অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
নেত্রকোনা সীমান্তে ৩১ বিজিবির অভিযানে ৫ মানব পাচারকারী আটক ইউপি নির্বাচন নিয়ে ইসির সংলাপ, কালো টাকা ও পেশিশক্তিমুক্ত ভোট চায় দলগুলো আওয়ামী লীগের কর্মসূচির দ্বিতীয় দিনে বরগুনা-নড়াইল থেকে ঢাকার বাস বন্ধ দিনাজপুরে রেললাইনে আগুন ও বোমাসদৃশ বস্তু, চালকের সতর্কতায় রক্ষা পেল দুই ট্রেন কুড়িগ্রাম সীমান্তে ৭২ ঘণ্টায় ৭ লাখ টাকার ভারতীয় মদ ও চোরাচালানি পণ্য জব্দ আইওয়ায় ৫ টন বিস্ফোরক ধ্বংসের পর পানিতে সিসা বাড়েনি: ইপিএ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় লেবার পার্টির ভরাডুবি, ইতিহাস গড়ছেন ৩৬ বছরের জেস উইলসন আইজেনকটকে আগে প্রধানমন্ত্রী করে পালাবদলের সরকারের প্রস্তাব নেতানিয়াহুর মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও বাজারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩০ সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক পূর্বধলায় যুবদল নেতাকে কোপানোর পর সাবেক এমপিসহ ৯ বাড়িতে আগুন আওয়ামী লীগের কর্মসূচিতে মহাসড়ক অবরোধ, জাজিরায় শত শত বোমা বিস্ফোরণ বড়লেখায় চার শতাধিক চা গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা শিক্ষক সংকটে নাসিরনগরের একমাত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ব্যাহত পাঠদান সিলেট সিটির সড়ক উন্নয়ন ও নির্মাণের লক্ষ্যে কাজ করছে সরকার: মন্ত্রী মুক্তাদির
হোম › বিনোদন › ১৬ কেজি ওজন বাড়িয়ে আক্ষেপ পরিণীতির

১৬ কেজি ওজন বাড়িয়ে আক্ষেপ পরিণীতির

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:৪১ পিএম, ২৯ এপ্রিল, ২০২৪ 183
১৬ কেজি ওজন বাড়িয়ে আক্ষেপ পরিণীতির

ইমতিয়াজ আলির নতুন ছবি ‘অমর সিংহ চমকিলা’ কিছু দিন আগেই একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। তার পর থেকে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে ছবিটি। এ ছবিটি মূলত ‘পাঞ্জাবের এলভিস প্রিসলি’ অভিধায় অভিষিক্ত গায়ক অমর সিংহ চমকিলার ‘বায়োপিক’। অমর সিংহের ভূমিকায় অভিনয় করেছেন গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ এবং তার দ্বিতীয় স্ত্রীর ভূমিকায় রয়েছেন পরিণীতি চোপড়া। এ ছবির জন্য প্রায় ১৬ কেজি ওজন বাড়িয়েছিলেন পরিণীতি।

চরিত্রের জন্য ওজন বাড়িয়েছিলেন পরিণীতি। কিন্তু এই অভ্যাস আদৌ স্বাস্থ্যকর নয় বলে জানিয়েছেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আমি যখন ‘চমকিলা’ ছবির চুক্তিসই করি, তখন আমি সত্যিই ফিট ছিলাম। তার আগে আমি দুই বছর ধরে শরীরচর্চা করছিলাম এবং আমার প্রায় অ্যাবস এসে গিয়েছিল। খুব ফিট শরীর নিয়ে যখন ইমতিয়াজ় আলি স্যারের কাছে গিয়েছিলাম, তখন গল্পটা পড়ে আমার ভীষণ ভালো লেগেছিল, আমি ছবিটা যে কোনোভাবেই করতে চেয়েছিলাম। তবে স্যার বলেছিলেন যে, আমি অমরজোৎ কৌরের মতো দেখতে নই। সে কারণেই আমি ১৬ কেজি ওজন বাড়িয়েছিলাম, যা আদৌ স্বাস্থ্যকর নয়।’’


