অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
নেত্রকোনা সীমান্তে ৩১ বিজিবির অভিযানে ৫ মানব পাচারকারী আটক ইউপি নির্বাচন নিয়ে ইসির সংলাপ, কালো টাকা ও পেশিশক্তিমুক্ত ভোট চায় দলগুলো আওয়ামী লীগের কর্মসূচির দ্বিতীয় দিনে বরগুনা-নড়াইল থেকে ঢাকার বাস বন্ধ দিনাজপুরে রেললাইনে আগুন ও বোমাসদৃশ বস্তু, চালকের সতর্কতায় রক্ষা পেল দুই ট্রেন কুড়িগ্রাম সীমান্তে ৭২ ঘণ্টায় ৭ লাখ টাকার ভারতীয় মদ ও চোরাচালানি পণ্য জব্দ আইওয়ায় ৫ টন বিস্ফোরক ধ্বংসের পর পানিতে সিসা বাড়েনি: ইপিএ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় লেবার পার্টির ভরাডুবি, ইতিহাস গড়ছেন ৩৬ বছরের জেস উইলসন আইজেনকটকে আগে প্রধানমন্ত্রী করে পালাবদলের সরকারের প্রস্তাব নেতানিয়াহুর মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও বাজারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩০ সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক পূর্বধলায় যুবদল নেতাকে কোপানোর পর সাবেক এমপিসহ ৯ বাড়িতে আগুন আওয়ামী লীগের কর্মসূচিতে মহাসড়ক অবরোধ, জাজিরায় শত শত বোমা বিস্ফোরণ বড়লেখায় চার শতাধিক চা গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা শিক্ষক সংকটে নাসিরনগরের একমাত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ব্যাহত পাঠদান সিলেট সিটির সড়ক উন্নয়ন ও নির্মাণের লক্ষ্যে কাজ করছে সরকার: মন্ত্রী মুক্তাদির
হোম › বিনোদন › মেগাস্টার শাকিবের ‘তুফান’ ঝড়ে বাংলাদেশ

মেগাস্টার শাকিবের ‘তুফান’ ঝড়ে বাংলাদেশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৩৬ এএম, ১৪ মে, ২০২৪ 200
মেগাস্টার শাকিবের ‘তুফান’ ঝড়ে বাংলাদেশ

পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেবো! সে যা চাইবে, পাইবে! যা করিতে চাইবে, করিবে। তাহাকে কোন কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউ রাখিতে পারিবে না!

কে বলেছে সাধু ভাষা পুরাতন, বোরিং! মেগাস্টারের কণ্ঠে সাধু ভাষা যেন আগ্রাসী ও ভয়াবহ! অবশেষে, চলতি বছরের সবচেয়ে আলোচিত সিনেমা তুফানের টিজার মঙ্গলবার (৭ মে) বিকেলে আলফা আই, চরকি ও এসভিএফের অফিশিয়াল সোশ্যাল মিডিয়ার পেজ থেকে প্রকাশ করা হয় টিজার।


শুরুতেই বলে নেয়া ভালো যে অনেকেই এই টিজার দেখে বলেছেন ‘কেজিএফ’ কিংবা ‘অ্যানিম্যাল’ সিনেমার নকল! হতেই পারে নকল! প্রত্যেকটি দর্শকের নিজস্ব মতামত থাকতেই পারে। তবে এই কথা সত্য যে এই পৃথিবীতে সব কিছুই কোন না কোন পূর্বের ঘটনার পুনরাবৃত্তি।


বিখ্যাত মার্কিন লেখক মার্ক টোয়েন বলেছেন, নতুন আইডিয়া বলে কিছু নেই। এটা অসম্ভব! আমরা কেবল পুরানো ধারণা গ্রহণ করি এবং সেগুলিকে এক ধরণের মানসিক আয়নায় রাখি। পুরানো ধারণাগুলোকেই আমরা শুধু নতুনত্ব ও কৌতূহলের সমন্বয় তৈরি করি।


মার্ক টোয়েনের কথাগুলো আমলে নিলে ধরেই নিতে হবে ‘কেজিএফ’ কিংবা ‘অ্যানিম্যাল’ কোন কিছুই অরিজিনাল নয়। ঠিক তেমনি তুফান সিনেমাও।


বহুল প্রতীক্ষিত ১ মিনিট ২১ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওতে রাশিয়ান কালাশনিকভ বা একে-৪৭ মেশিন হাতে এন্ট্রি নেন শাকিব। এরপর অন্য এক দৃশ্যে শাকিব পানশালায় বসে আছেন ড্রিংকস নিয়ে। হঠাৎ করে সিগারেট জ্বালান তিনি। অবশ্যই ক্লাসিক ‘জিপ্পো লাইটার’ দিয়ে। আবার অন্য এক দৃশ্যে পিয়ানো বাজাচ্ছেন তিনি। এরপরই অস্ত্র হাতে একের পর এক বারুদে তছনছ করে ফেলতে দেখা যায় শাকিব খানকে।


