অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
নেত্রকোনা সীমান্তে ৩১ বিজিবির অভিযানে ৫ মানব পাচারকারী আটক ইউপি নির্বাচন নিয়ে ইসির সংলাপ, কালো টাকা ও পেশিশক্তিমুক্ত ভোট চায় দলগুলো আওয়ামী লীগের কর্মসূচির দ্বিতীয় দিনে বরগুনা-নড়াইল থেকে ঢাকার বাস বন্ধ দিনাজপুরে রেললাইনে আগুন ও বোমাসদৃশ বস্তু, চালকের সতর্কতায় রক্ষা পেল দুই ট্রেন কুড়িগ্রাম সীমান্তে ৭২ ঘণ্টায় ৭ লাখ টাকার ভারতীয় মদ ও চোরাচালানি পণ্য জব্দ আইওয়ায় ৫ টন বিস্ফোরক ধ্বংসের পর পানিতে সিসা বাড়েনি: ইপিএ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় লেবার পার্টির ভরাডুবি, ইতিহাস গড়ছেন ৩৬ বছরের জেস উইলসন আইজেনকটকে আগে প্রধানমন্ত্রী করে পালাবদলের সরকারের প্রস্তাব নেতানিয়াহুর মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও বাজারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩০ সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক পূর্বধলায় যুবদল নেতাকে কোপানোর পর সাবেক এমপিসহ ৯ বাড়িতে আগুন আওয়ামী লীগের কর্মসূচিতে মহাসড়ক অবরোধ, জাজিরায় শত শত বোমা বিস্ফোরণ বড়লেখায় চার শতাধিক চা গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা শিক্ষক সংকটে নাসিরনগরের একমাত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ব্যাহত পাঠদান সিলেট সিটির সড়ক উন্নয়ন ও নির্মাণের লক্ষ্যে কাজ করছে সরকার: মন্ত্রী মুক্তাদির
হোম › বিনোদন › ফোরটি-সিক্স নটআউট: কেমন ছিল অঞ্জনের ছন্দাযাত্রা?

ফোরটি-সিক্স নটআউট: কেমন ছিল অঞ্জনের ছন্দাযাত্রা?

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ২২ এপ্রিল, ২০২৪ 11
ফোরটি-সিক্স নটআউট: কেমন ছিল অঞ্জনের ছন্দাযাত্রা?

দর্শক শ্রোতার ভালোবাসায় ঋদ্ধ এক নাম অঞ্জন দত্ত। একাধারে গায়ক, সুরকার ও লিরিক রচয়িতা। সংগীতশিল্পী হিসেবে দুই বাংলায় রয়েছে সমান জনপ্রিয়তা। অভিনেতা ও ফিল্মমেকার হিসেবেও সুনাম কুড়িয়েছেন। আশির দশকের শুরুর দিকে মৃণাল সেনের সিনেমার মাধ্যমে বিনোদন জগতে আত্মপ্রকাশ করা অঞ্জন বাঙালির হৃদয়ে জায়গা করে নিয়েছেন অপত্য ভালোবাসায়। তবু ‘রঞ্জনা’র স্রষ্টার মন জানতে চায়, তার ভক্তরা তাকে কেন এতো ভালোবাসে? কেন লাগামছাড়া জীবন যাপন করা সত্ত্বেও কেন তার সহধর্মিণী কখনও হাত ছাড়েনি তার? ভালোবাসে বলে? নাকি ভালোবাসেন বলে?

