Columbus, ১৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা প্রতিমন্ত্রীর সফরের মধ্যেই উত্তপ্ত কুমারখালী, হাতাহাতির ঘটনায় লাঞ্ছিত ৩ সাংবাদিক চিকিৎসকের বদলে অন্য ব্যক্তির সিজার করায় নবজাতকের মৃত্যু; হাসপাতাল মালিক গ্রেপ্তার নওগাঁয় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৯ জন; আটক ১ শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা নওগাঁয় পাচারকালে আটক সার কৃষকদের মাঝে বিক্রি; অর্থ গেলো সরকারি কোষাগারে নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১ কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা খুন, বাবা গুরুতর আহত
হোম › বিনোদন › পিটের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য ফাঁস করলেন জোলি!

পিটের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য ফাঁস করলেন জোলি!

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৫১ এএম, ১৪ মে, ২০২৪ 212
পিটের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য ফাঁস করলেন জোলি!

বিচ্ছেদের দীর্ঘ পাঁচ বছর পর সাবেক স্বামী ব্র্যাড পিটের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য ফাঁস করলেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তার দেয়া তথ্যমতে, হলিউডের জনপ্রিয় অভিনেতা হলেও ব্র্যাড পিট বাস্তব জীবনে নায়ক নয়; বরং একজন খলনায়ক চরিত্রের জ্বলন্ত উদাহরণ।

মার্কিন সাময়িকী নিউইয়র্ক পোস্টে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৬ সালের বিমান ভ্রমণের সময় নয়, তার আগে থেকেই জোলির ওপর শারীরিক নির্যাতন করতেন পিট।


জোলি আরও বলেন, ‘২০১৬ সালে পিটের শারীরিক নির্যাতনের কথা মিডিয়ায় প্রথম প্রকাশ্যে আসে। কারণ, ওই বিমান ভ্রমণে পিট প্রথমবারের মতো আমার শিশুদের ওপর শারীরিক নির্যাতন শুরু করে। আমার ওপর করা শারীরিক নির্যাতন আমি মেনে নিলেও শিশুদের ওপর শারীরিক নির্যাতন আমি মেনে নিতে পারিনি। তাই বিমানের ওই ঘটনার পর প্রকাশ্যে আনি পিটের শারীরিক নির্যাতনের কথা।’


নিউইয়র্ক পোস্টকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে পিটের নির্যাতনের কথা বলতে গিয়ে এ সময় দুঃখ প্রকাশ করে জোলি বলেন, ‘শিশুদের ওপর শারীরিক নির্যাতন শুরু করার পরই দ্রুত বিচ্ছেদের সিদ্ধান্ত নিই। আমি মনে করি, ওই সিদ্ধান্ত আমার জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত ছিল।’


এদিকে অভিনেত্রীর আইনি দল ও আইনি নথি অনুযায়ী, পিট এতটাই মানসিক বিকারগ্রস্ত ছিলেন যে মাতাল হয়ে জোলির ওপর তিনি নিয়মিত শারীরিক নির্যাতন চালাতেন। আর সে খবর যেন কোনোভাবেই মিডিয়ায় প্রকাশ না পায়, এ জন্য অভিনেত্রীকে ট্র্যাপে ফেলে তার সঙ্গে একটি ‘ননডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট’ করেন।

 

ওই চুক্তি অনুযায়ী, জোলি স্বামী পিটের এমন নির্যাতনে চুপ করে থাকবেন এবং গণমাধ্যমকে কিছুই জানাবেন না। এদিকে অভিনেত্রীর আইনজীবীরা সম্প্রতি দাবি করেছেন, ট্র্যাপে ফেলে আবারও ২০২১ সালে জোলির সঙ্গে পিট ওই চুক্তি করতে চেয়েছিলেন। এ জন্য জোলিকে তিনি বলেন, নতুন অ্যাগ্রিমেন্টে সাইন করলে জোলি তার ছেলেমেয়েদের কাস্টডি পাবেন।


২০০৪ সালে ‘মিস্টার এন্ড মিসেস স্মিথ’ সিনেমায় অভিনয় করতে গিয়ে একে অন্যের প্রেমে পড়েন জোলি-পিট। কিন্তু ওই সময় পিট বিবাহিত ছিলেন। অভিনেত্রী জেনিফার অ্যানিস্টোনকে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু জোলির প্রতি বেশি দুর্বল হয়ে পড়ায় জেনিফারকে ডিভোর্স দিয়ে ২০০৫ সালেই লিভ টুগেদারের সিদ্ধান্ত নেন পিট।


এরপর ২০১৪ সালে বিয়ের পিঁড়িতে বসেন তারা। বিয়ের দুবছর কাটতে না কাটতেই ২০১৬ সালে বিচ্ছেদের পথে হাঁটতে বাধ্য হন জোলি। তিন বছর আলাদা থাকার পর অবশেষে এ সেলিব্রেটি দম্পতি ২০১৯ সালে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ ঘটান।