Columbus, ৩১ আগস্ট, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
লর্ডসে পাকিস্তানকে ১৯৪ রানে হারিয়ে টেস্ট সিরিজ জিতল ইংল্যান্ড চট্টগ্রাম বন্দরে ৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া কনটেইনার টার্মিনালের নির্মাণ শুরু হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ভেনেজুয়েলার তেল দিয়ে কৌশলগত মজুত ভরাট করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ঢাকায় IPU মহাসচিব: সংসদীয় কূটনীতি ও সহযোগিতা জোরদারে আলোচনা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে নিউইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে নিউইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাগর-রুনি হত্যা তদন্তে নতুন মোড়: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীকে ঘিরে তদন্ত গ্রামীণ শক্তিতে ম্যানেজার এইচআর অ্যান্ড অ্যাডমিন পদে নিয়োগ, আবেদন শেষ ৩১ আগস্ট নেপালের ভয়াবহ বন্যায় জরুরি সহায়তা, ১ লাখ ৫০ হাজার ডলার ছাড় করল WHO “Finding Future Scientists-2026” তৃতীয়বারের মতো জাতীয় বিজ্ঞান মেলা স্বাইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি, পিছিয়ে গেল বেঙ্গালুরুর অনুষ্ঠান শিশুর হাতে স্মার্টফোন দেওয়ার আগে সতর্ক হওয়ার পরামর্শ সেমিফাইনালে এক উইকেটের হৃদয়ভাঙা হার, Top End T20 থেকে বিদায় বাংলাদেশের
হোম আন্তর্জাতিক ভারতে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু

ভারতে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ১৯ এপ্রিল, ২০২৪ 197
ভারতে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ শুক্রবার (১৯ এপ্রিল) স্থানীয় সময় সকাল সাতটায় শুরু হয় ভোটাভুটি। ভোটগ্রহণ চলবে বিকাল পাঁচটা পর্যন্ত।

সাত দফা ভোটপর্বের প্রথম দফায় শুক্রবার দেশের ১৭টি রাজ্য ও চারটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ভোট হচ্ছে ১০২টি আসনে। একইসঙ্গে, শুক্রবার অরুণাচল প্রদেশ রাজ্যের বিধানসভার ৬০টি এবং সিকিমের ৩২টি আসনে ভোট হচ্ছে।


পশ্চিমবঙ্গের তিনটি আসনেও চলছে ভোটাভুটি। এই আসনগুলো হলো– কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। পশ্চিমবঙ্গের শাসক তৃণমূল কংগ্রেসের সঙ্গে কেন্দ্রের শাসক ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মূল লড়াই হচ্ছে এই তিন কেন্দ্রে।


সাম্প্রতিক জনমত জরিপগুলো বলছে, মোদির বিজেপি ও এর মিত্ররা তৃতীয়বারের মতো নির্বাচনে জয়ী হবে। লোকসভার সবচেয়ে বড় দলের নেতা বা জোটের নেতা সাধারণত প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভা গঠন করেন, যারা সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকেন।


২০১৯ সালের নির্বাচনে বিজেপি একাই আসন পেয়েছিল ৩০৩টি। আর বিজেপির জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) পেয়েছিল ৩৫২টি আসন।


এবারের নির্বাচনে অন্যতম চ্যালেঞ্জ বৃহত্তম বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে। ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইনডিয়া) জোটে এরই মধ্যে ২৪টির বেশি রাজনৈতিক দল যোগ দিয়েছে। এই জোটের শীর্ষ নেতাদের মধ্যে আছেন কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে এবং দুই ভাই-বোন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী।


বর্তমানে কারাবন্দি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টিও (আপ) এ জোটে আছে। সঙ্গে আছে তৃণমূল কংগ্রেসের মতো আরও কিছু শক্তিশালী আঞ্চলিক রাজনৈতিক দল।


উল্লেখ্য, ২০১৯ সালের সর্বশেষ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস জিতেছিল ২২, বিজেপি ১৮ এবং কংগ্রেস ২টি আসনে। বামফ্রন্ট ছিল শূন্য। এবার পশ্চিমবঙ্গে ভোট দেবেন ৭ কোটি ৬৯ লাখ ভোটার।


দেশটিতে নিবন্ধিত ভোটার প্রায় ৯৭ কোটি। এবারের লোকসভা নির্বাচনে সাত দফায় ৫৪৩ আসনে হবে ভোটাভুটি। আগামী ৪ জুন হবে ফল ঘোষণা।