অনলাইন, ১৪ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
২৬ বছর পর হামমুক্ত দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র চট্টগ্রাম রেঞ্জে একদিনে গ্রেপ্তার ১০৭৫, কিশোর গ্যাংয়ের ৫৪৯ সদস্য আটক ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর নাসিরনগরে সোনালি ফসলে হাসছে কৃষক, মাঠে মাঠে ধান তোলার ব্যস্ততা আওয়ামী লীগ শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: জামায়াত আমির মুজিবের আইনেই হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই: রিজভী রুকন ছাড়াই বিশেষজ্ঞদের নিয়ে ‘উপদেষ্টা পরিষদ’ গঠনের পথে জামায়াত যুক্তরাষ্ট্রে ‘বার্থ ট্যুরিজম’ অনুমোদিত নয়, ফের সতর্ক করল মার্কিন দূতাবাস বেনাপোলে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যসহ চারজন আটক হঠাৎ ঢাকায় পিটার হাস, সফরের কারণ নিয়ে ধোঁয়াশা অ্যাপেক সম্মেলনের ফাঁকে প্রথমবার ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প, শি ও পুতিন ১৯ দিন পর ইনানীর গ্যাসকূপের আগুন নেভাতে মাঠে নামল বাপেক্স বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকেরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ: বিজিএমইএ ডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত, সরকারে ‘ফ্যাসিবাদের লক্ষণ’ দেখছেন শফিকুর
হোম › আন্তর্জাতিক › ৫ মাস পর পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ভারতীয় বিমানবাহিনী প্রধানের

৫ মাস পর পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ভারতীয় বিমানবাহিনী প্রধানের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:৩৩ এএম, ০৪ অক্টোবর, ২০২৫ 154
৫ মাস পর পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ভারতীয় বিমানবাহিনী প্রধানের

মে ২০২৫-এ পাকিস্তানের সঙ্গে আকাশযুদ্ধ নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছেন ভারতের বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং। ১৫০ দিন পর তিনি দাবি করেছেন, ভারতীয় বিমানবাহিনী (আইএএফ) পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান—চীনা উৎপাদিত জেএফ-১৭ এবং যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬—ধ্বংস করেছে।

শুক্রবার (৩ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি।


শুক্রবার নয়াদিল্লিতে বিমানবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার তথ্য বলছে, একটি দীর্ঘপাল্লার আঘাতের সঙ্গে আরও পাঁচটি ফাইটার জেট—এফ-১৬ ও জেএফ-১৭ ধ্বংস হয়েছে।’


নিজেদের ক্ষতি নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন


তবে পাকিস্তানি বিমান ভূপাতিত করার দাবি তুললেও কোনো প্রমাণ হাজির করেননি এপি সিং। বরং তিনি উল্টো প্রশ্ন তোলেন, ‘ভারতীয় বিমান ভূপাতিত হয়েছে যদি, তবে পাকিস্তান ছবি দেখাক।’


তবে নিজের দেশীয় ক্ষতির বিষয়ে জানতে চাইলে তিনি একেবারেই নীরব থেকে বলেন, ‘আমি কোনো উত্তর দেব না।’


পাকিস্তানের পাল্টা দাবি ও বিশ্ব প্রতিক্রিয়া


মে মাসের যুদ্ধ চলাকালীন পাকিস্তান প্রকাশ্যে জানায়, তারা ভারতীয় সাতটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জাতিসংঘে একে ‘পিএএফ ফ্যালকনদের নির্ণায়ক বিজয়’ হিসেবে তুলে ধরেন।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বারবার দাবি করেন, সাতটি ভারতীয় বিমান ভূপাতিত হয়েছে।


ভারতীয় নীরবতা ও সমালোচনা


এমনকি ভারতের প্রতিরক্ষা প্রধান (সিডিএস) অনিল চৌহান এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীও নিখোঁজ রাফালে যুদ্ধবিমানের প্রশ্ন তুলেছেন। কিন্তু মোদি সরকার এ নিয়ে কোনো স্পষ্ট জবাব দেয়নি।


প্রমাণ পাকিস্তানের হাতে


যুদ্ধ চলাকালীন ধ্বংস হওয়া ভারতীয় রাফালে ও মিগ-২৯-এর ধ্বংসাবশেষের ছবি বিশ্বমাধ্যমে ছড়িয়ে পড়ে। পাকিস্তান এসব ধ্বংসাবশেষ প্রদর্শন করে নিজেদের দাবি প্রমাণ করার চেষ্টা করে। অন্যদিকে, ভারত বরাবরের মতো ‘শূন্য স্লোগান’ দিয়ে যাচ্ছে বলে সমালোচনা করছেন বিরোধীরা।


লিংক কপি হয়েছে ✓