অনলাইন, ১৪ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
২৬ বছর পর হামমুক্ত দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র চট্টগ্রাম রেঞ্জে একদিনে গ্রেপ্তার ১০৭৫, কিশোর গ্যাংয়ের ৫৪৯ সদস্য আটক ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর নাসিরনগরে সোনালি ফসলে হাসছে কৃষক, মাঠে মাঠে ধান তোলার ব্যস্ততা আওয়ামী লীগ শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: জামায়াত আমির মুজিবের আইনেই হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই: রিজভী রুকন ছাড়াই বিশেষজ্ঞদের নিয়ে ‘উপদেষ্টা পরিষদ’ গঠনের পথে জামায়াত যুক্তরাষ্ট্রে ‘বার্থ ট্যুরিজম’ অনুমোদিত নয়, ফের সতর্ক করল মার্কিন দূতাবাস বেনাপোলে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যসহ চারজন আটক হঠাৎ ঢাকায় পিটার হাস, সফরের কারণ নিয়ে ধোঁয়াশা অ্যাপেক সম্মেলনের ফাঁকে প্রথমবার ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প, শি ও পুতিন ১৯ দিন পর ইনানীর গ্যাসকূপের আগুন নেভাতে মাঠে নামল বাপেক্স বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকেরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ: বিজিএমইএ ডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত, সরকারে ‘ফ্যাসিবাদের লক্ষণ’ দেখছেন শফিকুর
হোম › আন্তর্জাতিক › নেতানিয়াহুকে নিয়ে তুরস্কের সতর্কবার্তা

নেতানিয়াহুকে নিয়ে তুরস্কের সতর্কবার্তা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:২৯ এএম, ০৬ অক্টোবর, ২০২৫ 192
নেতানিয়াহুকে নিয়ে তুরস্কের সতর্কবার্তা

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সতর্ক করে বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে কোনো মুহূর্তে গাজা যুদ্ধের অবসান ঘটানোর চলমান প্রচেষ্টা ভেস্তে দিতে পারেন।

তিনি জোর দিয়ে বলেন, ইসরাইলি মন্ত্রিসভার আচরণ যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত রাজনৈতিক ও কূটনৈতিক উদ্যোগগুলোকে বিপন্ন করে তুলছে।


এদিকে হিব্রু দৈনিক ইয়েদিয়থ আহরোনথ বলছে, নেতানিয়াহুর সাম্প্রতিক মন্তব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত শান্তি পরিকল্পনাকে বিপদের মুখে ফেলেছে।


এছাড়া সিরিয়া প্রসঙ্গে পৃথক মন্তব্যে ফিদান বলেন, তুরস্ক কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ বা দেশটিকে বিভক্ত করার প্রচেষ্টা মেনে নেবে না। 


তিনি আরও জানান, আঙ্কারার কূটনৈতিক প্রচেষ্টা বর্তমানে সিরিয়ার সরকারকে পূর্ণ সমর্থন দেওয়ার ওপর কেন্দ্রীভূত। এছাড়া তিনি আসন্ন সংসদীয় নির্বাচনকে ‘সিরিয়ার জন্য এক ঐতিহাসিক মাইলফলক’ হিসেবে আখ্যা দেন। 


ফিদানের এই সতর্কবার্তা ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাজায় সামরিক আগ্রাসন অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার কয়েক ঘণ্টা পর আসলো। 


ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনী গাজা উপত্যকার কেন্দ্রে তাদের অভিযান অব্যাহত রাখবে, যতক্ষণ না সব বন্দিকে মুক্ত করা যায় এবং সব সামরিক লক্ষ্য অর্জিত হয়।


লিংক কপি হয়েছে ✓