Columbus, ১৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালনমেলা, পুলিশের অভিযানে গাঁজা সেবনের দুই হাজার সরঞ্জাম জব্দ। শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য সম্পূর্ণ উন্মুক্ত: স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান কুড়িগ্রামে বিজিবির অভিযানে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ১ বদলে গেছে সেনবাগ হাসপাতালের চিত্র, আকস্মিক পরিদর্শনে সন্তোষ এমপি ফারুকের জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা প্রতিমন্ত্রীর সফরের মধ্যেই উত্তপ্ত কুমারখালী, হাতাহাতির ঘটনায় লাঞ্ছিত ৩ সাংবাদিক চিকিৎসকের বদলে অন্য ব্যক্তির সিজার করায় নবজাতকের মৃত্যু; হাসপাতাল মালিক গ্রেপ্তার নওগাঁয় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৯ জন; আটক ১
হোম › খেলার মাঠ › লিভারপুলকে টপকে শীর্ষে আর্সেনাল

লিভারপুলকে টপকে শীর্ষে আর্সেনাল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ০৪ এপ্রিল, ২০২৪ 161
লিভারপুলকে টপকে শীর্ষে আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) লিগে টানা আট ম্যাচ জয়ের পর গত রোববার ম্যানচেস্টার সিটির মাঠে গোলশূন্য ড্র করে দ্বিতীয় স্থানে নেমে যায় আর্সেনাল। তিন দিনের মধ্যেই শীর্ষে ফিরলো গানাররা। লুটন টাউনকে ২-০ গোলে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান দখল করলো মিকেল আর্টেটার দল।

বুধবার (৩ এপ্রিল) দিবাগত রাতে নিজেদের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে লুটন টাউনকে আতিথ্য জানায় আর্সেনাল। ম্যাচের শুরু থেকেই লুটনের ওপর প্রবল চাপ তৈরি করে গানাররা। তবে লুটনের রক্ষণের দৃঢ়তায় যদিও সেভাবে পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না শিরোপাপ্রত্যাশীরা।


ম্যাচের ২৪ মিনিটে মার্টিন ওডেগার্ডের গোলে লিড নেয় গানাররা। প্রতিপক্ষের ছোট ভুলে বল পেয়ে একটু এগিয়ে ডান দিকে কাই হাভার্টজকে বাড়িয়ে বক্সে ঢুকে পড়েন ওডেগার্ড। এরপর ফিরতি পাস ধরে নিচু শটে কাছের পোস্ট দিয়ে গোলটি করেন নরওয়েজিয়ান মিডফিল্ডার। ম্যাচের ৩৪তম মিনিটে ব্যবধান দিগুণ হতে পারতো। কিন্তু দারুণ পজিশনে বল পেয়েও কাজে লাগাতে পারেননি ওডেগার্ড। সতীর্থের পাস বক্সে পেয়ে তার নেয়া শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক।


প্রথমার্ধের শেষ দিকে লুটন ডিফেন্ডার হাসিওকার আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ করে আর্সেনাল। বাঁ দিকের বাইলাইন থেকে সতীর্থের উদ্দেশ্যে গোলমুখে পাস বাড়ান এমিল স্মিথ। আর্সেনাল ফরোয়ার্ড রিস নেলসন যদিও বলে পাঁ ছোঁয়াতে পারেননি; তবে তার পেছনে ছুটে আসা লুটন ডিফেন্ডার হাসিওকার পায়ে লেগে বল গোললাইন পেরিয়ে যায়। ২-০ গলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মিকেল আর্টেটার শিষ্যরা।


বিরতির পর আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় আর্সেনালকে। ৩০ ম্যাচে ২১ জয় ও পাঁচ ড্রয়ে ৬৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ফিরলো আর্টেটার শিষ্যরা। লিভারপুলের পয়েন্ট ৬৭, অবশ্য একটি ম্যাচ কম খেলেছে অলরেডরা। বৃহস্পতিবার শেফিল্ড ইউনাইটেডকে হারাতে পারলেই ফের শীর্ষে উঠে যাবে ইয়ুর্গেন ক্লপের দল।