অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
নেত্রকোনা সীমান্তে ৩১ বিজিবির অভিযানে ৫ মানব পাচারকারী আটক ইউপি নির্বাচন নিয়ে ইসির সংলাপ, কালো টাকা ও পেশিশক্তিমুক্ত ভোট চায় দলগুলো আওয়ামী লীগের কর্মসূচির দ্বিতীয় দিনে বরগুনা-নড়াইল থেকে ঢাকার বাস বন্ধ দিনাজপুরে রেললাইনে আগুন ও বোমাসদৃশ বস্তু, চালকের সতর্কতায় রক্ষা পেল দুই ট্রেন কুড়িগ্রাম সীমান্তে ৭২ ঘণ্টায় ৭ লাখ টাকার ভারতীয় মদ ও চোরাচালানি পণ্য জব্দ আইওয়ায় ৫ টন বিস্ফোরক ধ্বংসের পর পানিতে সিসা বাড়েনি: ইপিএ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় লেবার পার্টির ভরাডুবি, ইতিহাস গড়ছেন ৩৬ বছরের জেস উইলসন আইজেনকটকে আগে প্রধানমন্ত্রী করে পালাবদলের সরকারের প্রস্তাব নেতানিয়াহুর মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও বাজারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩০ সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক পূর্বধলায় যুবদল নেতাকে কোপানোর পর সাবেক এমপিসহ ৯ বাড়িতে আগুন আওয়ামী লীগের কর্মসূচিতে মহাসড়ক অবরোধ, জাজিরায় শত শত বোমা বিস্ফোরণ বড়লেখায় চার শতাধিক চা গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা শিক্ষক সংকটে নাসিরনগরের একমাত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ব্যাহত পাঠদান সিলেট সিটির সড়ক উন্নয়ন ও নির্মাণের লক্ষ্যে কাজ করছে সরকার: মন্ত্রী মুক্তাদির
হোম › বিনোদন › পেরিয়েছে চার দশক, তিনি মনে করেন ‘সবে শুরু’

পেরিয়েছে চার দশক, তিনি মনে করেন ‘সবে শুরু’

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৪১ পিএম, ০৪ জুন, ২০২৪ 658
পেরিয়েছে চার দশক, তিনি মনে করেন ‘সবে শুরু’

বিচিত্র চরিত্রে দেখা গেছে তাকে। কৌতুক, খল অভিনেতা, বিত্তশালী বাবা কিংবা রাজনীতিবিদ, সব কিছুতে মানিয়েও যান তিনি। তিনি হিন্দি সিনেমায় দাপটে কাজ করে যাওয়া অভিনেতা অনুপম খের। ক্যারিয়ারের দীর্ঘ চার দশক পার করা এই অভিনেতার ভাষ্য, ‘মাত্র তো শুরু’।

হিন্দুস্তান টাইমস বলছে, চার দশকের এই দীর্ঘ ক্যারিয়ারকে ‘স্বপ্নযাত্রা’ হিসেবে বর্ণনা করেছেন অনুপম। এক সাক্ষাৎকারে বিভিন্ন কথা প্রসঙ্গে কথা বলেছেন ৬৯ বছর বয়সী এই অভিনেতা।


১৯৮৪ সালে মহেশ ভাটের ‘সারাংশ’ সিনেমা দিয়ে ফিল্মি দুনিয়ায় পা রেখেছিলেন, তখন তার বয়স ২৭। ইন্ডাস্ট্রি এবং নিজস্ব ক্যারিয়ারে অনেক ওঠানামা দেখেছেন। কিন্তু এখন পর্যন্ত অভিনয় ছাড়া আর কিছুই ভাবতে পারেন না।


অনুপম খের বলেন, “মানুষ কত বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়েছে, সাধরণত সেটা হিসাব করে। আর আমি মনে করি সেরা কাজগুলো এখন করতে শুরু করেছি।”


