Columbus, ১৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা প্রতিমন্ত্রীর সফরের মধ্যেই উত্তপ্ত কুমারখালী, হাতাহাতির ঘটনায় লাঞ্ছিত ৩ সাংবাদিক চিকিৎসকের বদলে অন্য ব্যক্তির সিজার করায় নবজাতকের মৃত্যু; হাসপাতাল মালিক গ্রেপ্তার নওগাঁয় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৯ জন; আটক ১ শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা নওগাঁয় পাচারকালে আটক সার কৃষকদের মাঝে বিক্রি; অর্থ গেলো সরকারি কোষাগারে নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১ কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা খুন, বাবা গুরুতর আহত
হোম › খেলার মাঠ › ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত নাগলসম্যানই থাকছেন জার্মানির কোচ

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত নাগলসম্যানই থাকছেন জার্মানির কোচ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৪২ পিএম, ১৯ এপ্রিল, ২০২৪ 215
২০২৬ বিশ্বকাপ পর্যন্ত নাগলসম্যানই থাকছেন জার্মানির কোচ

আগামী জুনেই অনুষ্ঠিত হতে যাচ্ছে উয়েফা ইউরো। এবারের আয়োজক জার্মানি। গুঞ্জন ছিল ইউরো আসর শেষেই জার্মানির জাতীয় দলের দায়িত্ব ছাড়বেন ইউলিয়ান নাগলসম্যান। তবে সেই শঙ্কা উড়িয়ে দিয়ে জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) সাথে আগামী বিশ্বকাপ পর্যন্ত চুক্তির নবায়ন সেরেছেন তিনি।

২০২৩ সালের সেপ্টেম্বরে হ্যান্সি ফ্লিককে বরখাস্ত করে ডিএফবি। দায়িত্ব দেন নাগলসম্যানকে। প্রাথমিক চুক্তি অনু্যায়ী ঘরের মাঠে ইউরো পর্যন্ত দ্বায়িত্ব নিয়েছিলেন তিনি। তবে এটি সেবার বাড়লো ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত।


বোর্ডের সঙ্গে চুক্তি নবায়নের পর নাগলসমান বলেছেন, এ সিদ্ধান্তটা আমি হৃদয় থেকে নিয়েছি। জার্মানির জাতীয় দলকে প্রশিক্ষণ দিতে পারা এবং সেরা খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে পারা আমার জন্য অনেক বড় সম্মানের। সামনে দারুণ পারফর্ম করে সাফল্য পাওয়ার মাধ্যমে পুরো দেশকে অনুপ্রাণিত করার সুযোগ রয়েছে আমাদের আছে।


উল্লেখ্য, তার অধীনে এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছে জার্মানি। এরমধ্যে জিতেছে ৩টি, হেরেছে ২টি ও ড্র করেছে ১টি ম্যাচ। ৩ জয়ের মধ্যে সর্বশেষ ২টি আবার দুই পরাশক্তি নেদারল্যান্ডস ও ফ্রান্সের বিপক্ষে। ঘরের মাঠে ইউরোতে বেশ উজ্জীবিত রয়েছে তার দল।