Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › খেলার মাঠ › আবারও মেসির জোড়া গোল, আরেকটি জয় মিয়ামির

আবারও মেসির জোড়া গোল, আরেকটি জয় মিয়ামির

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ২৯ এপ্রিল, ২০২৪ 171
আবারও মেসির জোড়া গোল, আরেকটি জয় মিয়ামির

ইন্টার মিয়ামিতে অদম্য গতিতে ছুটছেন লিওনেল মেসি। তার সঙ্গে ছুটছে ইন্টার মিয়ামিও। এবার পিছিয়ে পড়েও মেসির জোড়া গোলে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তারা ৪-১ গোলে বিধ্বস্ত করেছে তারা। 

এই মৌসুমে মেজর লিগ সকারে মেসিই এখন টপ স্কোরার। সাত ম্যাচে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে ৯। 

মেসিকে দেখার জন্য জিলেট স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন ৬৫ হাজার ৬১২ জনেরও বেশি দর্শক। আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী তাদের হতাশ করেননি। তবে শুরুতে মিয়ামিকে স্তব্ধ করে দিয়েছিল নিউ ইংল্যান্ড। ইস্টার্ন কনফারেন্সের তলানির দলটি ম্যাচের আগে ভাইরাসের আঘাতে জর্জরিত ছিল। অথচ সেই দলটাই ৪০ সেকেন্ডে পেয়ে যায় প্রথম গোল। 

৩২ মিনিটে মিয়ামিকে সমতায় ফেরান মেসি। রবার্ট টেইলরের থ্রু পাস খুঁজে নেয় তাকে। ৩৬ বছর বয়সি সেই বলটিকে জালে পাঠাতে কোনো ভুল করেননি। আটবারের ব্যালন ডি অ’র জয়ী মিয়ামিকে এগিয়ে দেন ৬৮ মিনিটে। বার্সেলোনা সতীর্থ সের্হিও বুসকেৎজের ডিফেন্স চেরা পাস থেকে চিরচেনা ভঙ্গিতে জাল কাঁপান তিনি। শেষ দিকে আরও দুটি গোল পায় মিয়ামি। যার সবগুলোই মেসির বানিয়ে দেওয়া। 

৮৩ মিনিটে স্কোর ৩-১ করেন বেঞ্জামিন ক্রেমাশচি। শুরুতে মেসির শট রুখে দিয়েছিলেন গোলকিপার। ফিরতি বল থেকেই ক্রেমাশচি জাল কাঁপান। ৮৮ মিনিটে মেসির পাস থেকে ম্যাচের সর্বশেষ ও নিজের প্রথম গোলটি পেয়ে যান সুয়ারেজ। 

কনাকাফ চ্যাম্পিয়ন্স কাপ থেকে বিদায় নেওয়ার পর টানা তিন ম্যাচ জিতেছে মিয়ামি। টেবিলে ১১ ম্যাচে ৬টি জয় ও ৩টি ড্রয়ে ২১ পয়েন্ট ইস্টার্ন কনফারেন্সের শী

র্ষেই আছে তারা।