঘাত আরও ছড়ানোর আশঙ্কা: ইরানের দাবি, সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর রামন ম্যাগসেসে পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান # ৩৮ বছর পর ফিরছেন টম ক্রুজ, ‘ডেজ অব থান্ডার’ সিক্যুয়েলে অ্যান হ্যাথাওয়ে # ৩৮ বছর পর ফিরছেন টম ক্রুজ, ‘ডেজ অব থান্ডার’ সিক্যুয়েলে অ্যান হ্যাথাওয়ে লর্ডসে পাকিস্তানকে ১৯৪ রানে হারিয়ে টেস্ট সিরিজ জিতল ইংল্যান্ড চট্টগ্রাম বন্দরে ৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া কনটেইনার টার্মিনালের নির্মাণ শুরু হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ভেনেজুয়েলার তেল দিয়ে কৌশলগত মজুত ভরাট করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ঢাকায় IPU মহাসচিব: সংসদীয় কূটনীতি ও সহযোগিতা জোরদারে আলোচনা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে নিউইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে নিউইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী
হোম আন্তর্জাতিক জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্র, দুই কর্নেল গ্রেফতার

জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্র, দুই কর্নেল গ্রেফতার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:৩৪ পিএম, ০৭ মে, ২০২৪ 172
জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্র, দুই কর্নেল গ্রেফতার

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কিকে হত্যার চেষ্টা চালিয়েছে রাশিয়া, এমনটা দাবি করেছে দেশটির সিকিউরিটি সার্ভিস। তবে নস্যাৎ করা হয়েছে খুনের এই চক্রান্ত। এ নিয়ে ইউক্রেনের দুজন নিরাপত্তা কর্মকর্তাকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার (৭ মে) ইউক্রেনের সিকিউরিটি সার্ভিসের (এসবিইউ) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম বিবিসি।

এসবিইউ জানিয়েছে, ইউক্রেনের সরকারি সুরক্ষা বিভাগ দুজন কর্নেলকে আটক করেছে। অভিযোগ, রাশিয়ার স্টেট সিকিউরিটি সার্ভিসের সঙ্গে জড়িত তারা। এই দুই কর্মকর্তার বিরুদ্ধে রাশিয়ার কাছে গোপন নথি ফাঁসের অভিযোগও আনা হয়েছে।

সরকারি সংস্থাটির দাবি, রুখে দেয়া হয়েছে অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে খুনের পরিকল্পনাও। জেলেন্সকির দেহরক্ষীদের মধ্যেই একজনকে খুঁজছিল রাশিয়া, যারা প্রেসিডেন্টকে হত্যার এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে। ড্রোন ও রকেট হামলায় জেলেনস্কিকে মারার পরিকল্পনা ছিল রুশ বাহিনীর, দাবি সংস্থাটির।

এর আগেও রাশিয়ার বিরুদ্ধে জেলেনস্কিকে হত্যাচেষ্টার একাধিকবার অভিযোগ তুলেছিল কিয়েভ।