Columbus, ১৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা প্রতিমন্ত্রীর সফরের মধ্যেই উত্তপ্ত কুমারখালী, হাতাহাতির ঘটনায় লাঞ্ছিত ৩ সাংবাদিক চিকিৎসকের বদলে অন্য ব্যক্তির সিজার করায় নবজাতকের মৃত্যু; হাসপাতাল মালিক গ্রেপ্তার নওগাঁয় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৯ জন; আটক ১ শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা নওগাঁয় পাচারকালে আটক সার কৃষকদের মাঝে বিক্রি; অর্থ গেলো সরকারি কোষাগারে নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১ কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা খুন, বাবা গুরুতর আহত
হোম › খেলার মাঠ › ডিপিএলে এক ম্যাচে তিন সেঞ্চুরি

ডিপিএলে এক ম্যাচে তিন সেঞ্চুরি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ১৫ এপ্রিল, ২০২৪ 161
ডিপিএলে এক ম্যাচে তিন সেঞ্চুরি

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের দশম রাউন্ডে আলাদা ম্যাচে জয় পেয়েছে আবাহনী, লিজেন্ডস অব রূপগঞ্জ ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। 

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঢাকা আবাহনী ৫৮ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে। আগে ব্যাট করে, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও নাঈম শেখের জোড়া শতকে ৪ উইকেটে ৩৪১ রান তোলে ঢাকা আবাহনী। শান্ত দলের পক্ষে সর্বোচ্চ ১১৮ এবং নাঈম ১০৫ রান করেন। এছাড়া তাওহীদ হৃদয় অপরাজিত থাকেন ৬৫ রানে। 


জবাবে ব্যাট করতে নেমে, মুশফিকুর রহিমের সেঞ্চুরিতেও দলের পরাজয় এড়াতে পারেনি প্রাইম ব্যাংক ক্লাব। অলআউট হয় ২৮৩ রানে। ইনজুরি কাটিয়ে দলে ফেরা মুশফিক ১১১ রান করেন। 


বিকেএসপির তিন নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জ ১০ উইকেটে হারিয়েছে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমিকে। ফতুল্লায় আরেক খেলায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৫ উইকেটে হারিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে।