অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
নেত্রকোনা সীমান্তে ৩১ বিজিবির অভিযানে ৫ মানব পাচারকারী আটক ইউপি নির্বাচন নিয়ে ইসির সংলাপ, কালো টাকা ও পেশিশক্তিমুক্ত ভোট চায় দলগুলো আওয়ামী লীগের কর্মসূচির দ্বিতীয় দিনে বরগুনা-নড়াইল থেকে ঢাকার বাস বন্ধ দিনাজপুরে রেললাইনে আগুন ও বোমাসদৃশ বস্তু, চালকের সতর্কতায় রক্ষা পেল দুই ট্রেন কুড়িগ্রাম সীমান্তে ৭২ ঘণ্টায় ৭ লাখ টাকার ভারতীয় মদ ও চোরাচালানি পণ্য জব্দ আইওয়ায় ৫ টন বিস্ফোরক ধ্বংসের পর পানিতে সিসা বাড়েনি: ইপিএ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় লেবার পার্টির ভরাডুবি, ইতিহাস গড়ছেন ৩৬ বছরের জেস উইলসন আইজেনকটকে আগে প্রধানমন্ত্রী করে পালাবদলের সরকারের প্রস্তাব নেতানিয়াহুর মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও বাজারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩০ সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক পূর্বধলায় যুবদল নেতাকে কোপানোর পর সাবেক এমপিসহ ৯ বাড়িতে আগুন আওয়ামী লীগের কর্মসূচিতে মহাসড়ক অবরোধ, জাজিরায় শত শত বোমা বিস্ফোরণ বড়লেখায় চার শতাধিক চা গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা শিক্ষক সংকটে নাসিরনগরের একমাত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ব্যাহত পাঠদান সিলেট সিটির সড়ক উন্নয়ন ও নির্মাণের লক্ষ্যে কাজ করছে সরকার: মন্ত্রী মুক্তাদির
হোম › বিনোদন › দানবের রাজত্ব চলছে হলিউডে

দানবের রাজত্ব চলছে হলিউডে

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:৩৬ এএম, ০২ এপ্রিল, ২০২৪ 340
দানবের রাজত্ব চলছে  হলিউডে

গডজিলার নতুন সিনেমা ‘‌গডজিলা এক্স কং: দ্য নিউ এম্পায়ার’। অ্যাডাম উইনগার্ড পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছে গত ২৯ মার্চ। উত্তর আমেরিকার ৩ হাজার ৪৬১ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। ‘‌গডজিলা’ ও ‘‌কিংকং’ কেবল হলিউড নয়, আন্তর্জাতিক দর্শকের কাছেও পরিচিত। চরিত্র দুটি নিয়ে এর আগে তৈরি হয়েছে আরো সিনেমা। এর মধ্যে এদের নিয়ে ছিল একক সিনেমা। এরপর একাধিক সিনেমায় দুটি চরিত্রকেই আনা হয়েছে। সাম্প্রতিক নির্মাণ ছিল ‘গডজিলা ভার্সাস কং’। উইনগার্ডই নির্মাণ করেছিলেন এটি। ২০২১ সালের মার্চে মুক্তি পেয়েছিল। সে সিনেমার জনপ্রিয়তায় ভর করেই সিকুয়াল নির্মাণ করেছেন পরিচালক। আর দেখা যাচ্ছে, তার পদক্ষেপ সফলই হয়েছে।

সিনেমাটি মুক্তির পর বক্স অফিস ধারণা করেছিল প্রথম সপ্তাহ শেষ করবে ৫ কোটি থেকে সাড়ে ৫ কোটি ডলার নিয়ে। এ সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ শুরুতে মোটামুটি দেখা গিয়েছিল। সমালোচকরা পছন্দ করেননি, কিন্তু এর মধ্যে রটেন টমেটোজে সিনেমাটি পেয়েছে ৫৫ শতাংশ ভোট। ফলে সিনেমার প্রতি দর্শকের আগ্রহ কিছুটা বেড়েছে। তৃতীয় দিনের পর এটি ৪৮ শতাংশ দর্শক পেয়েছে।




