অনলাইন, ১৪ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
মুজিবের আইনেই হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই: রিজভী রুকন ছাড়াই বিশেষজ্ঞদের নিয়ে ‘উপদেষ্টা পরিষদ’ গঠনের পথে জামায়াত যুক্তরাষ্ট্রে ‘বার্থ ট্যুরিজম’ অনুমোদিত নয়, ফের সতর্ক করল মার্কিন দূতাবাস বেনাপোলে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যসহ চারজন আটক হঠাৎ ঢাকায় পিটার হাস, সফরের কারণ নিয়ে ধোঁয়াশা অ্যাপেক সম্মেলনের ফাঁকে প্রথমবার ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প, শি ও পুতিন ১৯ দিন পর ইনানীর গ্যাসকূপের আগুন নেভাতে মাঠে নামল বাপেক্স বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকেরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ: বিজিএমইএ ডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত, সরকারে ‘ফ্যাসিবাদের লক্ষণ’ দেখছেন শফিকুর কোম্পানীগঞ্জে আসিফ মওদুদ বৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠকে পোশাক মালিকরা, শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ‘আমাদের যা করণীয় করেছি, এখন ভারতের বিষয়’: হাসিনা আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরবেন—আইনমন্ত্রী কুড়িগ্রামের ভোগডাঙ্গায় ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল গণি মিয়ার কর্মী সভা খাগড়াছড়িতে বিএনপির ৪ নেতাকর্মীর ওপর হামলা, অভিযোগ নিষিদ্ধ আ.লীগের দিকে; আটক ১
হোম › আন্তর্জাতিক › ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জাতিসংঘ বিশেষজ্ঞের

ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জাতিসংঘ বিশেষজ্ঞের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:৪৩ এএম, ২৭ মার্চ, ২০২৪ 352
ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জাতিসংঘ বিশেষজ্ঞের

গাজায় ইসরায়েল গণহত্য চালিয়েছে মন্তব্য করে ইহুদিবাদী দখলদার দেশটির বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার পরিষদের বিশেষজ্ঞ ফ্রাঞ্চেস্কা আলবানিজ।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ এই দূত মঙ্গলবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদে ‘দ্য অ্যানাটমি অব এ জেনোসাইড’ নামে একটি প্রতিবেদন উপস্থাপন করেআলবানিজের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় চালানো ইসরায়েলের আগ্রাসন ‘গণহত্যা’ নির্ধারণের মাত্রায় পৌঁছেছে এমনটি বিশ্বাস করার যৌক্তিকতা আছে। ইসরায়েল ফিলিস্তিনিদেরকে একটি গোটা গোষ্ঠী হিসেবে কিংবা আংশিকভাবে ধ্বংস করার অভিপ্রায় নিয়ে কাজ করেছে। যেটি গণহত্যা কনভেনশনের মূল বৈশিষ্ট্য।


আলবানিজ বলেন, “মানবতার সবচেয়ে খারাপ অবস্থার বিষয়ে রিপোর্ট করা এবং প্রাপ্ত ফলাফলগুলো উপস্থাপন করা আমার দায়িত্ব। গাজায় একটি গোষ্ঠী হিসেবে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার অপরাধের সীমা পূরণ করা হয়েছে বলে আমি দেখতে পেয়েছি।”

আলবানিজ বিশেষত, জাতিসংঘ গণহত্যা কনভেনশন (জেনোসাইড কনভেনশন) আইনের তিনটি ধারা ইসরায়েল লঙ্ঘন করেছে বলে উল্লেখ করেছেন। ১. গোষ্ঠীর সদস্যদেরকে হত্যা করা, ২. শারীরিক ও মানসিকভাবে গোষ্ঠীর সদস্যদের গুরুতর ক্ষতি করা এবং ৩. গোষ্ঠীর অস্তিত্ব সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করতে হিসাব-নিকাশ করে ইচ্ছাকৃতভাবে তাদচরের ওপর আঘাত হানা।


এ সময় ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান আলবানিজ।

এদিকে, প্রকাশিত প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত প্রতিবেদনটিকে গণহত্যা বিষয়ক কনভেনশনের ‘আপত্তিকর বিকৃতি এবং বাস্তবতার অশ্লীল বিকার’ বলে সমালোচনা করেছেন। 

তথ্যসূত্র আল জাজিরা।


লিংক কপি হয়েছে ✓