অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
স্পেনের নির্বাচনে এগিয়ে রক্ষণশীল পিপি, উগ্র ডানপন্থী ভক্সকে নিয়ে সরকার গঠনের পথে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্য নিয়ে উদ্বেগ ব্রুকলিনের কিশোর সংশোধনাগারে ১৫ বছরের কিশোরের রহস্যজনক মৃত্যু, তদন্তের দাবি কুইন্সের করোনায় প্রকাশ্যে গোলাগুলি, যুবক নিহত, আহত আরও দুজন বিএনপির বিক্ষোভের পর চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিনের স্ত্রী ও জামাতা আটক সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানার ৫ দিনের রিমান্ড, দুই শ্যালকের ৩ দিন মাদারীপুরে গাছ ফেলে সড়ক অবরোধ আওয়ামী লীগের, ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ যুক্তরাষ্ট্রে ‘মোহাম্মদ নাম পছন্দ নয়’ বলে হামলা, মারা গেলেন সোমালি বংশোদ্ভূত উবারচালক কঙ্গোতে ইবোলায় মৃত্যু ছাড়াল ৬ হাজার, দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাব হুতিদের হামলা ঠেকাতে সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান পাকিস্তানের বেলুচিস্তানে খনিশ্রমিকদের গাড়িতে গুলি, নিহত ১১ দক্ষিণ-পূর্ব এশিয়ায় মোসাদের তৎপরতা বেড়েছে, সতর্ক করলেন আনোয়ার ইব্রাহিম কুষ্টিয়ায় বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর ঢাকা কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীকে আটক করে ছাত্রদলের গণপিটুনি গোপালগঞ্জে শাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীদের গাড়িতে হামলা, গ্রামীণ ব্যাংকে ভাঙচুর-আগুন
হোম › খেলার মাঠ › বাংলাদেশ সফরের জন্য ভারতীয় নারী ক্রিকেট দল ঘোষণা

বাংলাদেশ সফরের জন্য ভারতীয় নারী ক্রিকেট দল ঘোষণা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:২১ পিএম, ১৬ এপ্রিল, ২০২৪ 220
বাংলাদেশ সফরের জন্য ভারতীয় নারী ক্রিকেট দল ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে নারী টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের পর এবার বাংলাদেশ সফরে আসছে ভারত নারী ক্রিকেট দল। চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের নারী টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসি আই)।


বাংলাদেশ সফরে ভারত দলে অধিনায়কের দায়িত্ব পালন করবেন হারমানপ্রীত কৌর। সহ-অধিনায়ক থাকবেন স্মৃতি মান্ধানা। দলে প্রথমবারের মতো নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন আশা সোভানা ও সাজানা সজীবন। আর দুই বছর পর দলে ফিরেছেন শ্রেয়াঙ্কা পাতিল ও দয়ালন হেমলতা। 


২৮শে এপ্রিল থেকে ৯ মে, সিরিজের ৫টি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেটে। আর ২৩শে এপ্রিল বাংলাদেশে পৌছানোর কথা ভারত দলের খেলোয়াড়দের। এই সফর নিয়ে মোট তৃতীয়বার টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ভারত নারী দল। ২০১৪ সালে প্রথম সফরে ৩-০ ব্যবধানে জেতে ভারত। আর সব শেষ গত বছরের জুলাইয়ে ভারত সিরিজ জেতে ২-১ ব্যবধানে।


ভারতের স্কোয়াড: হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ–অধিনায়ক), শেফালি ভার্মা, দয়ালন হেমলতা, সাজানা সজীবন, রিচা ঘোষ (উইকেটকিপার), যষ্টিকা ভাটিয়া (উইকেটকিপার), রাধা যাদব, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকর, আমানজোত কৌর, শ্রেয়াঙ্কা পাতিল, সাইকা ইসহাক, আশা সোভানা, রেনুকা সিং ও তিতাস সাধু।

লিংক কপি হয়েছে ✓