Columbus, ৩১ আগস্ট, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর রামন ম্যাগসেসে পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান # ৩৮ বছর পর ফিরছেন টম ক্রুজ, ‘ডেজ অব থান্ডার’ সিক্যুয়েলে অ্যান হ্যাথাওয়ে # ৩৮ বছর পর ফিরছেন টম ক্রুজ, ‘ডেজ অব থান্ডার’ সিক্যুয়েলে অ্যান হ্যাথাওয়ে লর্ডসে পাকিস্তানকে ১৯৪ রানে হারিয়ে টেস্ট সিরিজ জিতল ইংল্যান্ড চট্টগ্রাম বন্দরে ৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া কনটেইনার টার্মিনালের নির্মাণ শুরু হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ভেনেজুয়েলার তেল দিয়ে কৌশলগত মজুত ভরাট করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ঢাকায় IPU মহাসচিব: সংসদীয় কূটনীতি ও সহযোগিতা জোরদারে আলোচনা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে নিউইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে নিউইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাগর-রুনি হত্যা তদন্তে নতুন মোড়: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীকে ঘিরে তদন্ত গ্রামীণ শক্তিতে ম্যানেজার এইচআর অ্যান্ড অ্যাডমিন পদে নিয়োগ, আবেদন শেষ ৩১ আগস্ট নেপালের ভয়াবহ বন্যায় জরুরি সহায়তা, ১ লাখ ৫০ হাজার ডলার ছাড় করল WHO
হোম আন্তর্জাতিক মালয়েশিয়ায় মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ১০

মালয়েশিয়ায় মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ১০

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:২১ এএম, ২৩ এপ্রিল, ২০২৪ 176
মালয়েশিয়ায় মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ১০

মালয়েশিয়ায় নৌবাহিনীর দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হয়েছে। রয়্যাল মালয়েশিয়ান নেভির একটি অনুষ্ঠানের মহড়ার সময় মাঝ-আকাশে দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

গণমাধ্যম দ্য সান অনলাইন জানিয়েছে, আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) স্থানীয় সময় সকালে পেরাকের লুমুতে রয়্যাল মালয়েশিয়ান নেভি (আরএমএন) ঘাঁটির কাছে মহড়ার জন্য বেশ কয়েকটি হেলিকপ্টার উড্ডয়নের পরই এদের মধ্যে দুটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়।


এরপরই হেলিকপ্টার দুটি মাটিতে পড়ে যায়। মালয়েলিয়ার লুমাত শহরে অবস্থিত নৌবাহিনীর ঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ বেঁচে নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


স্থানীয় গণমাধ্যম বলছে, ওই দুটি হেলিকপ্টারে অন্তত ১০ জন ক্রু ছিলেন। দুর্ঘটনায় তাদের সকলেই নিহত হয়েছেন। হেলিকপ্টার দুটির মধ্যে এইচওএমএম ৫০৩৩ মডেলটিতে সাতজন ব্যক্তি ছিলেন। ধারণা করা হচ্ছে, এটি বিধ্বস্ত হয়ে রানওয়েতে পড়েছে।


এছাড়াও ফেননেক এম৫০২৬ মডেলের হেলিকপ্টারটিতে তিনজন ব্যক্তি ছিলেন। এটি বিধ্বস্ত হয়ে কাছাকাছি একটি সুইমিং পুলে পড়েছে।


দেশটির ফায়ার এন্ড রেসকিউ বিভাগ জানিয়েছে, তারা স্থানীয় সময় ৯টা ৫০ মিনিটে দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের খবর পায়। তাদের মৃতদেহ সনাক্তকরণ প্রক্রিয়ার জন্য লুমুট টিএলডিএম বেস আর্মি হাসপাতালে পাঠানো হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে। হেলিকপ্টার দুটির সংঘর্ষের কারণ অনুসন্ধানের জন্য নৌবাহিনী তদন্ত বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে।