অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
নভেম্বরের ২৮ দিনে রেমিট্যান্স এল ২৭০ কোটি ডলার, অর্থবছরে প্রবৃদ্ধি প্রায় ১১ শতাংশ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির সংলাপে যাচ্ছে ইসলামী আন্দোলন ৭ দফা দাবি ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে সোমবার সারা দেশে জামায়াতের বিক্ষোভ লকডাউনেও পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক, ১৭ ঘণ্টায় টোল ৯০ লাখ টাকা মেলা দেখতে যাওয়ার পথে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে জামালপুরে তিনজন নিহত মোহাম্মদপুরে পেট্রলবোমাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার, পালিয়েছে সহযোগীরা ঢাকেশ্বরী মন্দিরসহ চার স্থানে হামলার পরিকল্পনা, পেট্রলবোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক স্পেনের নির্বাচনে এগিয়ে রক্ষণশীল পিপি, উগ্র ডানপন্থী ভক্সকে নিয়ে সরকার গঠনের পথে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্য নিয়ে উদ্বেগ ব্রুকলিনের কিশোর সংশোধনাগারে ১৫ বছরের কিশোরের রহস্যজনক মৃত্যু, তদন্তের দাবি কুইন্সের করোনায় প্রকাশ্যে গোলাগুলি, যুবক নিহত, আহত আরও দুজন বিএনপির বিক্ষোভের পর চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিনের স্ত্রী ও জামাতা আটক সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানার ৫ দিনের রিমান্ড, দুই শ্যালকের ৩ দিন মাদারীপুরে গাছ ফেলে সড়ক অবরোধ আওয়ামী লীগের, ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ যুক্তরাষ্ট্রে ‘মোহাম্মদ নাম পছন্দ নয়’ বলে হামলা, মারা গেলেন সোমালি বংশোদ্ভূত উবারচালক
হোম › খেলার মাঠ › বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিটের মূল্য প্রকাশ

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিটের মূল্য প্রকাশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:২৮ পিএম, ৩০ এপ্রিল, ২০২৪ 263
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিটের মূল্য প্রকাশ

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। সেই তিন ম্যাচের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

মঙ্গলবার (৩০ এপ্রিল) এই মূল্য তালিকা প্রকাশ করা হয়। টিকিটের সর্বোচ্চ মূল্য ১৫০০ টাকা ও সর্বনিম্ন মূল্য ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। রুফ টপ হসপিটালিটি ও গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে হলে খরচ করতে হবে ১৫০০ টাকা। ১ হাজার টাকা পড়বে আন্তর্জাতিক স্ট্যান্ডে বসে খেলা দেখতে। এছাড়া ক্লাব হাউস ৫০০ টাকা এবং পূর্ব গ্যালারির টিকিটের মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা।পশ্চিম গ্যালারির টিকিটের মূল্য সর্বনিম্ন ২০০ টাকা।


ম্যাচের আগের দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সাগরিকা টিকিট কাউন্টার ও এমএ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে ম্যাচের টিকিট।

লিংক কপি হয়েছে ✓