Columbus, ৩০ আগস্ট, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ঢাকায় IPU মহাসচিব: সংসদীয় কূটনীতি ও সহযোগিতা জোরদারে আলোচনা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে নিউইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে নিউইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাগর-রুনি হত্যা তদন্তে নতুন মোড়: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীকে ঘিরে তদন্ত গ্রামীণ শক্তিতে ম্যানেজার এইচআর অ্যান্ড অ্যাডমিন পদে নিয়োগ, আবেদন শেষ ৩১ আগস্ট নেপালের ভয়াবহ বন্যায় জরুরি সহায়তা, ১ লাখ ৫০ হাজার ডলার ছাড় করল WHO “Finding Future Scientists-2026” তৃতীয়বারের মতো জাতীয় বিজ্ঞান মেলা স্বাইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি, পিছিয়ে গেল বেঙ্গালুরুর অনুষ্ঠান শিশুর হাতে স্মার্টফোন দেওয়ার আগে সতর্ক হওয়ার পরামর্শ সেমিফাইনালে এক উইকেটের হৃদয়ভাঙা হার, Top End T20 থেকে বিদায় বাংলাদেশের NASA-র Roman Space Telescope উৎক্ষেপণ, ডার্ক এনার্জি ও ডার্ক ম্যাটারের রহস্য উন্মোচনে নতুন অধ্যায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১,৮৫৫ পদে নিয়োগের ছাড়পত্রের মেয়াদ বাড়ল ২০২৭ পর্যন্ত CERN-এর বিজ্ঞান প্রতিযোগিতায় বাংলাদেশের ঐতিহাসিক জয়, বিজয়ী POLARIS ডলি পার্টনের প্রয়াণে বিশ্বসংগীতে শোকের ছায়া
হোম আন্তর্জাতিক আল আকসায় এশার ও তারাবিহ নামাজ আদায়ে ২ লাখ মুসল্লি

আল আকসায় এশার ও তারাবিহ নামাজ আদায়ে ২ লাখ মুসল্লি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ০৬ এপ্রিল, ২০২৪ 201
আল আকসায় এশার ও তারাবিহ নামাজ আদায়ে ২ লাখ মুসল্লি

পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার রাতে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নামাজে অংশ নিয়েছে প্রায় ২ লাখ মুসল্লি। মূলত, এশা ও তারাবিহ নামাজে অংশ নিয়েছিলেন মুসল্লিরা। শনিবার (৬ এপ্রিল) এক প্রতিবেদনে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, পবিত্র লাইলাতুল কদরের পাঁচটি বেজোড় রাতের মধ্যে ২৭তম রাত তালাশে রাতভর আল-আকসা মসজিদে অবস্থান করে মুসল্লিরা। তবে ইসরায়েলি বাহিনীর কঠোর বিধিনিষেধের পরও লাখো মুসল্লিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মসজিদ ও এর আশপাশের এলাকা।


এর আগে, ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের ফিলিস্তিনিদের জেরুজালেমে প্রবেশে অস্বীকৃতি জানায়। পুরাতন শহর ও আল-আকসা মসজিদের প্রবেশপথে প্রত্যেকের পরিচয় যাচাই-বাছাই করে তারা।