Columbus, ৩১ আগস্ট, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
লর্ডসে পাকিস্তানকে ১৯৪ রানে হারিয়ে টেস্ট সিরিজ জিতল ইংল্যান্ড চট্টগ্রাম বন্দরে ৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া কনটেইনার টার্মিনালের নির্মাণ শুরু হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ভেনেজুয়েলার তেল দিয়ে কৌশলগত মজুত ভরাট করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ঢাকায় IPU মহাসচিব: সংসদীয় কূটনীতি ও সহযোগিতা জোরদারে আলোচনা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে নিউইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে নিউইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাগর-রুনি হত্যা তদন্তে নতুন মোড়: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীকে ঘিরে তদন্ত গ্রামীণ শক্তিতে ম্যানেজার এইচআর অ্যান্ড অ্যাডমিন পদে নিয়োগ, আবেদন শেষ ৩১ আগস্ট নেপালের ভয়াবহ বন্যায় জরুরি সহায়তা, ১ লাখ ৫০ হাজার ডলার ছাড় করল WHO “Finding Future Scientists-2026” তৃতীয়বারের মতো জাতীয় বিজ্ঞান মেলা স্বাইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি, পিছিয়ে গেল বেঙ্গালুরুর অনুষ্ঠান শিশুর হাতে স্মার্টফোন দেওয়ার আগে সতর্ক হওয়ার পরামর্শ সেমিফাইনালে এক উইকেটের হৃদয়ভাঙা হার, Top End T20 থেকে বিদায় বাংলাদেশের
হোম আন্তর্জাতিক ডুবেছে দুবাই, বন্ধ বিমানবন্দর

ডুবেছে দুবাই, বন্ধ বিমানবন্দর

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৩৯ পিএম, ১৭ এপ্রিল, ২০২৪ 169
ডুবেছে দুবাই, বন্ধ বিমানবন্দর

তুমুল বৃষ্টি ও ঝড়ে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই অচল হয়ে পড়েছে। রেকর্ড পরিমাণ বৃষ্টির কারণে অচলাবস্থা দেখা দিয়েছে বিশ্বের অন্যতম ব্যস্ত এই শহরে। বন্যার পানিতে সড়কে গাড়ি আটকা পড়ে থাকতে দেখা গেছে। 

বিশ্ব ব্যাংকের ক্লাইমেট চেঞ্জ নলেজ পোর্টালের তথ্য বলছে, আরব আমিরাতে বছরে গড়ে ১৪০ থেকে ২০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়। সেখানে মধ্যপ্রাচ্যের এ দেশটির আল আইন শহরের খাতম আল শাকলা এলাকায় ২৪ ঘণ্টার কম সময়ে ২৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া কর্তৃপক্ষ।


দুবাই আন্তর্জাতিক বিমান বন্দরে বছরে গড়ে ৯৪.৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়। কিন্তু ২৪ ঘণ্টাতেই দুবাইয়ে ১৪২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।


দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের এক মুখপাত্র বলেছেন, ‘বৃষ্টির কারণে পানি জমে যাওয়ায় ফ্লাইট বিলম্ব হচ্ছে এবং উড়োজাহাজ অবতরণ করতে পারছে না। আমরা এই কঠিন পরিস্থিতিতে যতটা দ্রুত সম্ভব বিমানবন্দরের কাজকর্ম শুরুর চেষ্টা করছি।’


দুবাই বিমানবন্দরগামী বা বিমানবন্দর ত্যাগের অপেক্ষায় থাকা পাঁচ শর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে আজ বুধবার আরও ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। 


ভারতের বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ভারত থেকে দুবাইগামী প্রায় ১৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আবার দুবাই থেকে ভারতমুখী ১৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে।


দুবাইয়ের সবচেয়ে বড় উড়োজাহাজ কোম্পানি এমিরেটাস জানিয়েছে, দুবাইয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তাদের সব ফ্লাইটের যাত্রীদের চেক-ইন বন্ধ রাখা হয়েছে।


উড়োজাহাজ কোম্পানিটি জানায়, এমিরেটাস কর্তৃপক্ষ ফ্লাইটের সময়সূচি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত যাত্রীদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।


দুবাইয়ের সবচেয়ে বড় বিপণিবিতান দুবাই মল ও মল অব দ্য এমিরেটাস বন্যায় বেশ ক্ষতির মুখে পড়েছে। গোঁড়ালিসমান পানিতে ডুবে আছে মেট্রোস্টেশন।


কর্মকর্তারা বলছেন, বর্তমানে নির্দিষ্ট কিছু রুটে মেট্রো চলাচল অব্যাহত রাখা হয়েছে। স্টেশনগুলোর লাল ও সবুজ লাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলছে।


বৃষ্টি আর ঝড়ের প্রভাব পড়েছে দুবাইয়ের বাইরেও। পুরো সংযুক্ত আরব আমিরাত ও প্রতিবেশী বাইরাইনে বন্যার প্রভাব পড়েছে। সেখানেও বন্যায় জনজীবনে ভোগান্তি দেখা দিয়েছে।


শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। আজ আরও ঝড় ও শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এ জন্য সরকারি কর্মকর্তাদের প্রয়োজনে বাসা থেকে কাজের ব্যবস্থা করা হয়েছে।


ওমান হয়ে ঝড়বৃষ্টি সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে আঘাত হেনেছে। ওমানে শিশুসহ অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে।