অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
স্পেনের নির্বাচনে এগিয়ে রক্ষণশীল পিপি, উগ্র ডানপন্থী ভক্সকে নিয়ে সরকার গঠনের পথে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্য নিয়ে উদ্বেগ ব্রুকলিনের কিশোর সংশোধনাগারে ১৫ বছরের কিশোরের রহস্যজনক মৃত্যু, তদন্তের দাবি কুইন্সের করোনায় প্রকাশ্যে গোলাগুলি, যুবক নিহত, আহত আরও দুজন বিএনপির বিক্ষোভের পর চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিনের স্ত্রী ও জামাতা আটক সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানার ৫ দিনের রিমান্ড, দুই শ্যালকের ৩ দিন মাদারীপুরে গাছ ফেলে সড়ক অবরোধ আওয়ামী লীগের, ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ যুক্তরাষ্ট্রে ‘মোহাম্মদ নাম পছন্দ নয়’ বলে হামলা, মারা গেলেন সোমালি বংশোদ্ভূত উবারচালক কঙ্গোতে ইবোলায় মৃত্যু ছাড়াল ৬ হাজার, দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাব হুতিদের হামলা ঠেকাতে সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান পাকিস্তানের বেলুচিস্তানে খনিশ্রমিকদের গাড়িতে গুলি, নিহত ১১ দক্ষিণ-পূর্ব এশিয়ায় মোসাদের তৎপরতা বেড়েছে, সতর্ক করলেন আনোয়ার ইব্রাহিম কুষ্টিয়ায় বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর ঢাকা কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীকে আটক করে ছাত্রদলের গণপিটুনি গোপালগঞ্জে শাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীদের গাড়িতে হামলা, গ্রামীণ ব্যাংকে ভাঙচুর-আগুন
হোম › খেলার মাঠ › প্রিমিয়ার লিগের সেই ম্যাচে কী ঘটেছিল জেসির সঙ্গে?

প্রিমিয়ার লিগের সেই ম্যাচে কী ঘটেছিল জেসির সঙ্গে?

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ২৮ এপ্রিল, ২০২৪ 8
প্রিমিয়ার লিগের সেই ম্যাচে কী ঘটেছিল জেসির সঙ্গে?

‘প্রথমবার নারী আম্পায়ার প্রিমিয়ার লিগে দিলাম, সে অফিসিয়ালি আইসিসির আন্তর্জাতিক প্যানেলের আম্পায়ার। এটি গ্রহণযোগ্য না হলে তো আমরা বৈষম্য করছি। তারা অভিযোগ করেছিল যে, খেলবে না। পরে তারা এটি মেনে নিয়েছে।’ বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠুর এমন একটি বক্তব্যের পরই বিতর্ক শুরু হয়। অভিযোগ ওঠে, ঢাকা প্রিমিয়ার লিগে নারী আম্পায়ার দেয়ায় খেলতে চাননি মাহমুদউল্লাহ-মুশফিকরা।

বৃহস্পতিবার মিরপুরে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও মোহামেডানের যে ম্যাচ হয়েছিল, সেখানে ফিল্ড আম্পায়ার ছিলেন সাথিরা জাকির জেসি। প্রিমিয়ার লিগে অনফিল্ড আম্পায়ার হিসেবে সেটি ছিল তার প্রথম ম্যাচ। নারী বলেই সেই আম্পায়ারকে মানতে নারাজ ছিলেন মুশফিক-রিয়াদরা, এমন খবর ছড়ায়। যেখানে দাবি করা হয়, আম্পায়ার ইস্যুতে দেরিতে শুরু হয়েছিল ম্যাচ। আসলে কী ঘটেছিল? সত্যি কোনো অভিযোগ কি দেয়া হয়েছিল জেসির বিরুদ্ধে?


জানা গেছে, আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কোনো অভিযোগই করেনি কোনো ক্লাব। ম্যাচও শুরু হয়েছিল ঠিক সময়ে। তাহলে নারী আম্পায়ার বিষয়টি কতটুকু সত্য?


