Columbus, ৩০ আগস্ট, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে নিউইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে নিউইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাগর-রুনি হত্যা তদন্তে নতুন মোড়: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীকে ঘিরে তদন্ত গ্রামীণ শক্তিতে ম্যানেজার এইচআর অ্যান্ড অ্যাডমিন পদে নিয়োগ, আবেদন শেষ ৩১ আগস্ট নেপালের ভয়াবহ বন্যায় জরুরি সহায়তা, ১ লাখ ৫০ হাজার ডলার ছাড় করল WHO “Finding Future Scientists-2026” তৃতীয়বারের মতো জাতীয় বিজ্ঞান মেলা স্বাইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি, পিছিয়ে গেল বেঙ্গালুরুর অনুষ্ঠান শিশুর হাতে স্মার্টফোন দেওয়ার আগে সতর্ক হওয়ার পরামর্শ সেমিফাইনালে এক উইকেটের হৃদয়ভাঙা হার, Top End T20 থেকে বিদায় বাংলাদেশের NASA-র Roman Space Telescope উৎক্ষেপণ, ডার্ক এনার্জি ও ডার্ক ম্যাটারের রহস্য উন্মোচনে নতুন অধ্যায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১,৮৫৫ পদে নিয়োগের ছাড়পত্রের মেয়াদ বাড়ল ২০২৭ পর্যন্ত CERN-এর বিজ্ঞান প্রতিযোগিতায় বাংলাদেশের ঐতিহাসিক জয়, বিজয়ী POLARIS ডলি পার্টনের প্রয়াণে বিশ্বসংগীতে শোকের ছায়া মানবাধিকার কমিশন ও সম্পত্তি হস্তান্তর বিল সংশোধিত আকারে পাসের সুপারিশ
হোম আন্তর্জাতিক গাজা যুদ্ধের ৬ মাস, যুদ্ধবিরতির আলোচনা আজ

গাজা যুদ্ধের ৬ মাস, যুদ্ধবিরতির আলোচনা আজ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:০১ পিএম, ০৭ এপ্রিল, ২০২৪ 139
গাজা যুদ্ধের ৬ মাস, যুদ্ধবিরতির আলোচনা আজ

গাজা উপত্যকায় ৬ মাস পেরুলো ইসরায়েলি আগ্রাসনের। আন্তর্জাতিক চাপ সত্ত্বেও যুদ্ধবিরতি নিয়ে নেই কোনো অগ্রগতি। আজ রোববার (৭ এপ্রিল) মিসরের রাজধানী কায়রোয় দুপক্ষের প্রতিনিধিদের সাথে মিসর ও কাতারের মধ্যস্থতাকারীদের বৈঠক হওয়ার কথা। তবে একাধিক সূত্র জানিয়েছে, এখনও নিজ নিজ অবস্থানে অনড় উভয়পক্ষ।

হামাসের দাবি অনুযায়ী, ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্তি দিতে নারাজ নেতানিয়াহু প্রশাসন। গাজায় ত্রাণ সরবরাহ ইস্যুতেও নেই অগ্রগতি। পশ্চিমাদের চাপে ইরেজ ও বেইত হানুন ক্রসিং খুলে দেয়ার কথা জানালেও প্রবেশ করেনি ত্রাণবাহী ট্রাক।


তবে হামাস জানিয়েছে, কায়রোতে অনুষ্ঠেয় যুদ্ধবিরতি আলোচনায় অংশ নেবে তারা। আলোচনার মধ্যে ইসরায়েলি জিম্মি মুক্তির বিষয়টিও থাকবে বলে আশা করা হচ্ছে।


যুদ্ধবিরতি চুক্তির জন্য চাপ বাড়ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর। তার পদত্যাগ দাবি করে বিক্ষোভ করছে হাজার হাজার ইসরায়েলি নাগরিক।


গত ৭ অক্টোবর, ইসরায়েলের ভূখণ্ডে নজিরবিহীন হামলা চালায় হামাস। জিম্মি করে আড়াইশর বেশি মানুষকে। কয়েক দফা যুদ্ধবিরতিতে মুক্তি পায় ১১০ জন। এরপর সব দিক থেকে অভিযান চালায় ইসরায়েল।


সেই অভিযানের ছয় মাস পেরিয়ে গেছে। এ ছয় মাসে ৩৩ হাজারের বেশি বেসামরিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। নিহতদের একটি বড় অংশ নারী ও শিশু। গাজার বেশিরভাগ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজার প্রায় ২৩ লাখ মানুষের সবাই বাস্তুচ্যুত।