Columbus, ৩১ আগস্ট, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
চট্টগ্রাম বন্দরে ৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া কনটেইনার টার্মিনালের নির্মাণ শুরু হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ভেনেজুয়েলার তেল দিয়ে কৌশলগত মজুত ভরাট করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ঢাকায় IPU মহাসচিব: সংসদীয় কূটনীতি ও সহযোগিতা জোরদারে আলোচনা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে নিউইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে নিউইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাগর-রুনি হত্যা তদন্তে নতুন মোড়: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীকে ঘিরে তদন্ত গ্রামীণ শক্তিতে ম্যানেজার এইচআর অ্যান্ড অ্যাডমিন পদে নিয়োগ, আবেদন শেষ ৩১ আগস্ট নেপালের ভয়াবহ বন্যায় জরুরি সহায়তা, ১ লাখ ৫০ হাজার ডলার ছাড় করল WHO “Finding Future Scientists-2026” তৃতীয়বারের মতো জাতীয় বিজ্ঞান মেলা স্বাইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি, পিছিয়ে গেল বেঙ্গালুরুর অনুষ্ঠান শিশুর হাতে স্মার্টফোন দেওয়ার আগে সতর্ক হওয়ার পরামর্শ সেমিফাইনালে এক উইকেটের হৃদয়ভাঙা হার, Top End T20 থেকে বিদায় বাংলাদেশের NASA-র Roman Space Telescope উৎক্ষেপণ, ডার্ক এনার্জি ও ডার্ক ম্যাটারের রহস্য উন্মোচনে নতুন অধ্যায়
হোম আন্তর্জাতিক মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা

মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:২৩ পিএম, ১৬ এপ্রিল, ২০২৪ 172
মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা

এবার ইরানের হামলার জবাব দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল। জাতিসংঘ ও পশ্চিমা মিত্রদেশগুলোর বাধা উপেক্ষা করেই এ সিদ্ধান্ত নিল দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভা। এদিকে ইরান আবারও সতর্ক করে দিয়েছে ইসরাইল হামলা চালালে আরও শক্তিশালী জবাব দিতে প্রস্তুত রয়েছে তেহরান। ইসরাইল পাল্টা হামলা চালালে দুই দেশের মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন সমর বিশেষজ্ঞরা। 

চলতি মাসের শুরু থেকেই উত্তপ্ত মধ্যপ্রাচ্য। সরাসরি ইসরাইলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করে সিরিয়ার দামেস্কের ইরানি কনস্যুলেটে জ্যেষ্ঠ জেনারেলদের হত্যার প্রতিশোধ নিয়েছে ইরান। এবার ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল। পাল্টাপাল্টি হামলায় দুই দেশে উত্তেজনা ছড়াচ্ছে। 


ইরানের হামলার পরপরই যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কায় ইসরাইলকে সংযত থাকার আহ্বান জানিয়েছিল জাতিসংঘসহ বিশ্ব নেতারা। তবে তা উপেক্ষা করেই পাল্টা জবাবের সিদ্ধান্তের কথা জানালো তেল আবিব। রোববার ইরানের হামলার পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে সোমবার দু’বার বৈঠকে বসে যুদ্ধকালীন মন্ত্রিসভা। কোন সিদ্ধান্ত ছাড়াই প্রথম দফা বৈঠক শেষ হয়। তার কয়েকঘন্টা পর ডাকা দ্বিতীয় দফার বৈঠকে ইরানের হামলার জবাব দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। 


এদিকে, ইসরাইল পাল্টা হামলা চালালে আবারও আরও বড় আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটি যুক্তরাষ্ট্রকেও সতর্ক করে বলেছে, ইসরাইলি প্রতিশোধকে সমর্থন দিলে পরবর্তী হামলায় যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে ইরান। 


এ অবস্থায় মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে উত্তেজনা যেন আরও বেড়েছে। ইসরাইলে পাল্টা হামলা চালানোর আশঙ্কায় ইরানজুড়ে জারি রয়েছে উচ্চ সতর্কতা।