জানা গেছে, জেসি নিজে মাঠে থেকেও এমন অপ্রত্যাশিত কিছু দেখতে বা শুনতে পাননি। এমনকি সুষ্ঠুভাবে পুরো ম্যাচ শেষ করায় জেসির প্রতি কৃতজ্ঞতা জানায় মোহামেডান ক্লাব। এখন প্রশ্ন, যেখানে আম্পায়ার জেসি নিজে কোনো অভিযোগ করেননি, সেখানে কার আগ্রহে ম্যাচের একদিন পর এমন একটি বিতর্ক উসকে দেয়া হলো? প্রিমিয়ার লিগে আম্পায়ারিং মান নিয়ে যখন নানা সমালোচনা, তখন নারী আম্পায়ারিং ইস্যু কি তবে শাক দিয়ে মাছ ঢাকার মত ব্যাপার?


বিষয়টি নিয়ে কথা হয় মোহামেডানের ক্রিকেট সমন্বয়ক তরিকুল ইসলাম টিটুর সাথে। বিতর্কের বিষয় নিয়ে তিনি বলেন, আমাদের কোনো অভিযোগ ছিল না। কোনো লিখিতও কিছু দেইনি। আমাদের লক্ষ্য, ম্যাচ জেতা। কে আম্পায়ার, সেটা আমাদের দেখার বিষয় না।

জানা গেছে, মোহামেডান কোচ মিজানুর রহমান বাবুলের সাথে এ নিয়ে কথা বলেছিলেন মোহামেডানের সমন্বয়ক টিটু। তবে তা নারী আম্পায়ার না; কথা হয়েছিল ‘অভিজ্ঞতা’ ছাড়া বড় ম্যাচে জেসির আম্পায়ারিং নিয়ে। এ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতিও দিয়েছে প্রাইম ব্যাংক।

বিবৃতিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব জানায়, কিছু গণমাধ্যমে ‘নারী আম্পায়ারের অধীনে ক্রিকেট খেলতে আপত্তি’ শীর্ষক সংবাদে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের নাম জড়ানো অত্যন্ত দুঃখজনক। ক্লাবটি প্রগতিতে বিশ্বাসী এবং সব লিঙ্গ-ধর্ম-বর্ণের মানুষের প্রতি শ্রদ্ধাশীল। মাঝে মাঝে ম্যাচ চলাকালীন আম্পায়ারদের কিছু ভুল সিদ্ধান্তের প্রতিবাদে খেলোয়াড়রা মাঠেই অসন্তোষ প্রকাশ করেন। যা খেলারই অংশ। প্রকাশিত খবরে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব কোনও নির্দিষ্ট আম্পায়ারের অধীনে ম্যাচ খেলতে চায়নি বলে যে অভিযোগ, সেটি একেবারেই ভিত্তিহীন।

বিতর্ক যখন তুঙ্গে, তখন এ নিয়ে মুখ খুলেছেন আম্পায়ার্স কমিটির সভাপতি মিঠুও। তিনি যমুনাকে বলেন, মোহামেডান ও প্রাইম ব্যাংক দু’দলের ম্যানেজারেরই জানিয়েছিল, কেন গুরুত্বপূর্ণ এমন ম্যাচে অনভিজ্ঞ (তাদের ভাষায়) আম্পায়ার দেয়া হয়েছে। কিন্তু সেখানে নারী-পুরুষের কোনো বিষয় ছিল না। তবে, জেসি মোটামুটি অভিজ্ঞই। ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন করে ইমার্জিং এশিয়া কাপ, ভারতে সিনিয়র খেলোয়াড়দের আন্তর্জাতিক ম্যাচ ও অস্ট্রেলিয়ায় আম্পায়ারিং করার পরই তাকে এ দায়িত্ব দেয়া হয়েছে। কিন্তু নারী হওয়ায় জেসিকে নিয়ে কোনো খেলোয়াড় কিছু বলেছে বলে অভিযোগ নেই।

বিতর্কের বিষয়ে সাভারে একটি অনুষ্ঠানে প্রশ্ন করা হয়েছিল বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের কাছে। এ নিয়ে রীতিমতো বিস্ময় প্রকাশ করেন তিনি। বলেন, এমন কিছু হয়েছে কিনা, তিনি জানেন না। রোববারও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান মিঠুর সাথে কথা হয়েছে জানিয়ে বলেন, এমন কোনো কিছুই তাকে জানানো হয়নি।


লিংক কপি হয়েছে ✓