আজ সোমবার (২২ এপ্রিল) দাম্পত্য জীবনের ৪৬তম বর্ষে পা রাখলেন অঞ্জন ও তার স্ত্রী ছন্দা দত্ত। আর চার বছর পাড়ি দিলেই পঞ্চাশ পেরুবে দুজনের বিবাহিত জীবনের রথযাত্রার।


এই বিশেষ দিন উপলক্ষ্যে অন্তরাল উপলব্ধি নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাজির হয়েছেন ‘চালচিত্র এখন’ ছবির পরিচালক। করেছেন একটি বিশেষ পোস্ট। সঙ্গে জুড়ে দিয়েছেন তার ও স্ত্রী ছন্দার একটি অল্প বয়সের একটি ছবি।


ফেসবুকে অঞ্জন লিখেছেন, ৪৬ বছর ধরে আমরা একসঙ্গে বড় হয়েছি। ভালবেসে, লড়ে বড় হয়েছি। বড় হয়েছি চাহিদায় বা ক্ষমা করে, ক্ষত নিয়ে অথবা আঘাত সারিয়ে। প্রতি মুহূর্তে শিখে বা না শেখায়। কখনও আমাদের হাঁটার পথ সহজ ছিল না।


‘বেলা বোস’-এর গায়ক লিখেছেন, চলার পথে দায়িত্বশীল হওয়ার পাশাপাশি তারা পরিচয় দিয়েছেন দায়িত্বজ্ঞানহীনতারও। নিজেদের প্রতি সম্মান বজায় রেখেই সব থেকে ভালো ও খারাপ বিষয়-আশয় পরস্পরের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

এরপর অঞ্জন দত্ত জানান, কখনও কখনও প্রত্যাশার মাত্রা কমে গেলেও একে অপরকে ছেড়ে যাননি বরং নিজেদের স্বপ্নপূরণের পথে চলতে গিয়ে একে অপরকে আরও আঁকড়ে ধরেছেন।

কথা প্রসঙ্গে অঞ্জনের একাধিক ছবির পোশাক পরিকল্পক ছন্দার সঙ্গে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে ভ্রমণের কথাও উল্লেখ করেছেন এই গায়ক-গীতিকার-পরিচালক। পরিশেষে অঞ্জন বলেন– আমরা একসঙ্গে বড় হয়েছি। একসঙ্গে থাকার জন্য বড় হয়েছি। ছন্দা, তোমাকে ধন্যবাদ।


লিংক কপি হয়েছে ✓
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারতে পাকিস্তানি নাটকের জোয়ার নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারতে পাকিস্তানি নাটকের জোয়ার ◷ ২১ ঘণ্টা ১৭ মিনিট আগে ‘ওয়াকা ওয়াকা’খ্যাত শাকিরাকে ঢাকায় আনার পরিকল্পনা, আর্মি স্টেডিয়ামে কনসার্টের ইঙ্গিত ‘ওয়াকা ওয়াকা’খ্যাত শাকিরাকে ঢাকায় আনার পরিকল্পনা, আর্মি স্টেডিয়ামে কনসার্টের ইঙ্গিত ◷ ২৩ ঘণ্টা ২৩ মিনিট আগে চার বছরের আইনি লড়াইয়ের অবসান, শাতো মিরাভাল নিয়ে আদালতের বাইরে সমঝোতায় পিট-জোলি চার বছরের আইনি লড়াইয়ের অবসান, শাতো মিরাভাল নিয়ে আদালতের বাইরে সমঝোতায় পিট-জোলি ◷ ১ দিন আগে দুই বছর পর কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’ ও ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ দুই বছর পর কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’ ও ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ◷ ৩ দিন আগে বক্স অফিসে ‘হাঙ্গার গেমস’-এর দাপুটে প্রত্যাবর্তন, প্রথম সপ্তাহান্তে বিশ্বজুড়ে আয় ২২৫ মিলিয়ন ডলার বক্স অফিসে ‘হাঙ্গার গেমস’-এর দাপুটে প্রত্যাবর্তন, প্রথম সপ্তাহান্তে বিশ্বজুড়ে আয় ২২৫ মিলিয়ন ডলার ◷ ৬ দিন আগে পাম স্প্রিংসে ঘরোয়া আয়োজনে ড্রামার ম্যাক্স মোরান্ডোকে বিয়ে করলেন মাইলি সাইরাস পাম স্প্রিংসে ঘরোয়া আয়োজনে ড্রামার ম্যাক্স মোরান্ডোকে বিয়ে করলেন মাইলি সাইরাস ◷ ৬ দিন আগে