সিনেমায় এখন বিভিন্ন ইউনিভার্স আছে। মার্ভেলের সুপারহিরোদের নানা ইউনিভার্সের সঙ্গে যুক্ত হয়েছে অন্যান্য ইউনিভার্স। গডজিলা, কংদের এ ধারার সিনেমাকে আলাদা করে বলা হয় মনস্টারভার্স। সে মনস্টার ইউনিভার্সে এ সিনেমার প্রযোজক ওয়ার্নার ব্রোস। প্রযোজনা প্রতিষ্ঠানটির ইতিহাসে এর আগে ২০১৪ সালে গডজিলা আয় করেছিল ৯ কোটি ৩০ লাখ ডলার। এরপর ২০১৭ সালের ‘কং: স্কাল আইল্যান্ড’ আয় করেছিল ৬ কোটি ১০ লাখ ডলার। ২০১৯ সালের গডজিলা আয় করে ৪ কোটি ৭৭ লাখ ডলার। গডজিলা ভার্সাস কংও বেশি আয় করতে পারেনি। সিনেমাটি জনপ্রিয়তা পেয়েছিল আরো পরে। সেদিক থেকে মনস্টারভার্সের এ নতুন সিনেমা বেশ ভালো আয় করেছে। কেননা ‘‌ডুন: পার্ট টু’-এর প্রথম সপ্তাহে আয় করেছিল ৮ কোটি ২৫ লাখ ডলার।


সিনেমাটি উত্তর আমেরিকার বাইরে আরো বহু স্থানে মুক্তি পেয়েছে। প্রায় ৬৪টি অঞ্চলে মুক্তি দেয়া হয়েছে এটি। সে কারণে সপ্তাহ শেষে এ সিনেমা ১১ কোটি ডলারের বেশি আয় করে ফেলতে পারে, এমন ধারণাও করছেন কেউ কেউ। সেদিক থেকে নিশ্চিত করেই বলা যায়, এ সিনেমা এখন হলিউডের বক্স অফিসের শীর্ষে আছে এবং নতুন করে জনপ্রিয় হয়েছে দানবদের সিনেমা।

দ্য নিউ এম্পায়ার নির্মিত হয়েছে ১৩ কোটি ৫০ লাখ ডলারে। নির্দ্বিধায় বলা যায়, এটি অচিরেই পার করে ফেলবে এর খরচ। শুরুটা ভালো না হলেও গডজিলা ভার্সাস কং অতিমারীর সময়েই বিশ্বব্যাপী আয় করেছিল ৪৭ কোটি ডলারের বেশি। এবার তা ছাড়াবে বলেই বক্স অফিস বিশেষজ্ঞদের ধারণা। তাহলে বলাই যায়, হলিউডে চলছে দানবদের রাজত্ব।



লিংক কপি হয়েছে ✓
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারতে পাকিস্তানি নাটকের জোয়ার নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারতে পাকিস্তানি নাটকের জোয়ার ◷ ২০ ঘণ্টা ৪৮ মিনিট আগে ‘ওয়াকা ওয়াকা’খ্যাত শাকিরাকে ঢাকায় আনার পরিকল্পনা, আর্মি স্টেডিয়ামে কনসার্টের ইঙ্গিত ‘ওয়াকা ওয়াকা’খ্যাত শাকিরাকে ঢাকায় আনার পরিকল্পনা, আর্মি স্টেডিয়ামে কনসার্টের ইঙ্গিত ◷ ২২ ঘণ্টা ৫৪ মিনিট আগে চার বছরের আইনি লড়াইয়ের অবসান, শাতো মিরাভাল নিয়ে আদালতের বাইরে সমঝোতায় পিট-জোলি চার বছরের আইনি লড়াইয়ের অবসান, শাতো মিরাভাল নিয়ে আদালতের বাইরে সমঝোতায় পিট-জোলি ◷ ১ দিন আগে দুই বছর পর কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’ ও ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ দুই বছর পর কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’ ও ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ◷ ৩ দিন আগে বক্স অফিসে ‘হাঙ্গার গেমস’-এর দাপুটে প্রত্যাবর্তন, প্রথম সপ্তাহান্তে বিশ্বজুড়ে আয় ২২৫ মিলিয়ন ডলার বক্স অফিসে ‘হাঙ্গার গেমস’-এর দাপুটে প্রত্যাবর্তন, প্রথম সপ্তাহান্তে বিশ্বজুড়ে আয় ২২৫ মিলিয়ন ডলার ◷ ৬ দিন আগে পাম স্প্রিংসে ঘরোয়া আয়োজনে ড্রামার ম্যাক্স মোরান্ডোকে বিয়ে করলেন মাইলি সাইরাস পাম স্প্রিংসে ঘরোয়া আয়োজনে ড্রামার ম্যাক্স মোরান্ডোকে বিয়ে করলেন মাইলি সাইরাস ◷ ৬ দিন আগে