১৯৯১ সালের ‘টার্মিনেটর-২’ সিনেমা অনেকেরই মনে আছে নিশ্চয়! ওই সিনেমায় আর্নল্ড শোয়ার্জনেগার যে মিনিগান ব্যবহার করেছেন, ঠিক সেই মডেলের একটি ব্যবহার হয়েছে কেজিএফ, অ্যানিম্যাল ও তামিল সিনেমা ভিকরামে। তবে হুবুহু নয়। একটু মডিফাই করে। শাকিবও সেই একই মিনিগান মডেল নিয়ে গুলি করে উড়িয়ে দেন টিজারের একটি দৃশ্যে।


এখানেই শেষ নয়। ভিডিওতে দেখা মেলে অভিনেতা চঞ্চল চৌধুরীর। তার সেই বিখ্যাত সংলাপের অট্টহাসি দিয়ে বলতে শোনা যায়, ‘তুফান, খুব ভয় পাইছি রে হেহেহেহে….’। 


এরপরই আরও একবার স্ক্রিনে বিধ্বংসী রূপে হাজির হন শাকিব। এবার বাথট্যাবে বসে চিৎকার করে ওঠেন তিনি। পাশে জ্বলছে আগুন। হাতে তার সিগারেট। আর এভাবেই শেষ হয় তুফানের টিজার।


এবার আসা যাক, সিনেমা সেট ডিজাইন, কস্টিউম এবং লুকে। মানতেই হবে, সিনেমাটি ভারতের দক্ষিণী সিনেমাগুলোর সাথে কিছুটা মিল আছে। সমস্যা নেই! কারণ, বাংলাদেশে এরকম ভিন্নধর্মী সেট ডিজাইন সিনেমায় খুব কমই দেখা যায়। বোঝা যাচ্ছে, দর্শকদের হলে ফেরাতে টাকা-পয়সা নিয়ে কার্পণ্য করেননি কেউই। তাছাড়া, ক্যামেরার কাজ, লাইট সবকিছুই দুর্দান্ত।


এবার আসা যাক মেগাস্টার শাকিবের লুকে। তিনি নিজের চুল ও দাড়ি যেভাবে রেখেছেন, দেখে মনে হচ্ছে সিনেমার গল্প ৯০’র দশকের কোন গডফাদারের। আর শাকিবকে লাগছেও গডফাদার। অন্যদিকে, অনামিকায় পরেছেন গডফাদার টাইপ আংটি। এছাড়াও সিনেমাতে ৯০’স-এর বিখ্যাত কনভার্টিবল গাড়িতো আছেই।


এছাড়াও সাধারণ মানুষের মনে ধরবে এমন ডায়লগ ব্যবহার করা হয়েছে সিনেমার টিজারে। সাধু ভাষার ব্যবহার যে অ্যাকশান সিনেমায় করা যেতে পারে, তা এই টিজার না দেখলে বুঝার অবকাশ নেই। মৃতপ্রায় সাধু ভাষাকে ফের পর্দায় ব্যবহার করা হয়েছে দারুণভাবে।


এতোকিছুর পরও মেগাস্টার শাকিবের সিনেমা যদি যোগ্য প্রশংসা না পান, তাহলে শাকিবতো টিজারে বলেছেনই, ‘ আর এর ব্যত্যয় ঘটিলে………………..মিনিগান দিয়ে গুলি করে ঝাঁঝরা করিয়া দেওয়া হইবে!

লিংক কপি হয়েছে ✓
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারতে পাকিস্তানি নাটকের জোয়ার নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারতে পাকিস্তানি নাটকের জোয়ার ◷ ২১ ঘণ্টা ১৪ মিনিট আগে ‘ওয়াকা ওয়াকা’খ্যাত শাকিরাকে ঢাকায় আনার পরিকল্পনা, আর্মি স্টেডিয়ামে কনসার্টের ইঙ্গিত ‘ওয়াকা ওয়াকা’খ্যাত শাকিরাকে ঢাকায় আনার পরিকল্পনা, আর্মি স্টেডিয়ামে কনসার্টের ইঙ্গিত ◷ ২৩ ঘণ্টা ২০ মিনিট আগে চার বছরের আইনি লড়াইয়ের অবসান, শাতো মিরাভাল নিয়ে আদালতের বাইরে সমঝোতায় পিট-জোলি চার বছরের আইনি লড়াইয়ের অবসান, শাতো মিরাভাল নিয়ে আদালতের বাইরে সমঝোতায় পিট-জোলি ◷ ১ দিন আগে দুই বছর পর কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’ ও ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ দুই বছর পর কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’ ও ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ◷ ৩ দিন আগে বক্স অফিসে ‘হাঙ্গার গেমস’-এর দাপুটে প্রত্যাবর্তন, প্রথম সপ্তাহান্তে বিশ্বজুড়ে আয় ২২৫ মিলিয়ন ডলার বক্স অফিসে ‘হাঙ্গার গেমস’-এর দাপুটে প্রত্যাবর্তন, প্রথম সপ্তাহান্তে বিশ্বজুড়ে আয় ২২৫ মিলিয়ন ডলার ◷ ৬ দিন আগে পাম স্প্রিংসে ঘরোয়া আয়োজনে ড্রামার ম্যাক্স মোরান্ডোকে বিয়ে করলেন মাইলি সাইরাস পাম স্প্রিংসে ঘরোয়া আয়োজনে ড্রামার ম্যাক্স মোরান্ডোকে বিয়ে করলেন মাইলি সাইরাস ◷ ৬ দিন আগে