Columbus, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
কুলাউড়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ-এলাকাবাসীর হানায় ডাকাত গ্রেপ্তার কুলাউড়ায় গুদামে ৬৮৩ বস্তা চাল উদ্ধার, নিখোঁজ ১১৭ বস্তা গ্রাম আদালত সক্রিয় হলে সহজে বিচার পাবেন গ্রামের মানুষ: নোয়াখালীতে সমন্বয় সভা মুসাপুর ক্লোজার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ ব্রিফিং নওগাঁয় উৎসবমূখর পরিবেশে সমতলের আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ, জাতিসংঘ সফর নিয়ে আলোচনা কুড়িগ্রামে মানসিক প্রতিবন্ধী নারী ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগ দৌলতপুরে সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ। পেনসিলভেনিয়ায় লাইসেন্স পেল সোনালী এক্সচেঞ্জ, তবে এখনো প্রকাশ হয়নি কোনো শাখার ঠিকানা চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ, ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশ-চীন সম্পর্ক নিয়ে আলোচনা ইরানকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব দেওয়ার কথা অস্বীকার ট্রাম্পের, পরমাণু ইস্যুতে নতুন উত্তেজনা সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে চাঁদাবাজির বিস্তার, ৮৫ শতাংশ মামলায় অভিযোগের সত্যতা পাওয়ার দাবি রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম পরিবহনে বাধা, অক্টোবরের প্রথম সপ্তাহে আসার কথা
হোম › আন্তর্জাতিক › পাক-ভারত সীমান্তে গোলাগুলি

পাক-ভারত সীমান্তে গোলাগুলি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০:৫৯ পিএম, ২১ সেপ্টেম্বর, ২০২৫ 145
পাক-ভারত সীমান্তে গোলাগুলি

দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে ফের উত্তেজনা তৈরি হয়েছে। কয়েকদিন ধরে নেতাদের মধ্যে কথার লড়াই চলছিল, এবার সেই উত্তেজনা গড়িয়েছে সীমান্তে গোলাগুলিতে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার নওগাম সেক্টরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ভারতীয় ও পাকিস্তানি সেনাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে শুরু হওয়া গুলি বিনিময় চলে প্রায় এক ঘণ্টা। তবে এটি খুবই সীমিত পরিসরে ছিল এবং যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেনি বলেও দাবি সেনাবাহিনীর। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে এখনো পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।


প্রসঙ্গত, মাত্র কয়েক মাস আগে—মে মাসে—দুই দেশের মধ্যে টানটান উত্তেজনার পর ‘অপারেশন সিঁদুর’ চালায় ভারতীয় সেনারা। পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানকে দায়ী করে দিল্লি এই অভিযান শুরু করে। টানা চার দিন স্থায়ী ওই সামরিক উত্তেজনা যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়েই শেষ হয়।


তবে এরপরও সীমান্তে ছোটখাটো গোলাগুলির খবর একাধিকবার উঠে এসেছে। গত ৫ আগস্টও কিছু গণমাধ্যমে নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘনের কথা প্রকাশিত হয়েছিল। কিন্তু ভারতীয় সেনাবাহিনী সে দাবি অস্বীকার করে জানায়, পুঞ্চ এলাকায় যুদ্ধবিরতি ভাঙার খবর সম্পূর্ণ ভিত্তিহীন। সেনারা সেসময় এক বিবৃতিতে স্পষ্টভাবে বলেছিল, যাচাই না করে এমন তথ্য প্রচার করা থেকে বিরত থাকতে হবে।


সবশেষ নওগাম সেক্টরের গোলাগুলি আবারও প্রশ্ন তুলেছে—ভারত-পাক সীমান্তে শান্তি কতটা স্থায়ী হবে? বিশেষ করে পেহেলগাম হামলার পর থেকে দুই দেশের সম্পর্ক ক্রমেই জটিল হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।