প্রথমদিকে প্রতিযোগিতাসুলভ মনোভাব নিয়ে কাজ করেছেন জানিয়ে এই অভিনেতা বলেন, “এখন আর কোনো প্রতিযোগিতা অনুভব করি না। প্রতিটা কাজে নিজেকে যোগ্য প্রমাণ করতে হবে, সেই তাগিদও নেই।”


বর্তমান জামানায় সিনেমা 'হিট' করার ক্ষেত্রে বক্স অফিসকে মারাত্মক 'আধিপত্যকারী' উল্লেখ করে তিনি বলেন, “এখন সিনেমা কত কোটি আয় করল, সেটা অনেক কিছু ঠিক করে দেয়। একজন অভিনয়শিল্পী সোশাল মিডিয়ায় কত ফলোয়ার তৈরি করতে পারছেন, সেটির ওপরেও তার কাজের সাফল্য এখন নির্ভর করে।”


নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা অনুপম খেরের বাবা ছিলেন বন বিভাগের সাধারণ এক কেরানি। জীবনে তিনি অর্থের সংগ্রাম করেছেন। মুম্বাইয়ে বহু রাত তার কেটেছে সমুদ্রের তীরে সৈকতের বালুতে, ট্রেন স্টেশনের প্ল্যাটফর্মে।


মায়ের কাছে মিথ্যা বলে ১০০ টাকা নিয়ে অডিশন দিতে গিয়েছিলেন। সেই অভিনেতার ঝুলিতে আছে ৫৩২টি সিনেমার অভিজ্ঞতা।


অনুপম খের বলেছেন, এই ইন্ডাস্ট্রিতে এত বছর কাটিয়ে দিলেও আজো তিনি একজন নতুন অভিনেতার মত কাজ করতে পছন্দ করেন।


লিংক কপি হয়েছে ✓
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারতে পাকিস্তানি নাটকের জোয়ার নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারতে পাকিস্তানি নাটকের জোয়ার ◷ ২১ ঘণ্টা ২৮ মিনিট আগে ‘ওয়াকা ওয়াকা’খ্যাত শাকিরাকে ঢাকায় আনার পরিকল্পনা, আর্মি স্টেডিয়ামে কনসার্টের ইঙ্গিত ‘ওয়াকা ওয়াকা’খ্যাত শাকিরাকে ঢাকায় আনার পরিকল্পনা, আর্মি স্টেডিয়ামে কনসার্টের ইঙ্গিত ◷ ২৩ ঘণ্টা ৩৩ মিনিট আগে চার বছরের আইনি লড়াইয়ের অবসান, শাতো মিরাভাল নিয়ে আদালতের বাইরে সমঝোতায় পিট-জোলি চার বছরের আইনি লড়াইয়ের অবসান, শাতো মিরাভাল নিয়ে আদালতের বাইরে সমঝোতায় পিট-জোলি ◷ ১ দিন আগে দুই বছর পর কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’ ও ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ দুই বছর পর কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’ ও ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ◷ ৩ দিন আগে বক্স অফিসে ‘হাঙ্গার গেমস’-এর দাপুটে প্রত্যাবর্তন, প্রথম সপ্তাহান্তে বিশ্বজুড়ে আয় ২২৫ মিলিয়ন ডলার বক্স অফিসে ‘হাঙ্গার গেমস’-এর দাপুটে প্রত্যাবর্তন, প্রথম সপ্তাহান্তে বিশ্বজুড়ে আয় ২২৫ মিলিয়ন ডলার ◷ ৬ দিন আগে পাম স্প্রিংসে ঘরোয়া আয়োজনে ড্রামার ম্যাক্স মোরান্ডোকে বিয়ে করলেন মাইলি সাইরাস পাম স্প্রিংসে ঘরোয়া আয়োজনে ড্রামার ম্যাক্স মোরান্ডোকে বিয়ে করলেন মাইলি সাইরাস ◷ ৬ দিন আগে