কীভাবে ওজন বাড়িয়েছিলেন পরিণীতি? প্রায় ছয় মাস ধরে ওজন বাড়িয়েছিলেন তিনি। পরিণীতি বলেন, ‘‘ভারি খাবার খেতাম আর প্রচুর ঘুমাতাম। অনেকটা পরিমাণ ভাত আর তিন-চারটে করে রুটি খেতে খেতে আমার ‘ডবল চিন’ হয়ে গিয়েছিল। ছ’মাস ধরেই অস্বাস্থ্যকর খাওয়া-দাওয়ায় অভ্যস্ত হয়ে পড়েছিলাম। এখনো সেই ওজন কমাতে পারিনি।’’


এই বদল পরিণীতির শরীর ও মনে ব্যাপক প্রভাব ফেলতে শুরু করে। অভিনেত্রী বলেন, ‘‘এই অভ্যাস আমার ঘুমের ওপর সাংঘাতিক প্রভাব ফেলেছিল। দীর্ঘ কয়েক মাস ধরে আপনি যখন অস্বাস্থ্যকর খাওয়া-দাওয়া করেন, তখন তা মেজাজের ওপরেও প্রভাব ফেলে, শরীরের গতি মন্থর হয়ে পড়ে। আমার স্ট্যামিনা প্রায় শূন্য হয়ে যায়। এক বর্ষীয়ান অভিনেত্রীকে যখন আমি বলি, এই ছবির জন্য প্রায় ২০ কেজি ওজন বাড়াতে চাই, তিনি আমায় পাগল বলেছিলেন। তিনি বলেন, আমি আমার ক্যারিয়ার শেষ করে দিতে চাইছি।’’

লিংক কপি হয়েছে ✓
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারতে পাকিস্তানি নাটকের জোয়ার নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারতে পাকিস্তানি নাটকের জোয়ার ◷ ২১ ঘণ্টা ১৭ মিনিট আগে ‘ওয়াকা ওয়াকা’খ্যাত শাকিরাকে ঢাকায় আনার পরিকল্পনা, আর্মি স্টেডিয়ামে কনসার্টের ইঙ্গিত ‘ওয়াকা ওয়াকা’খ্যাত শাকিরাকে ঢাকায় আনার পরিকল্পনা, আর্মি স্টেডিয়ামে কনসার্টের ইঙ্গিত ◷ ২৩ ঘণ্টা ২৩ মিনিট আগে চার বছরের আইনি লড়াইয়ের অবসান, শাতো মিরাভাল নিয়ে আদালতের বাইরে সমঝোতায় পিট-জোলি চার বছরের আইনি লড়াইয়ের অবসান, শাতো মিরাভাল নিয়ে আদালতের বাইরে সমঝোতায় পিট-জোলি ◷ ১ দিন আগে দুই বছর পর কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’ ও ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ দুই বছর পর কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’ ও ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ◷ ৩ দিন আগে বক্স অফিসে ‘হাঙ্গার গেমস’-এর দাপুটে প্রত্যাবর্তন, প্রথম সপ্তাহান্তে বিশ্বজুড়ে আয় ২২৫ মিলিয়ন ডলার বক্স অফিসে ‘হাঙ্গার গেমস’-এর দাপুটে প্রত্যাবর্তন, প্রথম সপ্তাহান্তে বিশ্বজুড়ে আয় ২২৫ মিলিয়ন ডলার ◷ ৬ দিন আগে পাম স্প্রিংসে ঘরোয়া আয়োজনে ড্রামার ম্যাক্স মোরান্ডোকে বিয়ে করলেন মাইলি সাইরাস পাম স্প্রিংসে ঘরোয়া আয়োজনে ড্রামার ম্যাক্স মোরান্ডোকে বিয়ে করলেন মাইলি সাইরাস ◷ ৬ দিন আগে