Columbus, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
কুলাউড়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ-এলাকাবাসীর হানায় ডাকাত গ্রেপ্তার কুলাউড়ায় গুদামে ৬৮৩ বস্তা চাল উদ্ধার, নিখোঁজ ১১৭ বস্তা গ্রাম আদালত সক্রিয় হলে সহজে বিচার পাবেন গ্রামের মানুষ: নোয়াখালীতে সমন্বয় সভা মুসাপুর ক্লোজার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ ব্রিফিং নওগাঁয় উৎসবমূখর পরিবেশে সমতলের আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ, জাতিসংঘ সফর নিয়ে আলোচনা কুড়িগ্রামে মানসিক প্রতিবন্ধী নারী ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগ দৌলতপুরে সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ। পেনসিলভেনিয়ায় লাইসেন্স পেল সোনালী এক্সচেঞ্জ, তবে এখনো প্রকাশ হয়নি কোনো শাখার ঠিকানা চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ, ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশ-চীন সম্পর্ক নিয়ে আলোচনা ইরানকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব দেওয়ার কথা অস্বীকার ট্রাম্পের, পরমাণু ইস্যুতে নতুন উত্তেজনা সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে চাঁদাবাজির বিস্তার, ৮৫ শতাংশ মামলায় অভিযোগের সত্যতা পাওয়ার দাবি রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম পরিবহনে বাধা, অক্টোবরের প্রথম সপ্তাহে আসার কথা
হোম › আন্তর্জাতিক › ভারতে ফের আলোচনায় বাংলাদেশের ‘বিকৃত’ মানচিত্র, যা বলল নয়াদিল্লি

ভারতে ফের আলোচনায় বাংলাদেশের ‘বিকৃত’ মানচিত্র, যা বলল নয়াদিল্লি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:১৩ পিএম, ০১ নভেম্বর, ২০২৫ 230
ভারতে ফের আলোচনায় বাংলাদেশের ‘বিকৃত’ মানচিত্র, যা বলল নয়াদিল্লি

পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জার বাংলাদেশ সফরকালে তাকে দেওয়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এক উপহার নিয়ে ভারতে তোলপাড় পড়ে গেছে। দেশটিতে আবারও আলোচনায় এসেছে বাংলাদেশের কথিত ‘বিকৃত’ মানচিত্র। 

‘পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তাকে ভারতের উত্তর-পূর্বাঞ্চল অন্তর্ভুক্ত করে বাংলাদেশের বিকৃত মানচিত্রসহ একটি পতাকা উপহার দিয়েছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস’—এমন দাবি করে প্রতিবেদন প্রকাশ করে ভারতের কিছু গণমাধ্যম। 

সে বিষয়ে ভারতীয় সাংবাদিক গৌতম লাহিড়ী সম্প্রতি এ নিয়ে প্রশ্ন তোলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সংবাদ সম্মেলনে। তিনি বলেন, ‘পাকিস্তানের যৌথ বাহিনীর প্রধানের বাংলাদেশ সফরের সময় প্রধান উপদেষ্টা একটি গ্রাফিতির বুকলেট উপহার দেন, যেখানে এক চিত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের কিছু অংশ যুক্ত ছিল বাংলাদেশের মানচিত্রে। তিনি প্রশ্ন করেন, এই ধরনের বিকৃত মানচিত্র সংবলিত গ্রাফিতি, যা কূটনৈতিক প্রোটোকলের অন্তর্ভুক্ত, এমন কাজকে কি ভারত সমর্থন করে?’ 


এই প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেন, ‘আমরা জেনেছি যে, আর্ট অফ ট্রায়াম্ফ নামের ওই বই জুলাই ২০২৪ সালের ঘটনা নিয়ে বানানো, সেখানে কিছু গ্রাফিতি আছে। আমরা এটাও বিশ্বাস করি যে বাংলাদেশ থেকে এর একটা ব্যাখ্যাও চলে এসেছে।’


তিনি ইঙ্গিত দিয়েছিলেন প্রধান উপদেষ্টার প্রেস উইং-এর ফেসবুকের অফিশিয়াল ফ্যাক্ট চেক পেজে দেওয়া এক বিবৃতির দিকে। সেখানে বলা হয়, ‘ইন্ডিয়া টুডে তাদের প্রতিবেদনে দাবি করেছে যে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জাকে একটি বিকৃত মানচিত্রসংবলিত পতাকা উপহার দিয়েছেন। কিন্তু এই দাবি সম্পূর্ণ অসত্য এবং কল্পনাপ্রসূত।’ 


প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ‘প্রকৃতপক্ষে অধ্যাপক মুহাম্মদ ইউনূস জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের আঁকা রঙিন ও বৈচিত্র্যময় গ্রাফিতি চিত্রের একটি সংকলন ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ বইটি উপহার দিয়েছেন পাকিস্তানের জেনারেলকে।’ বইটিতে কোনো বিকৃত মানচিত্র নেই বলেও জানানো হয়।