অনলাইন, ১৪ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
২৬ বছর পর হামমুক্ত দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র চট্টগ্রাম রেঞ্জে একদিনে গ্রেপ্তার ১০৭৫, কিশোর গ্যাংয়ের ৫৪৯ সদস্য আটক ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর নাসিরনগরে সোনালি ফসলে হাসছে কৃষক, মাঠে মাঠে ধান তোলার ব্যস্ততা আওয়ামী লীগ শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: জামায়াত আমির মুজিবের আইনেই হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই: রিজভী রুকন ছাড়াই বিশেষজ্ঞদের নিয়ে ‘উপদেষ্টা পরিষদ’ গঠনের পথে জামায়াত যুক্তরাষ্ট্রে ‘বার্থ ট্যুরিজম’ অনুমোদিত নয়, ফের সতর্ক করল মার্কিন দূতাবাস বেনাপোলে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যসহ চারজন আটক হঠাৎ ঢাকায় পিটার হাস, সফরের কারণ নিয়ে ধোঁয়াশা অ্যাপেক সম্মেলনের ফাঁকে প্রথমবার ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প, শি ও পুতিন ১৯ দিন পর ইনানীর গ্যাসকূপের আগুন নেভাতে মাঠে নামল বাপেক্স বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকেরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ: বিজিএমইএ ডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত, সরকারে ‘ফ্যাসিবাদের লক্ষণ’ দেখছেন শফিকুর
হোম › আন্তর্জাতিক › হামাসমুক্ত ফিলিস্তিনি সরকারের পক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদের সমর্থন

হামাসমুক্ত ফিলিস্তিনি সরকারের পক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদের সমর্থন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:২৬ এএম, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ 141
হামাসমুক্ত ফিলিস্তিনি সরকারের পক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদের সমর্থন

জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনে হামাসমুক্ত সরকার গঠনের পক্ষে সমর্থন দেয়া হয়েছে। এ পদক্ষেপ মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার একটি নতুন ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে সন্ত্রাসবাদ থেকে সরে এসে একটি স্বতন্ত্র ও বৈধ ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের উদ্যোগকে অগ্রাধিকার দেয়া হয়েছে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন বলছে, এ ভোটকে একটি সুপরিকল্পিত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যেখানে আরব রাষ্ট্রগুলো ২০২৩ সালে ইসরায়েলে হামাসের হামলার নিন্দা জানিয়েছে এবং এর বিপরীতে 'স্বাধীন ফিলিস্তিন' গঠনের পক্ষে আন্তর্জাতিক সমর্থন অর্জন করেছে।


এ ভোটে ১৯৩ সদস্য দেশের মধ্যে ১৪২টি দেশ প্রস্তাবের পক্ষে, ১০টি দেশ বিপক্ষে এবং ১২টি দেশ ভোটদানে বিরত থাকে। ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে প্রণীত ‘নিউইয়র্ক ঘোষণা’ গৃহীত হওয়ার মধ্য দিয়ে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে বৈশ্বিক ঐক্য আরো স্পষ্ট হলো বলে মনে করছেন বিশ্লেষকরা।


ঘোষণাপত্রে স্পষ্ট বলা হয়েছে, গাজার যুদ্ধের অবসানের প্রেক্ষাপটে হামাসকে অবশ্যই গাজার নিয়ন্ত্রণ ছাড়তে হবে এবং তাদের সব অস্ত্র ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তুলে দিতে হবে, আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায়, একটি সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে। এছাড়া প্রস্তাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধীনে একটি অস্থায়ী আন্তর্জাতিক শান্তি মিশন মোতায়েনের কথা বলা হয়েছে। এর লক্ষ্য হবে গাজার জনসংখ্যাকে সুরক্ষা দেওয়া, ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতিষ্ঠান শক্তিশালী করা এবং ইসরায়েল ও ফিলিস্তিন উভয়ের নিরাপত্তা নিশ্চিত করা। তবে হামাস জানিয়ে দিয়েছে, সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তারা নিরস্ত্র হতে রাজি নয়।

লিংক কপি হয়েছে ✓